পুষ্পহত্যার পরে আমি দেখে নিয়েছি নিজের মুখ ,
দেখেছি মৃত্যু, দেখেছি জীবন, দেখেছি রক্তসুখ।
কাঁচের আয়নায় কাঁচ ভেংগেছি।
সব জানালা , দরজা খুলে
দেখেছি আকাশ , দেখেছি বাতাস,
মহাকাশ (দেখেছি)কেমন দোলে।
দোল খায় কেমন জীবন ,মরণ,
শুন্যে ভাসা চিলে,
আর তাই দেখে নিজেরই আয়না, নিজেই ভেংগেছি আমি,
সব পারদ নিয়েছি গিলে।
আজ ভাংগে ভুল, যখন হয়ে গেছি ফুল
ঘাষবনে ,আবার ফুটেছি ফুল হয়ে ,
পাগল আমাকে , কবিরা সবাই ,আমাকে শুধুই পাগল বলে!
সর্বশেষ এডিট : ২৫ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


