অনিশ্চয়তার তুমি এক ধ্রুবতারা।
শুধু পূর্বে নয়
চতু্র্দিক তোমার উজ্জ্বলতা ঘিরে ধরে
এক নিশ্চয়তার বলয়।
তবুও তুমি আজ স্থির নও
মেঠো সবুজ পথ ধরে
অনেকটা এগিয়ে
পুকুরের চিতলের সন্ধানী চোখে
আজ তুমি এক নক্ষত্র অথবা এক নক্ষত্রের মতন।
কি তীব্রতায় তুমি ক্ষয় হও
কোন ধ্বংসের প্রতি তোমার মন?
আজ এই
যমুনার তীরে
মানুষের ভীরে
আমরা ক'জন।
কোকিলের ডাকে,
সব যু্দ্ধের ফাঁকে
বেড়াজাল ঘিরে, কাঁটাতার ছিড়ে,
বৃস্টতে ভিজে,
রৌদ্রেতে ভিজে ,
আমারা স্ব'জন।
সর্বশেষ এডিট : ১৯ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



