আমার সিওমেকিয়ান ১ বন্ধু টিউশনি কোরবে। বড্ড মেধাবী ছাত্র। বহু সন্ধান কোরে ১টার সন্ধান পেয়েছে।
ছাত্রের মাতাজী তার ইন্টারভ্যু নিচ্ছেন, নামপরিচয় জেনে নিয়েই তিনি বন্ধুকে শুধোন-
"তা আব্বাজান খরো কিতা?"
বন্ধু চটপট উত্তর দেয়, "জি আমি ছাত্র। লিখাপড়া করি।"
ছাত্রের মা বলেন, "বালা বালা। তে খই ফড়?"
বন্ধু বড়ই কনফিডেন্স নিয়ে উত্তর দেয়, "জ্বি ওসমানী মেডিক্যাল কলেজে।"
কিন্তু এরপর যা ঘটে যায়, তার জন্য বন্ধু প্রস্তুত ছিল না। মহিলা সমব্যথী হয়, খুবই আফসোস কোরে বোলে ওঠে, "আহারে, চো চো চো। মদন মোহনো বুঝি চান্স ফাইলায় না?"
বন্ধু কী বোলবে ভেবে পায় না। পুরোই মুষঢ়ে পড়ে। লাভজনক টিউশনিটি বুঝি বা 'যোগ্যতার অভাবে' হাতছাড়া হোয়ে যায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


