যুদ্ধাপরাধীদের বিচার: ১৫ শ’ কোটি টাকার বিপরীতে ২০ কোটি
২৬ শে জুলাই, ২০১০ দুপুর ১২:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
যুদ্ধাপরাধীদের বিচারের প্রক্রিয়াটি অনেকদূর এগিয়ে গেছে। কাজেই এ নিয়ে আর সংশয় প্রকাশের সুযোগ নেই তেমন একটা। তবে সরকারের প্রস্তুতি এবং কৌশল নিয়ে সংশয় প্রকাশ করার অবশ্যই সুযোগ আছে।
যুদ্ধাপরাধীদের বিচারের উদ্যোগ ভণ্ডুল করে দিতে রাজনৈতিক অরাজনৈতিক শক্তিগুলো যতোটা সংঘবদ্ধ,বিচারের দাবির স্বপক্ষের শক্তিগুলোকে ঠিক ততটা সংঘবদ্ধ মনে হচ্ছে না। অনেকেই হয়তো ভাবছেন এট সরকারের কাজ, কাজেই আমাদের কিছুই করণীয় নেই। এই ধারনাটা সম্পূর্ণই ভুল। যুদ্ধাপরাধীদের পক্ষের শক্তি যে ভাবে দেশে বিদেশে প্রচারনায় নেমেছে তার মোকাবেলা করার প্রয়োজনীয় প্রস্তুতি এবং উদ্যোগ থাকা দরকার।
তবে একটা প্রশ্নের উত্তর কোথাও পাচ্ছি না। বিভিন্ন সূত্রমতে বাংলাদেশে মৌলবাদী রাজনীতির আয়তন এখন ১৫ শ কোটি টাকা। কম বেশি হতে পারে, তবে এখন পর্যন্ত এটি একটি ধারনা। যুদ্ধাপরাধের বিচার ঠেকাতে ১৫ শ কোটি টাকার অর্থনীতি পুরোটাই সক্রিয় হয়ে উঠবে সেটাই স্বাভাবিক। এর বিপরীতে যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষের অর্থনৈতিক শক্তি কতটুকু ? চলতি বছরে জাতীয় বাজেটে যুদ্ধাপরাধীদের বিচার কাজের জন্য মাত্র ১০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। গত বছরের বাজেটেও ১০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিলো। গত বছরের টাকাটা যদি ব্যবহৃত না হয়ে থাকে তাহলে যুদ্ধাপরাধের বিচারের জন্য মোট তহবিল আছে ২০ কোটি টাকার। প্রশ্ন হচ্ছে ২০ কোটি টাকার তহবিল নিয়ে ১৫ শ কোটি টাকার উদ্যোগের মোকাবেলা কিভাবে সম্ভব ?
সর্বশেষ এডিট : ২৬ শে জুলাই, ২০১০ দুপুর ১:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনবাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?
কর্মসংস্থান? না।
বিনিয়োগ? না।
ডলার সংকট? না।
গার্মেন্টস খাতে ছাঁটাই? না।
ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।
সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন
এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুন