নিজেকে খুব লজ্জিত মনে হচ্ছে। নিজেকে খুব চোট মনে হচ্ছে। লজ্জায় মাথা নিচু হয়ে গেল। এমন দিনে এমন আপমান জনক কথা শুনতে হলো! এমন দিনে এমন নির্মম রশিকতার শিকার হতে হলো!
মুজাহিদি বলেছে আমরা স্বাধীনতা এনেছি, আমরাই তা রক্ষা করব।
তারা জানে তাদের চুলটাও কেউ ছিড়তে পারবে না। তাইতো তারা এমন তামাশা দেখাতে পারে।
যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে আমরা আমজনতা শুধুই মুখের ফেনা তুলে যাবো, আর ওরা আমাদের সাথে রসিকতা করে যাবে। বিচার কোন দিন হবে না।
যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া শুরু করতে পারে বাংলাদেশের দু'টি দল আওয়ামী লীগ ও বিএনপি। কিন্তু তারা তা কোনদিন করবে না।
বিএনপি যুদ্ধাপরাধীদের বিচার যে কারণে করবে নাঃ বিএনপি জানে জামায়াত কে ছাড়া তারা কোন দিন ক্ষমতায় যেতে পারবে না। তাদের কাছে দেশ প্রেম থেকে ক্ষমতা অনেক বড়। সুতরাং তারা কোনদিন যুদ্ধাপরাধীদের বিচার করবে না।
আওয়ামী লীগ যুদ্ধাপরাধীদের বিচার যে কারণে করবে নাঃ আওয়ামী লীগ নির্বাচনের আগে যুদ্ধাপরাধের বিচারের নামে মাঠ গরম করে সাধারণ ভোটারদের ভোট তাদের বাকসে জমা করে ফায়দা লোটে। সুতরাং তারা যুদ্ধাপরাধের বিচার করবে না। করলে ভোটের মাঠ গরম করা বড় একটি ইস্যু নষ্ট হয়ে যাবে।
সুতরাং আমরা কুলাঙ্গার রাজাকারদের তামাশা দেখা ছাড়া আর কিই বা করার আছে।
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




