বাসী খবর
০৩ রা জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৩৩
সবাই নববর্ষের শুভেচ্ছা দিয়ে দিয়ে পুরোনো হয়ে যাবার পর এই পোস্ট দিচ্ছি।![]()
থার্টি ফার্স্ট নাইট বলতে সবসময় টিভিতে বিভিন্ন চ্যানেলের প্রোগ্রাম দেখে কাটানোই বুঝতাম। জীবনে একবারই এই রাতটা একটু অন্যভাবে পালন করেছিলাম। থার্ড ইয়ারে ছিলাম মনে হয় তখন। সন্ধ্যা থেকেই শুরু হল সাংস্কৃতিক অনুষ্ঠান। কলেজের ছেলেমেয়েরাই সব আয়োজন করেছিল। বারোটার একটু আগে ক্যাম্প ফায়ার করা হল কলেজ চত্বরে। বারোটা বাজতেই শুরু হল বাজী ফোটানো। আমরা সবাই হাততালি দিয়ে লাফাচ্ছিলাম বাচ্চাদের মত। একটু পর ক্লাসের একজন আমাদের হাতে তারাবাতি ধরিয়ে দিয়ে গেল। সেগুলো জ্বালিয়ে বাচ্চাদের মত ঘুরিয়ে ঘুরিয়ে খেলছিলাম সবাই। কে কী দেখল আর কী ভাবল দেখার সময় নেই তখন। আরও ঘন্টাখানেক সাংস্ক্বতিক অনুষ্ঠান হবার পর যার যার রুমে চলে গেলাম। পরদিন শুনি আমাদের ছবি নাকি পেপারে দিয়েছে। আমি আর আমার এক বান্ধবী তারাবাতি হাতে নিয়ে লাফাচ্ছিলাম, সেই সময় আমাদের ছবি তোলা হয়েছে। ![]()
কিন্তু আমি শুধু শুনলামই, দেখতে পেলাম না, আরও প্রায় মাস খানেক পর সেই বান্ধবী আমাকে দেখাল পেপারটা। যাক বাবা, আমার চেহারাটা বোঝা যাচ্ছে না। শুধু আমার বত্রিশ দন্তই দেখা যাচ্ছে কোনমতে।![]()
এবার থার্টি ফার্স্ট নাইট আমার কেটেছে প্রচন্ড জ্বরে কাঁপতে কাঁপতে। দুইটা প্যারাসিটামল খেয়েও জ্বর কমার কোন লক্ষণ ছিল না। সেই সাথে প্রচন্ড মাথা ব্যথা। এই অবস্থাতেই টিভি দেখেছি। ভোর বেলা ঘাম দিয়ে জ্বর ছেড়ে একেবারে পালিয়েছে। তবে বছরের প্রথম দিনটা মোটামুটি ভালোই কেটেছে। দুপুরে বাসায় স্পেশাল কিছু রান্নাবান্না হয়েছে। (আমি সবগুলো খাবার চেখে দেখে রান্নায় সাহায্য করেছি
)
সন্ধ্যায় হালকা নাস্তার পর আমাদের পার্টি শুরু হল। পার্টি মানে হল ডিভিডি প্লেয়ারে গান ছেড়ে সবাই মিলে বসে বসে হাতে মেহেদী দেয়া। অনেকটা ঈদ ঈদ ভাব। রাতে টারজান বাসায় আসার পর আবারও খানাপিনা। কিন্তু আমার হাতে মেহেদী নিয়ে কেমনে খাই। বেচারা টারজানকেই সমস্যা সমাধানে এগিয়ে আসতে হল। খাবার নিয়ে একবার নিজের মুখে একবার বড় বিলাইয়ের মুখে, এইভাবে অতি কষ্টে চালিয়ে নিল। ননদ পন্ডিতি করে হাতে মেহেদী নিয়েই চামচ দিয়ে খাওয়ার চেষ্টা চালাতে গেল, সফলও হয়েছিল, শুধু কিছু মেহেদী ওর খাবারের সাথে মিশে গিয়েছিল, এই আর কী।
সবাইকে বাসী শুভ নববর্ষ দিয়েই দিই।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): নববর্ষ ;
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
এস বাসার বলেছেন:
ব্যাপক মজা লেখক বলেছেন: মজাইতো। বাসী শুভেচ্ছা।
লেখক বলেছেন: আচ্ছা দেখি।
হা...হা...হা... বলেছেন:
থার্টি ফার্স্টে আমি গ্রামের বাড়ি ছিলাম। মজা করে তখন ঘুমিয়েছি...আমি কখনও থার্টি ফার্স্ট কোন উৎসব করে কাটাইনি। সবদিনই একই রকম, তাই অজথা হাউকাউ ভাল লাগেনা।
লেখক বলেছেন: আমার টিভি দেখে কাটাতেই বেশী ভালো লাগে।
হুলো-বেড়াল বলেছেন:
মিয়াওওও.....
লেখক বলেছেন: হালুমমমমমমমমমমমম।
হুলো-বেড়াল বলেছেন:
মিয়াওওও.....ইলিশ মাছের কাঁটা খাইতে মন চায়
লেখক বলেছেন: এই নেন। দেয়ার আগেই তো খাওয়া শুরু করে দিয়েছেন।
লেখক বলেছেন: অতি কষ্টে বেছে বেছে মেহেদীগুলো আলাদা করেছে বেচারী।![]()
কাব্য বলেছেন:
খাবার নিয়ে একবার নিজের মুখে একবার বড় বিলাইয়ের মুখে, এইভাবে অতি কষ্টে চালিয়ে নিল।
------------------------------------------------
আহালে চউক্ষে পানি আয়া পড়লো
লেখক বলেছেন: ভবিষ্যতে কাব্য এক পরমা সুন্দরী (নাকি বান্দরী) কে অতি কষ্টে এইভাবে খাইয়ে দেবে আর সুন্দরী তার চোখের পানি মুছে দেবে। আহ্ সে কি মধুর দৃশ্য।
কালপুরুষ বলেছেন:
আহা কি মজা! সেদিনের খাবার ছিল সবচেয়ে সুস্বাদু, না রান্নার কারণে নয়- পরিবেশনার কারণে। বাসি খবরে টাটকা মন্তব্য।
লেখক বলেছেন: আপনার মাথায় অনেক বুদ্ধি। অভিজ্ঞতা বলে কথা।![]()
সাইফুর বলেছেন:
ঘুমাইয়া কাটাইছি
লেখক বলেছেন: এইটা একটা ভালো পদ্ধতি ছুটির দিন কাটানোর।
লেখক বলেছেন: ভুলে গেছ? মনে করায়া দিব?
ফারা তন্বী বলেছেন:
হুমমম
লেখক বলেছেন: কী হয়েছে, মন খারাপ?
লেখক বলেছেন: আপনার তো চউক্ষের পানি বরফ হয়ে যাবার কথা।![]()
মোহাম্মদ লোমান বলেছেন:
টারজানকে ধন্যবাদ।===================
সাধারণত আপনার লিখায় (-) পড়ে না। ৪ টা মাইনাসের কারনটা বুঝতে পারলাম না।
লেখক বলেছেন: মাইনাসের কারণ হতে পারে থার্টি ফার্স্ট নাইট পালন। এটা অনেকেই ভালো চোখে দেখেন না। যদিও আমাদের অনুষ্ঠান সেরকম ছিল না, কিন্তু বর্ণনায় হয়ত তা আসেনি।
আপনাকে ধন্যবাদ।
মোহাম্মদ লোমান বলেছেন:
তাইলে একখান প্লাস দিয়া মাইনাসের দ্বিগুন করতে হয়..............
লেখক বলেছেন: হা হা হা। অনেক ধন্যবাদ।
লেখক বলেছেন: কি যে বলেন আপু, ৩ দিনের বাসী খবর দিলাম তো।![]()
লেখক বলেছেন: এইটা নিয়া গবেষুণা করা দরকার।![]()
লেখক বলেছেন: ![]()
![]()
![]()
লেখক বলেছেন: আমি অনেকদিন পর কারও হাতে খেলাম, আম্মার হাতে খেয়েছি সেই কবে মনেও নেই।
লেখক বলেছেন: আমারতো মনে আছেই, তোমাকে মনে করিয়ে দিতে চাই।![]()
কাব্য বলেছেন:
আরে আমিতো Simplex এর কথা কইনাই
লেখক বলেছেন: সময় মতো সবই হবে ইনশাল্লাহ।
লেখক বলেছেন: টারজানের সাহস নিয়েও সন্দেহ ছিল নাকি।
পারভীন রহমান বলেছেন:
বেশ ভালো কেটেছে তোমার থার্টি ফাস্ট ..... পরিবারের সাথে সময় কাটানোর চেয়ে বড় কিছু আছে নাকি আর?? লেখক বলেছেন: Right you are. Sorry for the english reply.
লেখক বলেছেন: Many many thanks. ![]()
শুভ নববর্ষ
লেখক বলেছেন: আপনার জীবনটাও তাওতো সামনেই পড়ে আছে। আনন্দ খুঁজে নিলেই হয়।
এই বছরেই কাজটা সেরে ফেলুন।
শুভ কামনা রইল।
তাজা কলম বলেছেন:
বাসী শুভ নববর্ষ
লেখক বলেছেন: আপনাকেও।![]()
লেখক বলেছেন: আপু আপনাকেও। আপনারা ভালো আছেন তো?
নীল-দর্পণ বলেছেন:
টারজান বলে কথা। অন্য কেউ হলে সাহস পেতে বিল্লিকে খাওয়াতে এমন ভালবাসা থাকুক আজীবন। অনেক অননেএএএএএএক শুভকামনা।
লেখক বলেছেন: এই তো আপনি বুঝতে পারলেন সহজ ব্যাপারটা। আপনার তো অনেক বুদ্ধি।
অনেক ভালো থাকুন আপনিও।
এন এইচ আর বলেছেন:
ননদ মেহেদী স হ খাবার খেলে আর আপনি খেলেন টারজানের হাতে ননদের জন্য তো কিছু করা দরকার....। যাইহোক ভালবাসায় আর ভালবাসায় পূর্ণ থাকোক এমনি করে প্রতিটা বছর।
নতুন বছরের শুভেচ্ছা।
লেখক বলেছেন: ননদের মানুষটাও সেদিন ছিল যে প্রায়ই ননদকে খাইয়ে দেয়, সেদিন ননদ নিজেই পন্ডিতি করতে গিয়ে ঐ কান্ড করেছিল।
শুভেচ্ছা আপনাকেও। অনেক ধন্যবাদ।
ইমতিয়াজ জামিল বলেছেন:
শুভ নববর্ষ...এখন কেমন আছেন?
লেখক বলেছেন: শুভ নববর্ষ। ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনার খবর কী?
শাওন বলেছেন:
কেমনে বলতাম আমার ঘটনা । আমি এবারই প্রথম বাইরে বের হই রাতে ।
রাত ১১টার দিকে বের হয়ে দেখি মাইয়াপানদের শরীরে কাপড় বলে যেটাকে বুঝি সেটার ৯৫% ই নাই । পরে ঐসব দেখে বাসায় এসে ঘুম পড়ছিলাম
যাইহোক , আপনার লাফালাফি পড়ে মজা পাইলাম ;
লেখক বলেছেন: আপনার তো তাহলে ভালোই কাটল দেখা যায়।![]()
লেখক বলেছেন: অত ব্যাপার-স্যাপার বুঝতে হবে না। নিয়ত যখন করে ফেলেছেন তো কাজ শেষ করুন। নিয়তে বরকত।
লেখক বলেছেন: সব সাহসের কথা শুনতে হয় না, বুঝে নিতে হয়।
লেখক বলেছেন: ঠান্ডায় জমে গিয়েছিলেন? আপনাকে তো স্ট্যাচু বানিয়ে রাখা দরকার ছিল।
মুক্ত বয়ান বলেছেন:
লেখক বলেছেন: আমার চেহারাটা বোঝা যাচ্ছে না। শুধু আমার বত্রিশ দন্তই দেখা যাচ্ছে কোনমতে।এহ.. চেহারা পাতিলের তলার মতন হইলে দাঁত ছাড়া আর কিছু দেখা যাইব??
যাউক্গা.. শুভেচ্ছা জানাইছেন আপনে লেইট কইরা, আমি জানাইলাম আরো লেইট কইরা। ভালো থাইকেন।
আর, টারজানরে এত যন্ত্রণা দিয়েন না। যেই দিন মেহেদী দিবেন, সেইদিন আপনের খানা-পিনা বন্ধ!!!
লেখক বলেছেন: এইভাবে সব কথা মুক্তভাবে বয়ান কইরা দিলে কেমনে চলবে।![]()
আমিতো খাওন বন্ধই করতে চাই, ঐ টারজানটাই তো দেয় না বন্ধ করতে।![]()
মুক্ত বয়ান বলেছেন:
হ.. আপনে তো কইয়া দিছেন নিজে না খাইলে রান্ধাও বন্ধ!!! আগে রান্না কইরা এরপরে বলেন খাবেন না.. দেখেন উনি আর কিছু বলবেন না!!!
লেখক বলেছেন: নাহ এই মুক্ত পুলাডারে বিমুক্ত করন দরকার। সব ফাঁস কইরা দিতেছে।
লেখক বলেছেন:
শাহানা বলেছেন:
আমার জীবনে আর ব্যতিক্রম হলো না। সব সময় টিভি দেখেই নতুন বর্ষ বরন করি।
লেখক বলেছেন: এবার শাফিন টিভি দেখতে দিয়েছে তাহলে। আরেকটু বড় হলে আর নাও দিতে পারে। তখন আপনার ব্যতিক্রমী বর্ষ বরণ হবে।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...





















