আমার প্রিয় পোস্ট
- আপনার ফেইসবুক চ্যাটবারের উপর যুক্ত করে নিন ইমোটিকনবার আর ইচ্ছা মত ইমো দিন
- নোবেলবিজয়ী_টিপু

বাংলাদেশের সবচেয়ে সুন্দর এলাকার সবচেয়ে সুন্দর জায়াগাগুলিতে ঘোরার জন্য আপনার জন্যই প্যাকেজ পোস্ট!!!এক পোস্টে সব পাবেন।:D
- ঢাকারআশিক
- আবদুল আজিজের চমকপ্রদ উদ্ভাবন - ইসলাম রফিকুল
- সুশীল হতে চান? বলেন সব পুরুষদের দোষ। আর এই পোস্টে মাইনাস দিয়ে যান।

- আকাশ_পাগলা
- ট্রাভেল গাইড::বান্দরবান:: কি ভাবে যাবেন,কি দেখবেন? কত খরচ? - মোহাম্মদ ইলিয়াছ চৌধূরী
- টেকনিক্যাল এনালাইসিসের প্রাথমিক কথা। - রুদ্রমরু
-
আবার জেনুইন Windows 7 পাইরেটেড বইল্লা এই খানে কিছু নাই।
- এম. এ. খসরু নোমান
- ছেলে মেয়ে বন্ধুত্বা কি আসলেই সম্ভব? - হা...হা...হা...
- ঈভ টিজিং ভাবনা..... নিজের কাছে নিজে প্রশ্ন করে যে উত্তরগুলো পেলাম। - হা...হা...হা...
- নিজেই হয়ে যান: আবৃত্তিকার..- (পর্ব-২) - মুসাফির...
- নিজের সম্পাদনায়->> নিজেই হয়ে যান: আবৃত্তিকার.. - মুসাফির...
- নাস্তিকের প্রশ্ন ও উত্তর ১ - মেহেদী_হাসান
- স্বাধীনতার ঘোষনা প্রশ্নে আপনি আবাল কিনা পরীক্ষা করে নিন। - হা...হা...হা...
- জামায়াতের ধর্ম ব্যবসার কিছু নমুনা এবং জামায়াত থেকে যে কারণে দূরে থাকতে হবে। - হা...হা...হা...
- বাংলা ইংরেজী মিশিয়ে কথা বলে ব্যক্তিত্ববান হওয়া যায় না। - হা...হা...হা...
- ডোন্ট মাইন্ড। সত্যি কথাটি অপকটে বলে ফেললাম। - হা...হা...হা...
- থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দেখলাম এবং লিখলাম। - হা...হা...হা...
- মিশ্র ভাষাকে না বলার প্রতিজ্ঞা এই ফেব্রুয়ারী থেকেই শুরু হোক। - হা...হা...হা...
- মৌলবাদী - হা...হা...হা...
- হায় সুন্দরী....... - হা...হা...হা...
- গার্লফ্রেন্ড-বয়ফ্রেন্ড................. জিনিসটা কি? - হা...হা...হা...
- চির অনাবৃতা হে নগ্নতমা - হা...হা...হা...
- রবীন্দ্রনাথের নিষিদ্ধপল্লী গমন.....



- হা...হা...হা...
- কৌতহল...... - হা...হা...হা...
- জিপি মডেম নিয়ে কান্নাকাটির দিন শেষ। কৈ এর তেলে কৈ ভাজি করুন। - হা...হা...হা...
- হিসু (পেসাব)বিষয়ক কথকতা - হা...হা...হা...
- ভালবাসার ফাঁদ। - হা...হা...হা...
- গ্রামীন মডেম দিয়ে ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য একটি দারুন প্লাগইনস - হা...হা...হা...
- ভুয়া প্রেমিক-প্রেমিকা ধরার ২টি টিপস... - হা...হা...হা...
- ওরা ছিনতাইকারী। সবাই সবাধান!!! - হা...হা...হা...
- তাদের উপর আল্লাহর গজব পড়ুক। - হা...হা...হা...
- গ্রামীণ ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য আরেকটি সুখবর। - হা...হা...হা...
- জামায়াতি ব্লগারদের কাছে ৩টি প্রশ্ন। - হা...হা...হা...
- একটি কবিতা লেখার স্পর্ধা দেখালাম। - হা...হা...হা...
- তসলিমা নাসরিনের ''লজ্জা'' পড়লাম এবং দুটো কথা লিখলাম। - হা...হা...হা...
- সমকামী ডাঃ তাহের সম্পর্কে আরো জানুন। - হা...হা...হা...
- জুয়াড়ি চক্র সক্রিয়। এই লেখাটি পড়ুন, কাজে লাগবে। - হা...হা...হা...
- শেয়ার ব্যবসায় ঝুঁকি কি করে কমানো যায়? - হা...হা...হা...
- ঢাকা শেয়ার বাজারের ভাল মৌল ভিত্তির শেয়ারগুলো ক্রয় করবেন কখন - তৌফিক কামাল
- ঢাকার শেয়ার বাজার কোন শেয়ার এর মুল্য বাড়বে বুঝবেন কিভাবে? সহজ কৌশল! - তৌফিক কামাল
- শেয়ার ব্যাবসা শিখুন। - হা...হা...হা...
- ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার পাবেন যেভাবে - ইনক্রেডিবল
- ভূমির পরিমাণ পদ্ধতি - এইচ, এম, পারভেজ
- ইয়াহুর মেসেজ বডিতে,টেক্মটের মাঝে ছবি যোগ করেতে হয় যেভাবে?? - মাসুদ চৌধুরী
- শেয়ার ব্যবসা-৬: যে ভাবে ঘোষিত হতে যাওয়া ডিভিডেন্ট হিসাব করবেন - ওরাকল
- আবার এলো যে সন্ধ্যা .... (হ্যাপী আখন্দ) - বিষাক্ত মানুষ
- গ্রামীনফোন মোডেম দিয়ে অন্য অপারেটরের(একটেল, বাংলালিংক,ওয়ারিদ) ইন্টারনেট ব্যাবহার - ফরহাদুল কবির
- সেন্ট মার্টিন, কক্সবাজার, টেকনাফ, হিমছড়ি, ইনানী - রুদ্ধশ্বাস ভ্রমণ, ৩ দিন, ৬ টি স্থান, ৫০০ ফটো -১ম পর্ব - মাহমূদ হাসান
- সেইন্ট মার্টিন - কক্সবাজার ভ্রমন : পঞ্চম পর্ব - ওসমানজি২
- নবীন লেখকলেখিকাদের জন্য :: কীভাবে বই বের করবেন - সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
- প্রথম আলোর আলপিনেই প্রথম নয়, শিবিরের পত্রিকাটিও দেখুন - মেহেরুল হাসান সুজন
গার্লফ্রেন্ড-বয়ফ্রেন্ড................. জিনিসটা কি?
০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:৪৭
কেউ যদি কাউকে খুব পছন্দ করে ও তাকে নিয়ে সারাজীবন ঘর করার স্বপ্ন দেখে এবং তাদের দুজনের মধ্যে এই নিয়ে বিশ্বাস ও শ্রদ্ধার একটি সর্ম্পক গড়ে উঠে তাহলে তাদের কে বলতে পারি প্রেমিক-প্রেমিকা বা লাভার।
আবার বন্ধু বলতে আমরা বুঝি যার সাথে শেয়ারিং কেয়ারিং ও বিশ্বাসের সর্ম্পক গড়ে উঠে। বন্ধু অনেকেই হতে পারে। সেটা ছেলে হোক মেয়ে হোক, মুসলিম হোক হিন্দু হোক। বন্ধুর কোন সীমারেখা নাই। আর বন্ধুর মধ্যে ছেলে বন্ধু মেয়ে বন্ধু বলেও কোন কথা নাই। আমি আমার ছেলে ও মেয়ে বন্ধুদেরকে কখন আলাদা করে দেখিনা। বন্ধু বন্ধুই।
কিন্তু গত কয়েক বছরে আমাদের দেশে আরেকটি নতুন শব্দ বেশ ভালো ভাবে শোনা যাচ্ছে। বিশেষ করে যারা কলেজ ভার্সিটিতে পড়াশোনা করে তাদের মধ্যে। তাদের অনেকেরই বিশেষ একজন থাকে যাকে তারা বলে বয় ফ্রেন্ড বা গার্লফেন্ড। জিনিসটা ঠিক প্রেমিক-প্রেমিকা বা বন্ধুত্ব কোনটার মধ্যেই পড়ে না। তাহলে এই সর্ম্পকটা আসলে কি?
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
জোনাকি বলেছেন:
এই টা একসাথে সারাজীবন ঘর না করার সম্পর্ক মনে হয়...কিছু দিনের সম্পর্ক..
লেখক বলেছেন: তাই তো মনে হয়..........
আরিফুল হোসেন তুহিন বলেছেন:
এই ব্যাপারে কাকলীর মোড়ে এআই ইউবি বা নসু(nsu) তে খোজ খবর করেন কিংবা ডিজুসডটকম এ সার্চ মারেন।
লেখক বলেছেন: তারাইতো ব্যাপারটাকে এইদেশে বাজারজাত করেছে.........
লেখক বলেছেন: আমিও![]()
লেখক বলেছেন: হয়ে গেল তো কিছু দিন।
লিয়ন বলেছেন:
আপনের দক্ষিণ গোলার্ধরে ( রাইট হেমিস্ফিয়ার ) বেশি কষ্ট দিয়েন্না। ভাবাভাবির কামডা আমাদের জন্যেই থাক।
লেখক বলেছেন: জেঠা কয় কি!!!!!!!!
লেখক বলেছেন: নাউজুবিল্লাহ মিন যালেক........
জটিল বলেছেন:
এইটা কোন কিসু না , মন দেহ নিয়ে আলগা মজা করার একটা উপায় ; গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড কয় আর বুঝায় এইডা আমার জিনিস আমি যেমতে পারি তেমতে খামু অন্য কেউ হাত বাড়াইওনা সীমানা নির্ধারিত । স্বমেহনের দিন শেষ ...
লেখক বলেছেন: আসতাগফেরুল্লাহ.............
মুরুববী বলেছেন:
"আর বন্ধুর মধ্যে ছেলে বন্ধু মেয়ে বন্ধু বলেও কোন কথা নাই। আমি আমার ছেলে ও মেয়ে বন্ধুদেরকে কখন আলাদা করে দেখিনা। বন্ধু বন্ধুই। "রমজানের দিনে দিল মিজাজ খারাপ কইরা। এইসব পুলাপানি আলাপ না করলেই ভাল।
বাল্পুস্ট।
লেখক বলেছেন: পোলাপালি ব্লগে ঢুকছেন কেন? ডাকছিলাম? যান, বুড়াআনি ব্লগে যান............
সোজা কথায় "কারি নাইট"।
লেখক বলেছেন: হুমমম........
লেখক বলেছেন: সহমত.......
আমড়া কাঠের ঢেকি বলেছেন:
ব্যাপক গিয়ানী পুস্ট। তয় জটিল এর কমেন্টের ওপরে আর কিছু কওনের নাই।
লেখক বলেছেন: মাইনাচ দিছে তাথাকথিত বয়ফ্রেন্ড- গার্লফ্রেন্ডরা। যারা ওইসব অসভ্যতা থেকে মুক্ত তারা কখনই মাইনাচ দেবে না।
সংগ্রামী অলস বলেছেন:
নিরব হাসি বলেছেন: সবই ভাওতাবাজি। একটা ছেলে আর মেয়ে এর মদ্ধে friendship বলতে শা. .ক আকষর্নই বোঝায়। স হ মত
লেখক বলেছেন: Thanks...
রিজু বলেছেন:
ভাইজান বেগার নাকি........হুনছি বেগার মানুষের মাথায় উল্টাপাল্টা চিন্তা কিলবিল করে.................
লেখক বলেছেন: আউলা যাউলা কথা কন কেন? কোন মতামত থাকলে দেন।
রিজু বলেছেন:
ভাইজান বেগার নাকি........হুনছি বেগার মানুষের মাথায় উল্টাপাল্টা চিন্তা কিলবিল করে.................
কুয়াশায় ডাকা বলেছেন:
জটিল ভাইয়ের কোথাই ঠিক। এই শব্দটা আসলে বন্ধুত্ত আর প্রেমের মাঝখান দিয়া ছিড়া-বিড়া গেছে....
লেখক বলেছেন: হুমম......
মাহফুজ ইসলাম বলেছেন:
সেই সব প্রেমিক প্রেমিকাদের দেখতাম চাই!!!প্রেম-পিড়িতি'র মানেটাই চেঞ্জ কইরা দিছে।
লেখক বলেছেন: ঠিক...........
আধারে অপ্সরী বলেছেন:
লেখক বলেছেন: মাইনাচ দিছে তাথাকথিত বয়ফ্রেন্ড- গার্লফ্রেন্ডরা। যারা ওইসব অসভ্যতা থেকে মুক্ত তারা কখনই মাইনাচ দেবে নাপিলাস্ দিলাম...
লেখক বলেছেন: থেংকু......![]()
লেখক বলেছেন: হুমম........
কামরুজামান বলেছেন:
এরা আসলে বাংলিশ টাইপের ছেলে মেয়ে না ইংলিশ না বাংলা কিছুই না। নিজেদের মধ্যে কিছ.....আপোষ আর কি।এরা আইডিন্টি ক্রইসিসে আছে।
লেখক বলেছেন: সুন্দর বলেছেন। ধন্যবাদ।
স্বপ্নকথক বলেছেন:
যাকে বাংলায় বলছেন প্রেমিক/প্রেমিকা, ইংরেজীতে তাকেই বলে Boyfriend/Girlfriend.এখানে ভুল বোঝাবুঝির কোন অবকাশ নাই।
উইকি বলে,
Boyfriend- A boyfriend is a person's regular male companion in a romantic or sexual relationship, though normally not in long-term committed (eg. marital) relationships, where other titles (e.g. husband, partner) are more commonly used.
Girlfriend - is a term that can refer to either a female partner in a non-marital romantic relationship or a female non-intimate friend that is closer than other friends.
This term is often used loosely, and there is some debate over what exactly constitutes a girlfriend. In western society, it is generally agreed that "girlfriend" status begins when two people agree to date.
ঢালাওভাবে দোষারোপ না করাটাই বুঝি সমিচীন হবে।কারণ পবিত্র প্রেম বলুন আর শারিরীক সম্পর্কই বলুন,এখনকার সমাজে এটাই হয়ে গেছে রীতি।স্বীকার করুন আর নাই করুন।
শুধু শহর বা ঢাকা ভিত্তিক-ই নয়,ছড়িয়ে গেছে মফস্বলেও।গার্লফ্রেন্ড/বয়ফ্রেন্ড শুধু প্রেমিক/প্রেমিকার-ই ইংরেজী ডাকনাম।এর অন্য কোন ব্যাখ্যা নেই।
লেখক বলেছেন: স্বপ্নকথক বলেছেন: যাকে বাংলায় বলছেন প্রেমিক/প্রেমিকা, ইংরেজীতে তাকেই বলে Boyfriend/Girlfriend.
উঁহু......... যাকে বাংলায় বলেপ্রেমিক/প্রেমিকা, ইংরেজীতে তাকেই বলে লাভার। আর যদি আপনার কথা ঠিক ধরে নিই তাহলে বয়ফ্রেন্ড-গার্লফ্রেন্ড নামে কিছু অনৈতিক সম্পর্ক যে চালু হয়েছে সেটাতো স্বীকার করবেন, নাকি?
সুন্দর মতামতের জন্য ধন্যবাদ।
আকাশ_পাগলা বলেছেন:
মাইনাস।আগের যুগে যারা পার্কে বইসা বাদাম খাইত, আপনারা তাদের কইতেন প্রেমিক প্রেমিকা। আর, এখন ঢাকা শহরের পার্কে বসার উপায় নাই। হেরা এখন ফাস্টফুড খায়, হেদের বলেন গার্ল ফ্রেন্ড, বয়ফ্রেন্ড।
নাম শুধু চেইঞ্জ হইছে, কাহিনী আগে যা ছিল তাই আছে। আগে পোলাপান যেমনে প্রেম করছে, এখনও হুবহু সেইমই করে। আপনাদের অবস্থা নিয়া আপনাদ্র মুরুব্বীদের বলেন কমেন্ট করতে, ঠিক তাই বলবে যে এখনকার পোলাপানদের নিয়ে আপনারা বলেন।
বাংলাদেশের পোলাগুলি আজীবন টাংকিবাজ। রাজ্জাক যুগ, জসীম যুগ আর হালের শাকিব খান যুগেও। আর, মাইয়াটি সবসময়েই নাচাইতে পছন্দ করে। শাবানার -অঙ্গে আমার আগুন জ্বলে যুগ থেকে হালের শাবনূরের -বুকের ভিতর জড়িয়ে রাখব পর্যন্ত।
নাম শুধু চেঞ্জ, টার্ম সেইম।
লেখক বলেছেন: মতামতের জন্য ধন্যবাদ।
রবিনহুড বলেছেন:
আমার এক ছেলে বন্ধু আছে যে কিনা তার মেয়ে বন্ধুর সাথে প্রায়ই রাত কাটায়। আমার যদি সেই মেয়েটাকে জিজ্ঞাস করি আচ্ছা ছেলেটার সাথে তোমার সম্পক কি?
তখন খুব অবাক হয়ে আমাদের দিকে তাকিয়ে বলে ক্যান...we'r just friend...
আর আমার বন্ধুকে জিজ্ঞাস করলে বলে আমার গার্লফ্রেন্ড...
ক্যামনে কি? আমরা কি বুঝব?
লেখক বলেছেন: বুঝেন অবস্থা! অথচ কেউ কেই ব্যপারটা স্বীকারই করতে চায় না। মাইনাচ কি হারে পড়তাছে দেখছেন?
নাঈম বলেছেন:
সুন্দর পোষ্ট, এ বিষয়ে বিস্তারিত আলোচনা হতে পারে........
লেখক বলেছেন: আমি শুধু বয়ফ্রেন্ড বা গার্লফেন্ড জিনিসটা কি জানতে চেয়েছি। আর এতেই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডরা মাইনাচ দিয়া আমাকে সম্মানিত করতেছে। এইটারে নিয়া যদি কঠিন একটা পোষ্ট দিতাম তাহলে আমার যে কি হইত আল্লাহ্ মালুম।
ধন্যবাদ।
স্বপ্নকথক বলেছেন:
আকাশ পাগলা ভাইরে পিলাচ।কথাডি গুছাই কইবার পারি নাই, আপনে পারছেন।
লেখক বলেছেন: হুমম.....
লেখক বলেছেন: আপনিও বুঝি হেই কাম করেন?
কামরুজামান বলেছেন: এরা আইডিন্টি ক্রইসিসে আছে।
লেখক বলেছেন: নির্ভয় নির্ঝর ভাই, ওরা যে এই জাতীর জন্য একটি নষ্ট প্রজন্ম সেটা তাদেরকে একটু বুঝান।
আমি এবং আঁধার বলেছেন:
লেখক বলেছেন: আপনিও বুঝি হেই কাম করেন?কামরুজামান বলেছেন: এরা আইডিন্টি ক্রইসিসে আছে।
আমাদের মৌলিক সমস্যা হইতেছে আমরা নতুন সব আমদানিরেই বিজাতীয় সংস্কৃতি, আমাদের জন্য ক্ষতিকর ইত্যাদি লেবেল দিয়া দেই। আপনি যদি এই বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড না মানতে পারেন তাইলে এইটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু ঢালাওভাবে অনৈতিক, *** করার ধান্দা এইগুলা বলেন কোন হিসাবে? একসময় বাংলা নাটকে হাত ধরার চেয়ে বেশি কিছু ছিলো অশালীন, এখন তো মাশাল্লাহ পরকীয়াও দেখাইতেছে। আইডেন্টিটি কোনো ধ্রুবক কিছু না। প্রতিনিয়ত তাতে সংযোগ ঘটে নতুনের। তার সবকিছুই যে ভালো তা না। কিন্তু এইরকম ছুৎমার্গের শুচিবাই নিয়া থাকাটা ঠিক না। একটা ক্রনোলজী দেই-
মংগল কাব্য- অভিসারী, অভিসারীকা (কৃষ্ণ রাধা)
নগর বাংলা- নাগর- নাগরী
ব্রিটিশ আমল- প্রাণনাথ, রাধিকা।
১৯৮০ পর্যন্ত- প্রেমিক- প্রেমিকা।
১৯৯০-২০০০- লাভার।
২০০০- ???? - বয়ফ্রেন্ড-গার্লফ্রেন্ড।
এইবার দেইখ্যা লন, বাইছ্যা লন। যেইডা খুশি লেবেল তুইলা নন। ফ্রি, ফ্রি, ফ্রি.
লেখক বলেছেন: আমি রক্ষনশীল মানুষ। আমার কোন ভাই বা বোন অন্য কারো সাথে শুধুমাত্র একটি অনৈতিক সম্পর্ক গড়ে তুলবে সেটা আমি বসে বসে দেখব তা সম্ভব নয়। যদি তাদের মধ্যে বিয়ে করার মতো একটি কমিনমেন্ট থাকে তাহলে অন্যকথা। ধন্যবাদ।
লেখক বলেছেন: প্রয়োজনে নৈতিকতা বিসর্জন দিয়ে হলেও?
আমি এবং আঁধার বলেছেন:
@লেখক- স্ট্রেইট প্রশ্ন করি-প্রেম, ভালোবাসা এই বিষয়গুলা নিয়া আপনার মতামত কি? যারা প্রেম-ভালোবাসা করে, কারো প্রেমিক-প্রেমিকা, বয়ফ্রেন্ড-গার্লফ্রেন্ড থাকলে কি আপনার কাছে ব্যাপারটা খুব অনৈতিক মনে হয়? দুই জন প্রাপ্তবয়স্ক সজ্ঞান নারী-পুরুষের ব্যাপারে হস্তক্ষেপ কি আপনার কাছে অধিকার বলে মনে হয়? আপনি অনৈতিক বলতে কি বোঝেন? বিবাহপূর্ব সম্পর্ক বলতে আপনার স্বচ্ছ ধারণা কি?
উত্তরগুলা আমারে দেওয়ার দরকার নাই। নিজের কাছেই রাইখেন। খালি একটু চিন্তা করলেই চলবে।
"পাশ্চাত্যে কোল্ড ব্লাডেড মার্ডার হয়। আমাগো দ্যাশে কোল্ড ব্লাডেড বিয়া [arranged marriage] হয়।"- সৈয়দ মুজতবা আলী।
লেখক বলেছেন: আপনার অবস্থাতো দেখছি "সারা রাত রামায়ন পড়ে সকালে সিতা কার বাপ" অবস্থা। কোনটা প্রেম আর কোনটা বন্ধুত্ব আমার পোষ্টে খুব সুন্দর ভাবে লিখেছি।
আপনাকে একটি প্রশ্ন করি, জবাব পাবো আশা করি। আপনার বোনের সাথে যদি একটি ছেলের শারীরিক সম্পর্ক গড়ে উঠে এবং সে তাকে আপনার কাছে বয়ফ্রেন্ড হিসেবে পরিচয় করিয়ে দেয়(তারা কিন্তু বিয়ে করবেনা) তখন আপনি কি করবেন? হাসি মুখে তাদের সেই সর্ম্পককে মেনে নেবেন?
আমি এবং আঁধার বলেছেন:
@লেখক- আপনি বলেছেন-"যাকে বাংলায় বলেপ্রেমিক/প্রেমিকা, ইংরেজীতে তাকেই বলে লাভার। আর যদি আপনার কথা ঠিক ধরে নিই তাহলে বয়ফ্রেন্ড-গার্লফ্রেন্ড নামে কিছু অনৈতিক সম্পর্ক যে চালু হয়েছে সেটাতো স্বীকার করবেন, নাকি?"
"নির্ভয় নির্ঝর ভাই, ওরা যে এই জাতীর জন্য একটি নষ্ট প্রজন্ম সেটা তাদেরকে একটু বুঝান।"
এইগুলার উত্তরে আমি এই কমেন্টটা করছি। আমি বুঝানোর চেষ্টা করেছি যে এইটা পুরাপুরি দৃষ্টিভংগীর ব্যাপার। দুই জন প্রাপ্তবয়স্ক সজ্ঞান নারী-পুরুষের ব্যাপারে হস্তক্ষেপ করার অধিকার আপনার আমার কারো থাকা উচিত না। তাছাড়া প্রেম ভালোবাসা যে নিষ্কাম, পিঊরিটান এইটা কি বিশ্বাসযোগ্য?
আপনার প্রশ্নটি অত্যন্ত ব্যক্তিগত। তাছাড়া ভার্চুয়াল জগতে এইরকম প্রশ্ন শালীন নয়। ইন ফ্যাক্ট আপনি কি শিওর যে আমার কোনো ভয়াই-বোন আছে?।যাহোক এর খানিকটা উত্তর আপনি উপরের প্যারায় পাবেন।
বাকি উত্তরটা আপনার প্রশ্নকে একটু ভিন্ন আংগিকে সাজিয়ে করলাম-(যেহেতু আপনিই প্রথমে করেছেন তাই ধরে নিচ্ছি ব্যাপারটি আপনার কাছে অশালীন নয়)
আপনি আমেরিকান ডেমোক্র্যাট- আপনার বোনের সাথে যদি একটি ছেলের শারীরিক সম্পর্ক গড়ে উঠে এবং সে তাকে আপনার কাছে বয়ফ্রেন্ড হিসেবে পরিচয় করিয়ে দেয়(তারা কিন্তু বিয়ে করবেনা) তখন আপনি কি করবেন? হাসি মুখে তাদের সেই সর্ম্পককে মেনে নেবেন?
আপনার স্বাভাবিক উত্তর হবে "কার মধ্যে কি? পান্তা ভাতে ঘি?" ব্যাপারটা এখানেই। আপনি আপনার পরিবেশ থেকে প্রভাবিত হয়ে এসব মতামত দিচ্ছেন। যেহেতু সব মূল্যবোধই সতত পরিবর্তনশীল কাজেই একদিন আমাদের প্রচলিত রীতি-নীতির অনেক কিছুই টিকে থাকবেনা এটাই স্বাভাবিক। আর কোনো কিছুই হুট করে হয়না। প্রেম- ভালোবাসা নিয়ে আপনার যে মতামত সেটাই একসময় আমেরিকার সাধারন মতামত ছিলো। ৬০-৭০ এর দশকের হিপিরা তার আমূল পালটিয়ে আজ এই অবস্থায় নিয়ে এসেছে। আমি এর ইতিবাচকতা বা নেতিবাচকতা নিয়ে কিছু বলছি না। আমি শুধু বলছি এটাই কালের রীতি। নতুন কোন কিছুই সাগ্রহে বরণ করা হয়না। আর শুরুতে প্রায় সবসময়ই থাকে তার তীব্র নিন্দা এবং বিদ্বেষ।
এর মূল্যায়ন আমি বা আপনি কখনই [যারা প্রত্যক্ষ ভাবে সংশ্লিষ্ট] নিরপেক্ষভাবে করতে পারবোনা। নৈতিকতা নিয়েও একই কথা বলা যায়। তাই বলে কি সমাজে রীতি,নীতি, আইন-কানুন বলে কিছু থাকবেনা? অবশ্যই থাকবে ।সাথে এটাও মনে রাখতে হবে মানুষই আইন-কানুন রীতি-নীতি তৈরী করে। কাজেই এগুলোও পাল্টাবে।
এই বিষয় নিয়ে আর নয়। আমি ব্যক্তিগত ভাবে সবারই মূল্যবোধকে শ্রদ্ধা করি যতক্ষন না তা অন্যের ক্ষতির কারণ হয়ে না দাঁড়ায়। বহু মত, বহু পথ আছে বলেই পৃথিবী আজো এতো সুন্দর, বর্নীল।
অসংখ্য ধন্যবাদ। লেখায় কোনো আঘাত দিয়ে থাকলে দুঃখিত।
স্বপ্নকথক বলেছেন:
আমি এবং আঁধার ভাইয়ের সঙ্গে একমত।বয়ফ্রেন্ড/গার্লফ্রেন্ড নামের বস্তুগুলো লাইলী-মজনুদেরই আধুনিক ভার্সন।আর অনৈতিক যে সম্পর্কের কথা বলছেন তা কি শুধু বয়ফ্রেন্ড/গার্লফ্রেন্ডরাই করে?প্রেমিক-প্রেমিকা হলে করে না?হাসালেন।
ঢাকা শহরের অনেক ফ্রেন্ডদের দেখেছি,বলে গার্লফ্রেন্ড কিন্তু হাতটাও ধরতে লজ্জা পায়।মফস্বলের অনেক ফ্রেন্ড দেখেছি,বলে প্রেমিকা আর করতে কিছুই বাকি রাখে না।
এটা ব্যক্তি বিশেষে পালিত ব্যাবহার।এর সাথে কি বলে আর না বলে তার কোন সম্পর্ক নেই।যেমন-ছুরি দিয়ে মানুষের জীবন বাঁচান ডাক্তার,আর জীবন নেয় ডাকাত।এতে কি ছুরির কোন দোষ আছে?
কোন কিছুর ব্যাবহার,তা বস্তু হোক আর সম্বোধন তা নির্ভর করে ব্যক্তি বিশেষের উপর।
পরিবর্তন হবেই,যতো তাড়াতাড়ি মেনে নেবেন ততোই মঙ্গল।
ধন্যবাদ।
লেখক বলেছেন: ৩৪ নং কমেন্ট এর উত্তর দেখুন।
নির্ভয় নির্ঝর বলেছেন:
আমি এবং আঁধার বলেছেন: আংগুর ফল টক। যাগো নাই তারা ফাল পারতাছেন। নষ্ট, পচে যাওয়া আঙ্গুর ফলের স্বাদ আমাদের নেবার প্রয়োজন নেই। ভাবসাব দেখে আমার একটা কথা মনে পড়ে যাচ্ছে, শিয়ালের নিজের লেজ কাটা গিয়েছিল জন্য অন্যদেরকেও লেজ কাটার পরামর্শ দিয়েছিল না কি যেন, এমন একটা কথা আছে না?
যাই হোক, গার্লফ্রেন্ড-বয়ফ্রেন্ডের মানে ঠিকই বুঝলাম। এটা বাংলায় প্রেমিক-প্রেমিকার ইংরেজী অনুবাদ?!
বিভিন্ন জিনিসের ওপর ভাষায় প্রভাবের ব্যাপারে আশা করি খেয়াল আছে? ভাষার জন্য আমাদের দেশের নিজস্ব সংস্কৃতি নষ্ট হতে পারে। এবং যথারীতি হচ্ছেও। নিজেদের দেশে অন্য কোন সংস্কৃতির ছোঁয়া সবসময় মেনে নেয়ার মত নয়।
আর যদি আমরা বয়ফ্রেন্ড-গার্লফ্রেন্ড মেনেই নিই, তাহলে আমাদের বাংলা ভাষা কি শোকেসে তুলে রাখার জন্য নাকি? ডিজুইস্যা পুলাপান কাদেরকে বলা হয়? জানেন আশা করি। কেন বলা হয়?
ইংরেজী একটি আন্তর্জাতিক ভাষা। তাই বলে কোন দেশের নিজস্ব ভাষার উপরে তো ইংরেজী কোনমতেই স্থান পাওয়ার যোগ্য নয়। আমাদের মাতৃভাষা ইংরেজী নয়, বাংলা। কাজেই বাংলায় কথা বলতে যদি কারও কামড়ায়, তাহলে তার একদমই চুপচাপ থাকা উচিৎ।
ফ্রান্সের দিকে কখনও নজর দিয়েছেন কি? কিংবা জার্মানি? অথবা নরওয়ে, সুইজারল্যান্ড, ডেনমার্ক ইত্যাদি উন্নত দেশগুলোর প্রতি? ওরা সবাই সবসময় নিজেদের মাতৃভাষায় কথা বলে। তারমানে কি এই যে, ওরা গন্ডমূর্খ? ওরা কেন নিজেদের ভেতরে ইংরেজী ব্যবহার করতে রাজি নয়? সঠিক কারণটি বলতে পারবেন কি?
কাজেই, বয়ফ্রেন্ড-গার্লফ্রেন্ডের মানে আমাদের দেশে এই জন্যেই প্রযোজ্য নয় কারণ, ভাষাটি যেখানকার, সেখানের সংস্কৃতির সাথে এই ভাষাটি ওষ্ঠেপৃষ্ঠে জড়িয়ে আছে। আমরা বয়ফ্রেন্ড-গার্লফ্রেন্ডের মানে এটাই বুঝব, যেটা ইউএসএ, ইউকে তে মানুষ বুঝে।
আমার এই কথাগুলোর মাঝে অন্য কিছু খুঁজতে গেলে আসল কথাগুলির মানেই বুঝতে আপনাদের কষ্ট হবে। কাজেই, যা বললাম, শুধুমাত্র সেটাই বুঝতে চেষ্টা করুন।
লেখক বলেছেন: সুন্দর বলেছে..........
আমি তাদেরকে একটি কথাই বুঝাতে পারলাম না যে, প্রেম করা হয় একজন আরেক জনের সাথে সারা জীবন সুখে দুঃখে বসবাস করার জন্য। আর বয়ফ্রেন্ড-গার্লফ্রেন্ডে নামে যে সর্ম্পটা সেটা শুধুই শারীরিক সম্পর্ক করার জন্য। এই সর্ম্পকের কোন ভাবিষ্যত নাই। যতদিন ভালো লাগে উপভোগ করে যাও। তার পর কেটে পড়। .........কিন্তু তারা দু'টি সর্ম্পককে গুলিয়ে ফেলেছে। সম্পর্কগুলোকে আমি বাংলায় ডাকলাম নাকি ইংরেজীতে ডাকলাম সেটাতো বড় কথা নয়। সর্ম্পকের সংজ্ঞা টা বুঝতে পারাটাই আসল কথা। আর আমি সেটাই বুঝাতে পারলাম না।
বয়ফ্রেন্ড-গার্লফ্রেন্ডের আর প্রেমিক প্রেমিকা তারা বলছে একি জিনিস। শুধু সময়ের সাথে নামটি বিবর্তন ঘটেছে। কিন্তু যে সর্ম্পকটি শুধু মাত্র সাময়ীক চাহিদার জন্য তৈরি হয়েছে সেটাকে কি করে প্রেমিক প্রেমিকার সর্ম্পক বলা হচ্ছে আমার মাথায় ঢুকেনা। প্রেমিক প্রেমিকারাতো প্রেম করবে বিয়ে করার জন্য।
অজানা এক পথিক বলেছেন:
বয়ফ্রেন্ড/গার্লফ্রেন্ড প্রেমিক/প্রেমিকার আধুনিক নামকরণ মাত্র। আগে লাভার টার্ম ব্যাবহার হত আর এখন বয়ফ্রেন্ড/গার্লফ্রেন্ড। আর আপনি যে অনৈতিক সম্পের্কের কথা বলছেন সেটা প্রেমিক/প্রেমিকার যুগেও যেমন হত এখন ও হয়। এখন আগের চেয়ে হয়ত বেশী হয় তবে তা এই নতুন টার্ম ব্যাবহার করার কারণে নয়। এর জন্য মিডিয়া, শিক্ষা অনেক কিছুই দায়ী। অনেকে হয়ত এই টার্মটাকে অনোইতিক সম্পর্ক স্থাপনের জন্যি ব্যাবহার করে থাকে কিন্তু তারমানে এই নয় যে সবাই তাই করে। আর যারা এমন করে তারা বয়ফ্রেন্ড/গার্লফ্রেন্ড বা প্রেমিক/প্রেমিকা যাই টার্ম বলেন না কেন তারা তা করবেই। এটা তাদের নৈতিকতার অভাবে হয়, টার্ম ব্যাবহার করার জন্য নয়।
লেখক বলেছেন: বয়ফ্রেন্ড/গার্লফ্রেন্ড প্রেমিক/প্রেমিকার আধুনিক নামকরণ মাত্র। আগে লাভার টার্ম ব্যাবহার হত আর এখন বয়ফ্রেন্ড/গার্লফ্রেন্ড।
এটা তাদের নৈতিকতার অভাবে হয়, টার্ম ব্যাবহার করার জন্য নয়।
ধরে নিলাম আপনার কথা ঠিক। কিন্তু নৈতিকতার অভাবে তো বয়ফ্রেন্ড/গার্লফ্রেন্ড শব্দটি খুব তাড়াতাড়ি তার তার অর্থ হারাচ্ছে, তাই না?
মোহাম্মদ জিয়াউর রহমান বলেছেন:
ব্যাপারটা আসলে কাকের মুখে কোকিল ভাষা। যার যার সুবিধামত শব্দগুলো ব্যবহার করে।
লেখক বলেছেন: সহমাত........ সুবিধামত শব্দ ব্যবহার করে ফায়দালুটে।
লেখক বলেছেন: ভেবে দেখেন...... শুনতে যেমনই লাগুক উনি কিন্তু সত্যি কথাটাই বলেছেন।
সালাহউদ্দীন আহমদ বলেছেন:
জটিল ভাইয়ের কমেন্ট মনে হয় এই পোষ্টের সেরা মন্তব্য।
লেখক বলেছেন: ধন্যবাদ।
রুদ্র নীল বলেছেন:
জটিল বলেছেন: এইটা কোন কিসু না , মন দেহ নিয়ে আলগা মজা করার একটা উপায় ; গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড কয় আর বুঝায় এইডা আমার জিনিস আমি যেমতে পারি তেমতে খামু অন্য কেউ হাত বাড়াইওনা সীমানা নির্ধারিত । স্বমেহনের দিন শেষ ...জটিল।
লেখক বলেছেন: হুমমম........ আপনার কিছু বলার নাই?
লেখক বলেছেন: কি ভালো লাগেনাই, কেন ভাললাগেনাই?
১৩ নং কমেন্ট এর উত্তরের মতো কোন ঘটনা আছে নাকি?
মাইনাচ পাইছি।
মুখ ও মুখোশ বলেছেন:
আমি লেখকের সাথে একমত। বন্ধু.. বন্ধুই, বন্ধুর কোন জাত নেই, ধর্ম নেই, লিঙ্গ নেই। বন্ধুকে বন্ধু হিসেবে মেনে নেওয়াটাই সবচেয়ে উত্তম।
লেখক বলেছেন: ধন্যবাদ মতামতের জন্য।
অন্যরকম বলেছেন:
মূল্যবোধের অবক্ষয়, অপসংস্কৃিতর আমদানী,..... !!!
লেখক বলেছেন: ১০০% সহমত।
ধন্যবাদ আপনাকে।
অজানা এক পথিক বলেছেন:
"কিন্তু নৈতিকতার অভাবে তো বয়ফ্রেন্ড/গার্লফ্রেন্ড শব্দটি খুব তাড়াতাড়ি তার তার অর্থ হারাচ্ছে, তাই না?" - শব্দটি অর্থ হারাচ্ছে না বরং সম্পর্কটি থেকে মানুষের আস্থা হারিয়ে যাচ্ছে। শব্দটি মূখ্য নয় সম্পর্কটি মূখ্য। টার্ম যেটাই ব্যাবহার করেন না কেন সেটা ত ওই সম্পর্ককেই বুঝাচ্ছে।
লেখক বলেছেন: ধন্যবাদ কমেন্ট এর জন্য। আপনার সাথে একমত।
লেখক বলেছেন: হুমম...
দাউদ রনি বলেছেন:
পোলাপাইন্না খাজুইরা প্যাচাল!
লেখক বলেছেন: ওরে আমার বুড়াপাইন্নারেররররররররর
লেখক বলেছেন: আনাকেও মাইনাচ। ভালো লেখা রাইখা আমার খারাফ লেখা পড়তে আসার জন্য।
প্রতীক্ষিত বলেছেন:
বয়ফ্রেন্ড-গার্লফ্রেন্ড মানে প্রেমিক-প্রেমিকা।এটা আপনি স্বীকার করুন আর না করুন।একই শব্দের যে একাধিক ইংরেজি থাকতে পারে না তা তো আপনি বলতে পারেন না।
লাভার সে রকমি একটি।
আসলে একটি শব্দ কি অর্থে ব্যবহৃত হবে তা মূ্লত নির্ভর করে শব্দটি যে ভাষা থেকে এসেছে সে ভাষায় এটি কি ভাবে ব্যবহৃত হয় তার উপর।ইংরেজীতে এটি প্রেমিক-প্রেমিকা অর্থেই ব্যবহৃত হয়।তা আপনি মানুন আর না মানুন।লাভার শব্দটি এখন আর ব্যবহৃত হয় না।তার মানে কি বলতে চান সেসব দেশে প্রেম বলতে শুধু শারীরিক প্রেমকেই বোঝায়? ভুল আপনার ধারণা।
বয়ফ্রেন্ড-গার্লফ্রেন্ড মানে প্রেমিক-প্রেমিকা এ বিষয়ে সন্দেহ প্রকাশ করা আপনি যে জানেন না সেটাই প্রকাশ করে।এটা নিয়ে হাসি ঠাট্টা করা নিজের না জানাকে নিয়ে হাসি ঠাট্টা করা ছাড়া আর কিছু নয়।এটা কোন ব্যপার না।সবাই যে সব কিছু জানবে তা তো নয়।আপনার মতো অনেকেই এই ভুল করে।মজার বিষয় হলো অনেকে আবার আক্ষরিক অর্থ করে।
ব্লগের এটাই সুবিধা,তথ্য শেয়ার করা।
ভালো থাকবেন।ধন্যবাদ।
বিদ্রঃ নেটে অনেক রেফারেন্স আছে।
লেখক বলেছেন: আপনি কি জানেন, বর্তমানে কিছু মানুষ অনৈতিক সর্ম্পককে বয়ফ্রেন্ড-গার্লফ্রেন্ড নামে চালিয়ে থাকে? অনৈতিক সর্ম্পক সব কালেই ছিল। তবে সেটা লুকিয়ে গোপনে। কিন্তু বয়ফ্রেন্ড-গার্লফ্রেন্ড নাম দিয়ে সেটা এখন প্রকাশ্যে শুরু হয়েছে। উপরে মন্তব্য গুলো পড়ে দেখেন। অনেকেই আমার সাথে একমত।
ইচ্ছে বলেছেন:
জটিল বলেছেন: এইটা কোন কিসু না , মন দেহ নিয়ে আলগা মজা করার একটা উপায় ; গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড কয় আর বুঝায় এইডা আমার জিনিস আমি যেমতে পারি তেমতে খামু অন্য কেউ হাত বাড়াইওনা সীমানা নির্ধারিত । স্বমেহনের দিন শেষ ..এর থেকে বেশি কিছুকি বলা লাগে.....
লেখক বলেছেন: এরপরও তো কিছু মানুষ ব্যাপারটাকে অস্বীকার করে।
লালসালু বলেছেন:
বয়ফ্রেন্ডের সাথে প্রেম করা যায় সেক্স করা যায় কিন্তু তাকে বিয়ে করা যায় না।
লেখক বলেছেন: তাইতো মনে হইতাছে........
স্বপ্নকথক বলেছেন:
জানার দৈনতা।
লেখক বলেছেন: ভুল
নগর বাংলা- নাগর- নাগরী
ব্রিটিশ আমল- প্রাণনাথ, রাধিকা।
১৯৮০ পর্যন্ত- প্রেমিক- প্রেমিকা।
১৯৯০-২০০০- লাভার।
২০০০- ???? - বয়ফ্রেন্ড-গার্লফ্রেন্ড।
লেখক বলেছেন: বয়ফ্রেন্ড-গার্লফ্রেন্ড কি? জটিলের মন্তব্যটাই ঠিক। অন্যকিছু না।
প্রতীক্ষিত বলেছেন:
অনেকেই আপনার সাথে এক্মত?মাইনাস গুলো দেখুন,ডিকশনারী দেখুন, নেটে সা
লেখক বলেছেন: প্লাস মাইনাচ না দেখে প্রথম থেকে পড়ে দেখেন কত জন আমার সাথে একমত। আর ডিকশনারী দিয়া কি হবে। সেখানেতো অর্থ দেয়া থাকবে। মানুষ কি সেই আর্থে কাজ করছে? ডিকসিনারির অনেক শব্দ আছে যে গুলোর অর্থের সাথে বাস্তবের কোন মিল নাই। যেমন গনতন্ত্র। আপনি ডিকসিনারিতে যে অর্থ পাবেন তার সাথে বাংলাদেশেল গনতন্ত্রের মিল খুঁজতে চাইলে বেকুব হয়ে যাবেন। বয়ফ্রেন্ড-গার্লফ্রেন্ড এর অর্থ কোথায় কি লেখা আছে আমার জানার দরকার নাই। কোন অর্থে ব্যবহার হচ্ছে সেটাই আসল কথা।
প্রতীক্ষিত বলেছেন:
নেটে search দিন।কোন শব্দকে কোন অঞ্চলের মানুষ বিশেষ ভাবে ব্যবহার করলেই শব্দের সার্বজনীন অর্থ পাল্টে যায় না।
লেখক বলেছেন: উপরের লেখাটা পড়েন।
আমি এবং আঁধার বলেছেন:
@নির্ভয় নির্ঝর- একটা সিম্পল জোক্স হিসাবে পয়লা কমেন্টটা করছিলাম। সেইটারে ত্যানা প্যাচায়ে কই নিয়া গেলেন!!!!! যাই হোক দুর্বল সেন্স অফ হিউমার এর জন্য আর কিছু কইলাম না। এইবার আসেন বিদেশি সংস্কৃতি প্রসংগে- আমি অবশ্যই বাংলা শব্দের পক্ষে। তবে ঝামেলা হইতেছে কোনো ভাষার শব্দাবলি ঐ দ্যাশের বুদ্ধিজীবিরা টিকায়ে রাখে না। ভাষা টিকায়ে রাখে সাধারণ মানুষ। আজ বাংলাদেশে টিভি তে নাটক,সিরিয়াল, টিলিফিল্মে যে হারে বয়ফ্রেন্ড,গার্লফ্রেন্ড শব্দটা ব্যভার হচ্ছে তাতে অচিরেই বাংলা ভাষায় এই শব্দ দুইটা ঢুইকা যাইবো। আপনি চাইলেও, না চাইলেও। পারলে তাগো থামান। যারা এই শব্দ দুইটার সাথে ব্যাপক অনৈতিকতা খুঁইজা পাইতেছেন তাগো লাইগ্যা বলি, প্রেমিক-প্রেমিকা এখন কুনো রাবিন্দ্রিক শব্দ না।এই দ্যাশের বহুত প্রেমিক-প্রেমিকা ঠিক সেই কাম করে যে আকামডা বয়ফ্রেন্ড-গার্লফ্রেন্ড কইরা থাকে।
যারা মনে করেন প্রেমিক প্রেমিকারা বিয়ের আগে সেক্স করে পরে বিয়া করবো বইলা, তারা একটু খুঁইজা দ্যাখেন দ্যাশে ঠিক কয়ডা প্রেমের বিয়া হয়? যেসব প্রেমিক-প্রেমিকা আকাম করে, তাগো সবাই কি বিয়া করে??? আর হাসাইয়েন না।
আপনারা মানেন আর না মানেন নতুন শব্দ দুইটা বাংলা ভাষায় টিইক্যা যাইতেছে এ বিষয়ে কুনো সন্দেহ নাই।ও আরেকটা কথা, বয়ফ্রেন্ড,গার্লফ্রেন্ড শুইনা আপনাগো যেরকম ঘেন্না হয়, ৭০-৮০ পর্যন্ত প্রেমিক-প্রেমিকা শুনলেই অনেক মানুষের ঘেন্না হইতো,[এমনকি এখনো অনেকেই একইরকম ঘেন্না কইরা থকেন উভয় শব্দযুগলরেই।]
কাজেই লাডি হাতে খাড়াইয়া থাকেন। বয়ফ্রেন্ড,গার্লফ্রেন্ড শব্দদুইডারে ব্যান করেন, আর পাবলিকগো ব্যাপক আনন্দ দান করেন।
লেখক বলেছেন: @আর ডিকশনারী দিয়া কি হবে। সেখানেতো অর্থ দেয়া থাকবে। মানুষ কি সেই আর্থে কাজ করছে? ডিকসিনারির অনেক শব্দ আছে যে গুলোর অর্থের সাথে বাস্তবের কোন মিল নাই। যেমন গনতন্ত্র। আপনি ডিকসিনারিতে যে অর্থ পাবেন তার সাথে বাংলাদেশেল গনতন্ত্রের মিল খুঁজতে চাইলে বেকুব হয়ে যাবেন। বয়ফ্রেন্ড-গার্লফ্রেন্ড এর অর্থ কোথায় কি লেখা আছে আমার জানার দরকার নাই। কোন অর্থে ব্যবহার হচ্ছে সেটাই আসল কথা।
নির্ভয় নির্ঝর বলেছেন:
@ আমি এবং আঁধার - আপনে যেরুম জুক্স করছেন, আমিও ঐরকমভাবেই আরেকখান প্রচলিত জুক্স করছিলাম। এইডাই বুঝলেন না?!!! আয় হায়!! বাংলা ভাষা এখন এমনিতেই শ্যাষ। থামাইবো কেডায়? যিনারা থামাইবেন, তিনারাই এখন বাংলিশ কওয়া ধরছেন।
ভাষায় অনৈতিকতা খুঁজাডা গাধাদের কাম। কিন্তু, ভাষার প্রভাবে কথার মানে পরিবর্তন হওয়াটা খুঁজলে হেইডা তো কুন সমস্যা হওনের কথা না।
বৈদেশীরা নিজেগোরে ভাষায়(ইংরেজী) গার্লফ্রেন্ড কয় নিজের প্রেমিকারে। তাইলে বয়ফ্রেন্ড কারে কয়, এইটাও তো তাইলে বুঝতেই আছেন। যে খালি বন্ধু(হোক ছেলে কিংবা মেয়ে) তারে খালি ফ্রেন্ডই কয়।
তাইলে আমাগো দেশে যদি ইংরেজীর প্রচলন খাঁটিভাবে ঘটে, তাইলে সত্যিকারের ইংরেজীর মানে বুঝলে দুষ অয় ক্যান? নাকি আমরা নিজেরাই আরেকখান ইংরেজী বাইর করবার লাগছি? যেইটার মানেতে বয়ফ্রেন্ড-গার্লফ্রেন্ডের মানে......... ??
হে হে হে...... ভাষা লইয়া তর্ক অনেকই হইল। কিন্তু কামের কথা কয়ডা হইল?
আলাদাভাবে বলি, বাংলা ভাষায় দিনকে-দিন আরও অনেক নতুন শব্দ যুক্ত হবে, অনেক কিছুই বাদ যাবে। আসল বাংলা ভাষাই একদিন থাকবে না। কিন্তু কিছুই করার নেই।
আজ প্রেমিক-প্রেমিকা শব্দদুটি আমরা যে পরিমাণ সহজ দৃষ্টিতে দেখছি, ৫-৭ বছর পরে বয়ফ্রেন্ড-গার্লফ্রেন্ড শব্দদুটিও একই দৃষ্টিতে দেখব। কিন্তু বাস্তবতা হল, এটা ২০০৯ সাল। ২০১৪ কিংবা ২০১৬ সাল নয়। কাজেই এসব নিয়ে এখন তর্ক-বিতর্ক অনেকই চলবে। কিন্তু এই তর্কও একদিন স্তিমিত হয়ে আসবে। তখন আমরা এই সকল তর্কের কথা মনেই রাখব না। কারণ, তখন নতুন শব্দগুলিকেই আমরা সহজভাবে দেখতে শিখব।
শুধু দুঃখ হয়, অন্য কোন দেশের মাতৃভাষাকে আজ পর্যন্ত আমি পাল্টাতে দেখিনি। কেন তবে আমার দেশের মাতৃভাষা পাল্টে যাচ্ছে? আমরা কি এতোই অযোগ্য? ধিক বাঙালী জাতি!! ধিক!! নিজেদের মাতৃভাষা ঠিক রাখতে যারা অক্ষম, তাদের ভাগ্যে কি আছে সেটা দেখতে হলে জ্যোতিষী হওয়ার প্রয়োজন বোধহয় পড়ে না।
বিঃদ্রঃ মনের অনেক বড় দুঃখ থেকেই এই কথাগুলো বললাম। আমার কথাগুলোর অন্য কোন মানে যে কেউ বের করতে পারেন। তবে না করার জন্যই অনুরোধ থাকল।
লেখক বলেছেন: নির্ভয় নির্ঝর বলেছেন: শুধু দুঃখ হয়, অন্য কোন দেশের মাতৃভাষাকে আজ পর্যন্ত আমি পাল্টাতে দেখিনি। কেন তবে আমার দেশের মাতৃভাষা পাল্টে যাচ্ছে? আমরা কি এতোই অযোগ্য? ধিক বাঙালী জাতি!! ধিক!! নিজেদের মাতৃভাষা ঠিক রাখতে যারা অক্ষম, তাদের ভাগ্যে কি আছে সেটা দেখতে হলে জ্যোতিষী হওয়ার প্রয়োজন বোধহয় পড়ে না।
সহমত।
লেখক বলেছেন: আগে অবৈধ সম্পর্কের কোন নাম ছিলনা। এখন একটি নাম পেয়ে গেছে।
শ্বেত সওদাগর বলেছেন:
নিরব হাসি বলেছেন: সবই ভাওতাবাজি। একটা ছেলে আর মেয়ে এর মদ্ধে friendship বলতে শা. .ক আকষর্নই বোঝায়।
লেখক বলেছেন: আমিও তাই মনে করি।
সাইফ হাসনাত বলেছেন:
বাজে একটা বিষয়ে লেখছেন। তবে আলোচনার মতো। এই জন্য প্লাস...আসলে মেয়েদের ছেলে বন্ধু থাকলে সেটাই বোধহয় বয়ফ্রেন্ড হয়, আর ছেলেদের মেয়ে বন্ধু থাকলে সেটা হয় গার্লফ্রেন্ড...
কি যে জমানায় পড়লাম ভাই...
লেখক বলেছেন: আরে ভাই মেয়ে বন্ধু বা ছেলে বন্ধু অনেকেই থাকে কিন্তু বিশেষ একজন থাকে সে শুধুই বয় বা গার্লফ্রেন্ড।
প্লাসটা পাই নাই..![]()
তুষার লাল শাহা বলেছেন:
এসব কি হচ্ছে সব গরু ই ছাগল আবার সব ছাগল গরু না .।।।
লেখক বলেছেন: ..............................
রাজিব খান০০৭ বলেছেন:
ভালো আলোচনা।
লেখক বলেছেন: ধন্যবাদ।
পলাশমিঞা বলেছেন:
দেশের খবর জানিনা তবে এখানে শব্দের অর্থ প্রেমিক প্রেমিকা।
লেখক বলেছেন: কি উদ্দেশ্যে প্রেমিক প্রেমিকা? বিয়ে নাকি মজা করার জন্য? বিয়ের উদ্দেশ্য হলে ঠিক আছে।
পলাশমিঞা বলেছেন:
প্রেম করেতো আর সবাই বিয়ে করতে পারেনা। তবে লোকজনতো এক সাথে জীবন কাটাবার জন্যই প্রেম করে। লেখক বলেছেন: কেউ কেউ মজা নেয়ার জন্যও করে।
মৈত্রী বলেছেন:
এই ব্যপারে আমার অনেক কিছু বলার ছিলো কিন্তু কোনখান খেকে শুরু করব বুঝতে পারতেছি না।......তবে ব্যক্তিগত জীবনে আমি আমার প্রেমিকাকে "প্রেমিকাই" বলি, কখনোই girlfriend বলি না, কখনোই না। আমার বন্ধুরা যখন বলে "তোর girlfriend কই?" তখন আমার প্রচন্ড খারাপ লাগে। কারন আমি ব্যক্তিগত ভাবে বিশ্বাস করি, girlfriend শব্দটা ব্যবহার করলে শারীরিক সম্পর্কের ব্যপারটাকেই admit করা হয়।
NSU তে আমার মত ছেলেরাও আছে যে কোরান নিয়া পোস্ট দেয়, আবার অনেকেই আছে যারা প্রতি সেমিস্টারে গার্লফ্রেন্ড পাল্টায়।
লেখক বলেছেন: ভাল লাগল আপনার কমেন্ট। ধন্যবাদ।
মৈত্রী বলেছেন:
গার্লফ্রেন্ড শব্দটা শুনলেই কল্পনায়, মনের চোখের আয়নায় ভেসে ওঠে এমনকিছুর ছবি যা পন্য সমতুল্য, চাইলেই পাল্টানো যায় বা পরিবর্তন করে নেয়া যায় বা ঘন- ঘন বদলানো যায় বা বদলানো দরকার হয়......প্রেম করি বিয়ে করে সংসার করার জন্য, কেবল আদিম কামনার পিপাসাটুকু মিটিয়ে উড়ে চলে যাবার জন্য নয়।
লেখক বলেছেন: খুব ভাল লাগল আপনার কথা। এমনই তো হওয়ার কথা। ধন্যবাদ।
আহমেদ রাকিব বলেছেন:
এই পোষ্টে জটিল মিয়া জটিল কমেন্ট ছাড়া আর কিছু নাই। এই ধরনের বিষয় নিয়ে পোষ্ট দেয়াটা আসলে অর্থহীন। পোষ্টের বিষয়বস্ত নির্বাচনে আরেকটু সময় দিলে মনে হয় ভালো হতো। যা মাইনাস পাইছেন শুধু বিষয়বস্তু নির্বাচনের জন্যই পেয়েছেন। যা হোক ভালো ভালো পোষ্ট দেবেন সামনে, এই আশা রাখলাম।
লেখক বলেছেন: এইটাও অনেক ভাল পোষ্ট....
কাঁচা ধইন্যা
লেখক বলেছেন: আপনাকেও....
ফাহরুখ খান বলেছেন:
আমার বন্ধুরা যখন তাদের girlfriend নিয়া আলচনা করে তখন বলিআমার পিসিই আমার girlfriend.
লেখক বলেছেন: হুমম..
ফাহরুখ খান বলেছেন:
এই পিসি সেই পিসি না এইটা হইল pc
লেখক বলেছেন: এই পিসির মিনিংটা কি?
ফাহরুখ খান বলেছেন:
অনেকে ভুল মিনিং করতে পারে তাই আমি পরেরবার ক্লিয়ার করসি।হিন্দুরা খালা না ফুফু কাকে যেন পিসি ডাকে।
লেখক বলেছেন: আপনিও কি পিসি কে!!!!!! নাউযুবিল্লাহ্.......
ধূসর পৃথিবী বলেছেন:
হমম......সহি বাত
লেখক বলেছেন: হুমম..
নীজর্ন বলেছেন:
ফাহরুখ খা@ ইতা কিতা মাত মাতমাতিলা । ব্যাপক টেনশনে আছি। জটিল এর সাথে সহমত।
লেখক বলেছেন: ![]()
সাদা ছায়া বলেছেন:
বেশ লিখেছেন
লেখক বলেছেন: ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যবাদ।
অর্ফিয়াস বলেছেন:
আমার কোন গার্ল ফ্রেন্ড নাই, তাই জানা নাই।
লেখক বলেছেন: গুড। দোয়া করি যাতে কোনদিন তথাকথিত গার্ল ফ্রেন্ড না হয়।
দুখী মানব বলেছেন:
আজাইরা ভাওতাবাজী এইগুলা.।
লেখক বলেছেন: হুমম.....
লেখক বলেছেন: সহমত।
চে গুয়েভারা ২ বলেছেন:
এইটা হইলো পতিতা আর তার খদ্দেরের সম্পর্কের নাম...।
লেখক বলেছেন: !!!!!!
চে গুয়েভারা ২ বলেছেন:
ভাই খারাপ কিছু কী বলছি বন্ধু বললে কি খারাপ লাগে?
লেখক বলেছেন: ঠিকই বলেছেন।
rubelboss বলেছেন:
মৈত্রী বলেছেন: এই ব্যপারে আমার অনেক কিছু বলার ছিলো কিন্তু কোনখান খেকে শুরু করব বুঝতে পারতেছি না।......তবে ব্যক্তিগত জীবনে আমি আমার প্রেমিকাকে "প্রেমিকাই" বলি, কখনোই girlfriend বলি না, কখনোই না। আমার বন্ধুরা যখন বলে "তোর girlfriend কই?" তখন আমার প্রচন্ড খারাপ লাগে। কারন আমি ব্যক্তিগত ভাবে বিশ্বাস করি, girlfriend শব্দটা ব্যবহার করলে শারীরিক সম্পর্কের ব্যপারটাকেই admit করা হয়।
সহমত।
লেখক বলেছেন: ধন্যবাদ।
লওল০০৭ বলেছেন:
চে গুয়েভারা ২ বলেছেন : এইটা হইলো পতিতা আর তার খদ্দেরের সম্পর্কের নাম...। হাসতে হাসতে মইরা গেলাম
রাখালছেলে বলেছেন:
ভালবাসা আর নাইরে পাগলা এখন প্রেম মানে ফেসবুক আর চ্যাট ।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...






















