তোমার দু্ই চোখে শুধু একবার চাওয়ার মত অশুদ্ধতা নিয়ে দিবারাত্রি আমি প্রহরারত আমি আমার জীবনের। আর তুমি এসোনা। বরং চলে যেতে পারো , কোনোও নক্ষত্রের দিকে। ফিরে যাও, ফিরে যাও, আর তাকিও না ফিরে।
একেলা বসে থাকবো আমি যমুনাতীরে।
যমুনা তুমিও যদি, অদৃশ্য হও,আর হারিয়ে যাও
তোমারি ঢেউয়ের মত,তবে আমিও তোমাকে অদৃশ্য হবো
যমুনা, যেভাবে শুন্যতার ছোঁয়া নাও তুমি , তোমার বুকে।
সর্বশেষ এডিট : ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১২ রাত ১:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


