একটি সরকারী প্রতিষ্ঠানে ছেলেটি চুক্তিভিত্তিক কাজ করে। কাজটি বড় জোর আড়াই মাস চলবে। এর মাঝে কোরবানির ঈদ চলে এল। ছেলেটি বাড়িতে গিয়ে খুব তাড়াহুড়ু করে বিয়ে করে ফেলল। মেয়ে পক্ষকে বলেছে সে সরকারী চাকুরী করে। তাড়াহুড়ুর বিয়ে সুতরাং মেয়ে পক্ষ অত যাচাই বাচাই করার সুযোগ পায়নি। তাছাড়া মেয়েদের বাড়ি ঢাকা থেকে অনেকদূর। যাচাই বাচাই করার অত সময় কোথায়? সুতরাং বিয়ে হয়ে গেল। ইতিমধ্যে ঘোষনা এসেছে ছেলেটির কাজের মেয়াদ আর বড় জোর এক সপ্তাহ। ছেলেটিকে জিজ্ঞেস করালাম, এখন মেয়েকে চাকুরীর কথা কি বলবেন? সে হেসে জবাব দিল '' বলবো রাঙ্গামাটিতে পোষ্টিং হয়েছে তাই চাকুরী ছেড়ে দিয়েছি'' কথাটা বলার সময় তার চোখে মুখে কোন অনুতাপের চিহৃ দেখতে পেলাম না। বরং তার মুখে বিজয়ীর হাসি। দেখে শুনে ঘৃনায় সারা শরীর রি রি করে উঠল। মানুষ কি করে পারে জেনে শুনে এমন প্রতারণা করতে! এমন পবিত্র একটি সম্পর্ক প্রতারণা দিয়ে শুরু? মেয়েটি যখন শুনবে তার সাথে প্রতারণ করা হয়েছে কেমন হবে সেই মেয়েটির মনের অবস্থা? ভাবতে খুব কষ্ট লাগে।
প্রতারণা দিয়ে দাম্পত্য জীবন শুরু, মেয়েটির জন্য দুঃখ হয়।
যেতে যেতে

তুমি বারবার ফিরে আসো, আবার বারবার চলে যাও, একদিন আমিও চলে যাব কিন্তু আমি আর ফিরে আসবো না।
আমি প্রতিবারই নিজেকে বুঝাই, এবার আর কিছু অনুভব করবো না। কিন্তু তোমার... ...বাকিটুকু পড়ুন
এই ২০২৬ সালে এসেও দেশে জেলখানা রাখার আদৌ কোন প্রয়োজন আছে?
দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রায় ৪ মাস হতে চলছে, এর আগে দীর্ঘ ১৭ বছরের আওয়ামী ফ্যাসিবাদি শাসন ব্যবস্থার পতন ঘটিয়ে আন্তর্জাতিক খ্যতিসম্পন্ন্য নোবেল বীজয়ী ড: ইউনুস শতভাগ জনসমর্থন নিয়ে সরকার... ...বাকিটুকু পড়ুন
২৪-এর যোদ্ধাদের কি হবে?
২০২৪ সালের আন্দোলনকে অনেকেই সাধারণ মানুষের ন্যায্য দাবি ও ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে দেখেছিল। কিন্তু সময়ের সাথে সাথে এমন অভিযোগও উঠছে যে, কিছু স্বার্থান্বেষী ও ক্ষমতালোভী গোষ্ঠী নিজেদের জেদ, প্রভাব ও... ...বাকিটুকু পড়ুন
রেমিটেন্স যোদ্ধাদের ৭.৫% ট্যাক্স কেটে নিবার সিদ্ধান্ত নেয়া হচ্ছে ।?
রেমিটেন্স যোদ্ধাদের ৭.৫% ট্যাক্স কেটে নিবার সিদ্ধান্ত নেয়া হচ্ছে !?

এই তথ্যটি সঠিক হলে আগামী দিনে সরকার রেমিটেন্স হারাবে ।
যেখানে প্রনোদনা দিয়ে রেমিটেন্স আনা হতো, সেখানে এই অদ্ভূদ... ...বাকিটুকু পড়ুন
মেরিন ড্রাইভের রক্তাক্ত পিচ

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। গল্পের সমস্ত চরিত্র, নাম, স্থান এবং ঘটনা লেখকের কল্পনাপ্রসূত। বাস্তব কোনো জীবিত বা মৃত... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।