ছোটবেলায় পড়া দুটি প্রিয় ছড়া

২১ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:৫১

শেয়ারঃ
0 0 0

প্রিয় ছড়াতো আসলে অনেকগুলো আছে, আজকে দুটোর কথা বেশী মনে পড়ছে।


আদর করে নাম রেখেছি আদুরে।

চিংড়ী ইলিশ চায় না কিছুই
কই খাবে সে ভাদুরে।

তোষক-বালিশ-জাজিমে নয়
ঘুমোবে সে মাদুরে।

মা হেসে কয় ঘরে এল
এ কোন দেশের সাধু রে?


মাখবো না তেল চুলে
রাখব ফিতে খুলে
কাঁদব আমায় ছুঁলে।

রাগ করেছি ঢের
রাগলে আমার হুঁশ থাকে না
আজকে পাবে টের।

পুতুল আলমারীতে
লুকোল কে রাতে?
ঠাট্টা আমার সাথে?

দুধ খাবো না ঠিক
টিকটিকিটা বলছে খুকু
ঠিক বলেছে ঠিক।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ছড়া ;
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২১ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:০৭
~স্বপ্নজয়~ বলেছেন: মজা তো :D :D :D :D

আপনার ফটুকটা সুন্দর হইছে :-B
২১ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:১২

লেখক বলেছেন: সুন্দর তো হবেই, আমি মিচ ফটুজেনিক কি না।:)

২. ২১ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:৩৪
অপ্‌সরা বলেছেন: ২য়টা বেশী সুন্দর!!
২১ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:৪০

লেখক বলেছেন: আমারও ঐটাই বেশী প্রিয়।

৩. ২১ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:৫৪
পুরাতন বলেছেন: ২টাই মজার ..... ২য়টা বেশী মজার :D
ছোটদের সামহোয়্যার ইন... গ্রুপে আপনের পোষ্টে আরও কমেন্ট আছে...দেইখ্যা আসেন....:)
২১ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:০৬

লেখক বলেছেন: আচ্ছা দেখি।

৪. ২১ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:৫৬
পাহাড়ের কান্না বলেছেন: এই ছড়াটি শুনেন নাই?

বিলাই ওরে বিলাই,
যতই তোরে কিলাই।
বিলাই বলে ম্যাও,
একটু কোলে নাও
২১ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:০৮

লেখক বলেছেন: এখন শুনলাম। মজার আছে।:)

৫. ২১ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:৫৭
হ্যামেলিন এর বাঁশিওয়ালা বলেছেন: আপনার ছোটবেলা আমার ছোটবেলা থেকে ছোট মনে হচ্ছে, এ কবিতা আমি পড়িনি তো আগে! :(
২১ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:১২

লেখক বলেছেন: এগুলো পাঠ্য বইয়ে ছিল না, অন্য একটা ছড়ার বইয়ে ছিল। এই বইয়ের অন্য ছড়াগুলোও খুব সুন্দর আর মজার, কিন্তু ওগুলোর পুরোটা মনে নেই বলে দিতে পারলাম না।

৬. ২১ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:১২
শাওন৩৫০৪ বলেছেন: এডি কবিতা ছোডোবেলায় আপনের ভালো লাগতো?
ছোডো বেলায় আপনে দেখি অনেক ছোডো আছিলেন.../:)
২১ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:২৭

লেখক বলেছেন: তাই তো, গুরুত্বপূর্ণ একটা তথ্য আবিষ্কার করে ফেলেছেন। :)

৭. ২১ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:১৪
হ্যামেলিন এর বাঁশিওয়ালা বলেছেন: ওহ! তাই বলেন! পাঠ্য বই ছাড়া অন্য বই পড়ার অভ্যাস ছিল না। এজন্যই বুঝতে পারিনি। :( ভাল থাকবেন। :)
২১ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:২৮

লেখক বলেছেন: আপনিও ভালো থাকবেন।:)

৮. ২১ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৩৮
ইউনুস খান বলেছেন: আপনের ফটুকটার বড়ই সৌন্দর্যের ;)

আশা করি ভালো আছেন।
২১ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৫২

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ। জ্বী, আল্লাহর রহমতে ভালোই আছি। আপনি ভালো?

৯. ২১ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:০৪
জেরী বলেছেন: মুখস্হ করার চেষ্ঠা করছি:)
২১ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:০৯

লেখক বলেছেন: মুখস্থ করা হলে পড়া দেবেন এসে, না পারলে বেতের বাড়ি।;)

১০. ২১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৪৪
মোহাম্মদ লোমান বলেছেন: বেশ সুন্দর ছড়া দু’টি।
২২ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:২৬

লেখক বলেছেন: আমার খুব প্রিয়।

১১. ২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৩:৪০
শাহানা বলেছেন: ছড়া দুটো আমারও খুব পছন্দের। প্রথম ছড়াটা আমার ছোট ভাইকে খুব বলা হতো, কারন ওর ছোট বেলার স্বভাবের সাথে কিছু মিল আছে।
২২ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:২৮

লেখক বলেছেন: এই ছড়ার বইটার আরেকটা কবিতার একটা লাইন ছিল যেটা আপনি আমাদের সবাইকে বলে বলে ক্ষেপাতেন। মনে আছে?

লাইনটা ছিল, "খুকুর মাথায় বোঝাই গুবরে পোকা।"

১২. ২২ শে ডিসেম্বর, ২০০৯ ভোর ৪:০১
শাওন বলেছেন: কেমন ছড়া এটা ? :( আগে শুনি নাই ।
২২ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:২৯

লেখক বলেছেন: এখন শুনলেন তো।

১৩. ২২ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:৪৭
রেজোওয়ানা বলেছেন: বড় বিলাইয়ের জন্য নিবেদন.."হুলোর (বিলাই) গান"



বিদ্ঘুটে রাত্তিরে ঘুটেঘুটে ফাঁকা,
গাছপালা মিশ্‌মিশে মখমলে ঢাকা।
জটবাঁধা ঝুল্ কালো বটগাছতলে,
ধক ধক জোনাকির চকমকি জ্বলে
চুপ্‌চাপ চারিদিকে ঝোপঝাড়গুলো-
আয় ভাই গান গাই আয় ভাই হুলো।

গীত গাই কানে কানে চীৎকার ক'রে,
কোন গানে মন ভেজে শোন্ বলি তোরে-
পুবদিকে মাঝ রাতে ছোপ্ দিয়ে রাঙা।
রাতকানা চাঁদ ওঠে আধখানা ভাঙা।
চট্ ক'রে মনে পড়ে মটকার কাছে
মালপোয়া আধখানা কাল থেকে আছে;

দুড়্ দুড়্ ছুটে যাই দূর থেকে দেখি
প্রাণপণে ঠোঁট চাটে কানকাটা নেকী!
গালফোলা মুখে তার মালপোয়া ঠাসা
ধুক ক'রে নিভে গেলে বুকভরা আশা;
মন বলে আর কেন সংসারে থাকি
বিল্‌কুল্ সব দেখি ভেল্কির ফাঁকি।

সব যেন বিচ্ছিরি সব যেন খালি,
গিন্নীর মুখ যেন চিম্‌নির কালি।
মন ভাঙা দুখ্ মোর কন্ঠেতে পুরে
গান গাই আয় ভাই প্রাণফাটা সুরে।
২২ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:৫৪

লেখক বলেছেন: অনেক অনেক মজার। কার লেখা এটা?

আমি কিন্তু হুলো বিলাই না।:)

২২ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:৩৭

লেখক বলেছেন: :):):)

১৫. ২২ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:২৩
রেজোওয়ানা বলেছেন: বড় বিলাই নিয়ে পেলাম না তো, তাই ছোট বিলাইয়ের এটা মনে ছিল তাই.....

সুকুমার রায়ের ছড়া।
২২ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:৫০

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আপু। এত বড় ছড়া মনে রেখেছেন?

১৬. ২২ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:০৩
রেজোওয়ানা বলেছেন: "মনে ছিল" কথাটা স্লিপ আব লেখা হয়ে গেছে, আসলে হবে সংগ্রহে ছিল।

সরি আপু।
২২ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:১১

লেখক বলেছেন: ওকি ডকি। :)

১৭. ২৩ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:৪৬
বোবাবৃক্ষ বলেছেন: দারুণ...ঠিক যেন বৃষ্টির পরের আকাশ...অতিখাস মিষ্টি...
২৩ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:১৪

লেখক বলেছেন: 8-| 8-| 8-|

১৮. ২৪ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৯:৫২
যন্ত্রনা বলেছেন:
দুটো ছড়াই আমার লেখা :-* :||
২৪ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:০৩

লেখক বলেছেন: বললেই হল আর কি।

১৯. ২৬ শে ডিসেম্বর, ২০০৯ রাত ২:৫৮
বোহেমিয়ান কথকতা বলেছেন: নাহ! আজকাল সবাই বাচ্চাদের বিষয় গুলো দিচ্ছে!
ছুডুকালের কথা এইভাবে মনে করানোর জন্য মাইনাচ! /:)
২৬ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:৩৬

লেখক বলেছেন: তাইলে তো আমার বেশির ভাগ পোস্টেই আপনার মাইনাচ পাবো।

২০. ২৬ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৩:০১
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: পুতুল আলমারীতে
লুকোল কে রাতে?
ঠাট্টা আমার সাথে?


এই তিন লাইন আমার খুব ভালো লেগেছে :)
২৬ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:৩৭

লেখক বলেছেন: আমারও খুব প্রিয়।

২৭ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৮:৩৬

লেখক বলেছেন: ছড়া পড়েও মন খারাপ হয়ে গেল?

২২. ২৮ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:৫২
মুক্ত বয়ান বলেছেন: ছুডু বেলায় আমি খালি হাতে তালি দিতাম। আর ক্ষুদা লাগলে ভ্যা ভ্যা কইরা কান্তাম। এইটুক মনে আছে। :(
২৮ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:১৪

লেখক বলেছেন: বাহ, আপনি দেখি সবার থেকে আলাদা।;)

২৩. ০২ রা জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৪৪
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: ছোটবেলায় পড়া আমার অপ্রিয় ছড়া, আর্লি টু বেড আর্লি টু রাইজ, মেকস এ ম্যান হেলদি ওয়েলদি এন্ড ওয়াইজ।

প্রিয় ছড়া, হাট্টিমাটিম টিম তারা মাঠে পাড়ে ডিম তাদের খাড়া দুটি শিং তারা হাট্টিমাটিম টিম।

ছড়ার থিকা ছড়ার বইয়ের ছবিগুলানই দেখতে বেশী ভাল লাগত।
০২ রা জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৪৯

লেখক বলেছেন: এটাও ঠিক কথা।

 

মোট সময় লেগেছে ১.০০৬৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি কি চাই আমি নিজেই জানিনা
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই