somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গোলাম আজমের বাড়ী : টাকার উৎস কি?

২২ শে জুলাই, ২০১০ সকাল ৭:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



নিজস্ব কোনো প্রকাশ্য আয়ের উৎস না থাকলেও জামাতে ইসলামির সাবেক আমির গোলাম আযম টাকার মগবাজারে আলিশান বাড়ি বানিয়ে সেখানে বসবাস করছেন। তার বাড়ীর বানাানোর টাকার উৎস নিয়ে প্রশ্ন উঠেছে । অবশ্য গোলাম আযমের পারিবারিকসূত্রে বলা হয়েছে ইসলামি ব্যাংকের ঋণ দিয়ে পৈত্রিক ভিটার উপর গোলাম আযম বাড়ী বানিয়েছেন।

অনলাইন ফোরামের একটি আলোচনায় বছরখানেক আগে নিউজিল্যাণ্ড প্রবাসী ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম গোলাম আযমের বাড়ীর টাকার উৎস নিয়ে প্রশ্ন তুলেন। তিনি বলেন, মগবাজারে গোলাম আযম ১৯৯৫ সাল পর্যন্ত একটি টিনশেড বিল্ডিং এ বসবাস করেছেন। তার অপরাপর ভাইরা এখনো টিনশেড বিল্ডিং এ বসবাস করলেও গোলাম আযম কিভাবে সেখানে আলিশান অট্টালিকা তৈরি করলেন।
এর জবাবে সাবেক সচিব শাহ আবদুল হান্নান জানিয়েছেন, গোলাম আযম বাবার কাছ থেকে উত্তরাধিকারসূত্রে মগবাজার কাজি লেনের বাড়ীটি পেয়েছেন। ইসলামী ব্যাংক থেকে এইচপিএসএম পদ্ধতিতে ঋণ নিয়ে এই বাড়ী বানিয়েছেন। ভাড়ার টাকা থেকে তিনি এই ঋণ পরিশোধ করছেন।


পরে লণ্ডনে বসবাসকারী গোলাম আযমের ছেলে ড. সালমান আল আজমী এই আলোচনায় জানান,অন্যান্য চাচাদের মতো তার বাবা গোলাম আযম উত্তরাধিকারসূত্রে মগবাজারের বাড়িটি পেয়েছেন। ১৯৯৬ সাল পর্যন্ত সেটি টিনশেড বিল্ডিং ছিলো। তিনি বলেন, ১৯৯৫ সালে গোলাম আযমের বড় ছেলে ইসলামী ব্যাংক থেকে ঋণ নিয়ে বাড়ী বানাতে গোলাম আজমকে রাজি করান।
তিনি জানান, ইসলামী ব্যাংক ৮০ শতাংশ ঋণ দিয়েছে আর ২০ শতাংশ গোলাম আযমের হয়ে তার ছেলেরা দিয়েছে। তিনি বলেন, ছেলেরা নিজেদের জমানো টাকা কেউ ধার করে বাবাকে বাড়ীর ডাউন পেমেন্টের ঠাকা দিয়েছে। জেদ্দায় ইসলামী ব্যাংকে কর্মরত বড় ছেলে অধিকাংশ টাকা দিয়েছে। তিনি জানান, আটতলা বিল্ডিংটিতে ২১ টি ফ্ল্যাট রয়েছে যার ১৮টিই ভাড়া দেওয়া। ভাড়া থেকে ব্যাংকের ঋণ পরিশোধ করা হয়েছে/হচ্ছে বলে তিনি জানান।
ওই অলোচনায় এই বিষয়টি আর এগোয় নি। এই ব্লগের ব্লগারদের মতামতের জন্যে ওই আলোচনার মুল অংশটুকু এখানে উল্লেখ করলাম। এই বিষয়ে আরো কিছু আপনাদের জানা থাকলে আসুন এ নিয়ে একটু আলোচনা করি।
২১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১০ ই জুন, ২০২৬ রাত ৮:৪৬


শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

×