একটা লাল পান্ডার জন্মদিন

২৯ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৯:০৬

শেয়ারঃ
0 0 0

পান্ডা প্রাণীটা এমন যে দেখলেই আদর করতে ইচ্ছা করে। চিড়িয়াখানায় ছোটবেলায় একটা লাল পান্ডার বাচ্চা দেখেছিলাম। আদর করতে পারিনি বলে আজও আফসোস করি। পান্ডাটা একটা গাছের ডালে দুই দিকে পা ছড়িয়ে দিয়ে ঘুমাচ্ছিল, এত চেঁচামেচির মধ্যেও এত নিশ্চিন্তে কিভাবে ঘুমাচ্ছিল কে জানে।

আমার একটা ভাই আছে যাকে আমি মনে মনে লাল পান্ডা বলি, তাকে কোনদিনই বলিনি। যদিও বান্দর, মোটু, লম্বু, লালটু এরকম নানান উপাধি তাকে দিয়ে ফেলেছি। কিন্তু লাল পান্ডা উপাধিটা একদম স্পেশাল, তাই এটা তুলে রেখেছিলাম একটা স্পেশাল দিনের জন্য। এরপর দিনটার কথা নিজেই ভুলে গেছি। তাতে কী হয়েছে, লাল পান্ডা নিজেই মনে করিয়ে দিয়েছে। আজকে যে তার জন্মদিন।

একবার এক বান্ধবীর সাথে হঠাৎ করে দেখা করতে গিয়েছিলাম, সে আমাকে দেখেই একটা চিৎকার দিয়ে বলে উঠেছে, তুই মনে রেখেছিস আমার জন্মদিনের কথা? আমিতো লজ্জায় লাল, মনেই ছিল না একদম। আচ্ছা যাক, লাল পান্ডার কথায় আসি। চিড়িয়াখানার লাল পান্ডাটা অঘোরে ঘুমালেও আমার এই ভাইটা একদম ঘুমাতে চায় না, বকা দিয়ে ঘুমাতে বলা লাগে, বকা দিয়ে নাস্তা খাওয়ানো লাগে। তবে আমার লাল পান্ডাকে বকা দিয়েও শান্তি আছে, চুপচাপ মেনে নেয়। ছেলে ভালো।

বেশি কথা লিখে ফেললাম মনে হয়। উল্টা আমাকেই না আবার লাল পান্ডার কাছে বকা খেতে হয়। থাক বাবা আর কিছু লিখব না।

শুভ জন্মদিন।



 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): জন্মদিন ;
সর্বশেষ এডিট : ২৯ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৯:১৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৯ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৯:১৯
ভাবের অভাব বলেছেন: লাল পান্ডাকে জানাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা। :)
২৯ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৯:২৫

লেখক বলেছেন: হি হি, আপনাকে ধন্যবাদ।

২. ২৯ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৯:২৩
বাবুনি সুপ্তি বলেছেন: শুভ জন্মদিন লাল পান্ডা! আমিও বলে ফেললাম! :)
২৯ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৯:২৬

লেখক বলেছেন: এই রে সবাই মিলে বলা শুরু করলে আবার পিচ্চিটা কান্নাকাটি না লাগিয়ে দেয়।

৩. ২৯ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৯:২৭
নিষিদ্ধ জীবন বলেছেন: আপনার প্রতি পোস্টেই বিড়ালের ছবি থাকে। পান কোথা থেকে?


লাল পান্ডাকে শুভেচ্ছা
২৯ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৯:৩১

লেখক বলেছেন: আমার বাঘগুলোকে বিড়াল বলার জন্য আপনার নামে রিপোর্ট করা হল।

গুগল মামুর কাছ থেকে ধার করি ছবি।

ধন্যবাদ।

৪. ২৯ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৯:৩১
সায়েম মুন বলেছেন: লাল পান্ডাকে জন্মদিনের শুভেচ্ছা:)
২৯ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৯:৩৫

লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। পান্ডাটা যে কই গেল।

৫. ২৯ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:০৪
হোদল রাজা বলেছেন: আমাদের পাড়ার লালু মস্তান বা লালু গুন্ডার কথা মনে আছে। আমরা তার কথা বলি না আর জন্মদিনও পালন করি না।

আপনি অবাক করলেন। জনসম্মুখে বললেন লালু পান্ডা আপনার ভাই। তার আবার জন্মদিন পালন কর্তেছেন?!
ছি: মাইনাস!


তয় ভুল কইরা আবার পিলাস দিয়া ফালাইছি!;)
৩০ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:২২

লেখক বলেছেন: =p~ =p~ =p~

ভালো হইছে প্লাস পাইছি।

৬. ২৯ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:০৬
আহমেদ রাকিব বলেছেন: লাল পান্ডাকে জন্মদিনের শুভেচ্ছা।
৩০ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:২৩

লেখক বলেছেন: ধন্যবাদ।:)

৭. ২৯ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৩২
হোদল রাজা বলেছেন: খুবই দু:খ ভারাকান্ত মন নিয়ে গুন্ডা-পান্ডা ভাইদের শুভ জন্মদিন কামনা করছি!
৩০ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:২৪

লেখক বলেছেন: খুবই খুশীর সাথে আমি ধন্যবাদ জানিয়ে দিচ্ছি।

৮. ২৯ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:১৩
অজয় দাশগুপ্ত বলেছেন: লালপান্ডার ছবি দেখতে এখানে আসুন:

Click This Link
৩০ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:২৬

লেখক বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।

৯. ৩০ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:৫৮
পুরাতন বলেছেন: লাল পান্ডাকে হেপি বাড্ডে :)

৩০ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:২৫

লেখক বলেছেন: থাংকু থাংকু। পান্ডার থাংকু আমিই দিয়ে দিচ্ছি।

১০. ৩০ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:৩০
তাজা কলম বলেছেন: Belated happy birthday, Red Panda! :D
৩০ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:৩৬

লেখক বলেছেন: মেনি মেনি থ্যাংকস।:)

১১. ৩০ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৪৪
অনন্ত দিগন্ত বলেছেন: হে হে হে ...লাল পান্ডা ?.... আর কত কি লুকায়ে রাখসো শুনি একটু ? ... এই নাও তোমার লাল পান্ডা হাজির হয়ে গেছে .....




এত্ত আদর আর ভালবাসা নিয়ে লেখা ব্লগটা পড়তে অনেক অনেক ভালো লেগেছে আপি ... সত্যি সত্যি ... কতবার যে পড়লাম তার ঠিক নেই .....

এই নাও , সবাই মিলে কেক খাও....




তবে ঐ যে কি সব লিখে দিয়েছ ঐ গুলোর জন্য কিন্তু জরিমানা দিতে হবে বলে দিলাম ... ঠিকাছে তো ?

অনেক অনেক ভালবাসা নিও ....


যারা জন্মদিনের শুভেচ্ছা দিচ্ছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ
৩০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৮:০১

লেখক বলেছেন: কী জরিমানা দিতে হবে। ডর দেখাও কেন। বেশী কিছু তো লিখিনাই, আরও কত কিছু যে লিখতে ইচ্ছা হচ্ছিল। কত কষ্টে লোভ সংবরণ করলাম।

১২. ৩০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৮:০৪
অনন্ত দিগন্ত বলেছেন: হইসে হইসে আর কষ্ট করে লিখতে হবে না সে সব .... জরিমানা তো দিবাই ... তবে কি নিবো সেটা সময় আসলেই জানাবো নে ... তখন, না করতেই পারবা না , মনে থাকবে তো ? :)
৩০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৮:১৪

লেখক বলেছেন: মনে রাখার দায়িত্ব আমার না, মনে করিয়ে দেয়ার দায়িত্ব যার সেই বুঝুক।

১৩. ৩০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৮:৪৮
কালপুরুষ বলেছেন: ছোটখাট প্রেসক্রিপশন লিখতে লিখতে সব লেখাই এখন বড় মনে হয়। নামটা ছোট বিলাই হওয়া উচিৎ ছিল।

লাল পান্ডাকে জন্মদিনের শুভেচ্ছা।
৩০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৯:০০

লেখক বলেছেন: লেখা বড় হয়নি তো, আমারতো আরও লিখতে ইচ্ছা হচ্ছিল, কিন্তু বেশি লিখতে গেলে সব গোপন কথা ফাঁস হয়ে যেতে পারে ;), তাই ইস্তফা দিলাম।

অনেক ধন্যবাদ।

১৪. ৩০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৯:০৩
ভাঙ্গন বলেছেন: লাল পান্ডাকে জন্মদিনের শুভেচ্ছা।
৩০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৯:২৬

লেখক বলেছেন: আপনাকে ধন্যবাদ।

১৫. ৩০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৯:১২
দুরন্ত স্বপ্নচারী বলেছেন: মন মেজাজ খুব খারাপ। ক্যাচাল করতে মঞ্চাইতেছে। একটা ক্যাচালী পোস্ট লেখছিলাম। ডাক্তরদের তুলাধুনা করছি। দেখবেন নাকি?

আসেন ঝগড়া করি।
৩০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৯:২৮

লেখক বলেছেন: ডাক্তরদের তুলাধুনা করে যদি মন ভালো হয় তো মন ভরে পেট ভরে করেন। আমি ঝগড়া-ঝাটিতে পটু নই।

৩০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৯:৪৪

লেখক বলেছেন: একমত।

১৭. ৩০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৯:৪৯
দুরন্ত স্বপ্নচারী বলেছেন: উহহহহহহ


এইডা কিন্তু নতুন না। আগে থিকাই ওরা খুব খারাপ। ওদের বিরুদ্ধে আসেন আমরা সবাই সোচ্চার হই। ঢাল তলোয়ার হাতে লই। আসেন মাইরা কাইট্যা লবন লাগায়া দেই....................;)
৩০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:০৬

লেখক বলেছেন: দিলাম। বড় বিলাইরে দিয়া শুরু করলাম। বাকীদেরটা আপনে করতে থাকেন।

১৮. ৩১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৪৬
মোহাম্মদ লোমান বলেছেন: আপনার লাল পান্ডারে জন্মদিনের শুভেচ্ছা।
৩১ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:৩০

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।:)

১৯. ৩১ শে ডিসেম্বর, ২০০৯ ভোর ৪:৩১
~স্বপ্নজয়~ বলেছেন: আপনার লাল পান্ডারে জন্মদিনের শুভেচ্ছা X( X(( X(( X( X(( X(
৩১ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:৩১

লেখক বলেছেন: লাল পান্ডারে লাল শুভেচ্ছা দেয়ার জন্য ধন্যবাদ।:)

২০. ৩১ শে ডিসেম্বর, ২০০৯ ভোর ৪:৪০
kisuna বলেছেন: লাল পান্ডাকে জন্মদিনের শুভেচ্ছা
৩১ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:৩২

লেখক বলেছেন: এগুলো তো গরু।

তবুও ধন্যবাদ।

২১. ৩১ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:০৪
বোহেমিয়ান কথকতা বলেছেন: লাল পাণ্ডারে শুভেচ্ছা

আমার বোন আমাকে কি বলে ডাকে সেইটা বলব না!! /:) এইভাবে জন সম্মুখে সব বলে দিয়ে তো...
৩১ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:৩৩

লেখক বলেছেন: আচ্ছা আচ্ছা আপনাকে তো কেউ জোর করছে না। :) ধন্যবাদ।

২২. ৩১ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:১৫
স্বপ্ন নীল বলেছেন: লাল পান্ডারে শুভেচ্ছা ।

Click This Link
৩১ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:৩৪

লেখক বলেছেন: আপনাকে অনেক বেশী ধন্যবাদ।

২৩. ৩১ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:১৮
সামিউর বলেছেন: লাল পান্ডাকে জানাই জন্মদিনে শুভেচ্ছা।
৩১ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:৩৫

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।

২৪. ৩১ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:৩৪
সাইফুর বলেছেন: অনন্তের জন্য এই পোষ্টটা একটা বিরাট গিফট
অনন্তকে শুভ জন্মদিন
৩১ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:৩৮

লেখক বলেছেন: আমিই ধন্যবাদ দিয়ে দিলাম।

৩১ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:৩৮

লেখক বলেছেন: অক্ষণি দিতাছি।

২৬. ৩১ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:৪৩
অনন্ত দিগন্ত বলেছেন:

সবাইকে অনেক অনেক ধন্যবাদ ...আর শুভেচ্ছা !!!!!

~লাল পান্ডা~
৩১ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:৪৭

লেখক বলেছেন: লাল পান্ডাকে সবার পক্ষ থেকে অয়েল পাম্প, থুক্কু ওয়েল কাম।

২৭. ৩১ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:৩৪
কাব্য বলেছেন:
হ্যাফ্ফি বাড্ডে !!
কেগ কুই? :(
৩১ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:৪২

লেখক বলেছেন: উফরে দেখেন, যার বাড্ডে সে ঠিকই দিয়া গেছে।

২৮. ৩১ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৪৪
শাওন বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা :) কেক টেক নাই ? :(
৩১ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:১১

লেখক বলেছেন: আছেই তো, একটু কষ্ট করে উপরের দিকে যান।

২৯. ৩১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৯:৫৯
নীল-দর্পণ বলেছেন: লেট হ্যেফী বাড্ডে লাল পান্ডা ওরফে অনন্ত ভাইয়া :)
০২ রা জানুয়ারি, ২০১০ দুপুর ১২:২৩

লেখক বলেছেন: Many many thanks.:)

৩০. ৩১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৪১
চতুষ্কোণ বলেছেন: ছোটখাট প্রেসক্রিপশন লিখতে লিখতে সব লেখাই এখন বড় মনে হয়। নামটা ছোট বিলাই হওয়া উচিৎ ছিল। হা হা প গে.....।

লাল পান্ডার জন্মদিনে শুভেচ্ছা। :)
০২ রা জানুয়ারি, ২০১০ দুপুর ১২:২৪

লেখক বলেছেন: Thanks a lot. :)

৩১. ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ১২:০৩
দীপান্বিতা বলেছেন: লাল পান্ডাকে জানাই জন্মদিনের অনেক শুভেচ্ছা (একটু দেরিই হয়ে গেল!:P)

০২ রা জানুয়ারি, ২০১০ দুপুর ১২:২৫

লেখক বলেছেন: Thank you so much.:)

০২ রা জানুয়ারি, ২০১০ দুপুর ১২:২৬

লেখক বলেছেন: Thanks a million. Happy New Year.:)

৩৩. ০১ লা জানুয়ারি, ২০১০ সকাল ১১:০৮
হযরত মামুন আব্দুল্লাহ্ বলেছেন: লাল পান্ডা কে বিলম্বিত জন্মদিনের শুভেচ্ছা আর আপনাকে নববর্ষের শুভেচ্ছা.....

আপনাকে হারিয়ে ফেলেছিলাম, খুজে পেয়ে ভালো লাগলো আপনাদের জ্ঞাতী-গুষ্টি নিয়ে একটা কবিতা রচনা করছি, পারলে পইরেন।
০২ রা জানুয়ারি, ২০১০ দুপুর ১২:২৯

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। কবিতা পড়তে যাচ্ছি।

নববর্ষের শুভেচ্ছা রইল।

০২ রা জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৩০

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ। নববর্ষের শুভেচ্ছা আপনাকেও।

৩৫. ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ১০:৩৪
বোহেমিয়ান কথকতা বলেছেন: কোথায় জোর করে জানতে চাবেন তাই এই ভাবে বললাম আর আপনি :((
পুরাই অপমান :(
০২ রা জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৩৩

লেখক বলেছেন: আহারে কাঁদে না। নিশ্চয়ই আপনার বোন আপনাকে "কাঁদুনে বুড়ো" ডাকে। ঠিক না?

৩৬. ০২ রা জানুয়ারি, ২০১০ দুপুর ১২:২৮
নীল ভোমরা বলেছেন: হ্যাপি নিউ ইয়ার!
০২ রা জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৩৩

লেখক বলেছেন: নববর্ষের শুভেচ্ছা আপনাকেও।:)

৩৭. ০২ রা জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৪৮
মেহেরুবা বলেছেন: ইসসিরে......
দুইটাই লেট হয়া গেল! (কেকের ভাগ পামুতো!)
হেপি বাড্ডে টু লাল পান্ডা...............
হেপি বাড্ডে টু ২০১০.................
০২ রা জানুয়ারি, ২০১০ বিকাল ৫:৩৩

লেখক বলেছেন: কেকের অধিকার সবার সমান। :)

৩৮. ০২ রা জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৫১
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: তিনদিনের বাসি হেপি বাড্ডে। তয় কেক খামুনা, পেট ভরা, ধন্যবাদ। ( তিনদিনের বাসি কেক মাইনষে খায়!!! :-& )
০২ রা জানুয়ারি, ২০১০ রাত ৮:১২

লেখক বলেছেন: ভার্চুয়াল কেক কভু বাসী হয় না। পেট ভরলেন কী দিয়ে?

০৩ রা জানুয়ারি, ২০১০ দুপুর ১:০৫

লেখক বলেছেন: এত হাত কেন আপনার?;)

০৩ রা জানুয়ারি, ২০১০ দুপুর ১:০৭

লেখক বলেছেন: একেবারে ভুল বলিনি তাহলে। বোনের টাও তাহলে বলেই দেন।

৪১. ০৩ রা জানুয়ারি, ২০১০ সকাল ৯:১৭
আবদুর রহমান (রোমাস) বলেছেন: বিলাই আপা......বুড়া হইয়া গেলাম....আজকে জীবনের আরেকটা বছর শুরু করলাম.......!!! আপনিতো উইশ করলেন না তাই নিজেই আর্শিবাদ চাইতে এলাম!
০৩ রা জানুয়ারি, ২০১০ দুপুর ১:১৭

লেখক বলেছেন: আপনাকে উইশ করার জন্য খুঁজেও তো পাইনা। অনেক দিন পরপর উদয় হন, আবার হারিয়ে যান।

অনেক অনেক শুভেচ্ছা রইল জন্মদিনের। অনেক ভালো থাকুন। দূরে থাকলেও একা নন এটা মনে রাখবেন।

০৩ রা জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:০৫

লেখক বলেছেন: ধন্যবাদ যন্ত্রণা।

০৩ রা জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৩৩

লেখক বলেছেন: ওয়েল কাম ব্রাদার।

৩০ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:১৬

লেখক বলেছেন: ২৬ নং মন্তব্য দ্রষ্টব্য।

 

মোট সময় লেগেছে ০.৯৫১৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি কি চাই আমি নিজেই জানিনা
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই