রবীন্দ্রনাথের এই গানটি লিখার পটুভূমি নিয়ে আমার এক বন্ধু একটি মজার কথা শুনিয়েছিল। শুনে শুধু হেসেছিলাম। ঠিক বিশ্বাস অবিশ্বাস কিছুই করতে পারিনি। রবীন্দ্রনাথ নাকি একবার পতিতালয়ে গিয়েছিল।
আমি রবীন্দ্রনাথের অনেক বই পড়েছি। রবীন্দ্রনাথ কে নিয়ে অনেক লেখকের অনেক লেখা অনেক পড়েছি। কিন্তু এই ঘটনাটি কোথাও শুনিনি। এটার কোন সত্যতা আছে কিনা জানি না।
যামিনী না যেতে জাগালে না কেন—
বেলা হল, মরি লাজে।
শরমে জড়িত চরণে কেমনে
চলিব পথের মাঝে!
আলোকপরশে মরমে মরিয়া
হেরো গো শেফালি পড়িছে ঝরিয়া,
কোনোমতে আছে পরান ধরিয়া
কামিনী শিথিল সাজে।
যামিনী না যেতে জাগালে না কেন,
বেলা হল, মরি লাজে।
নিবিয়া বাঁচিল নিশার প্রদীপ
উষার বাতাস লাগি।
রজনীর শশী গগনের কোণে
লুকায় শরণ মাগি।
পাখি ডাকি বলে— গেল বিভাবরী,
বধূ চলে জলে লইয়া গাগরি,
আমি এ আকুল কবরী আবরি
কেমনে যাইব কাজে!
যামিনী না যেতে জাগালে না কেন—
বেলা হল মরি লাজে।
যমুনা
৭ আশ্বিন ১৩০৪
সর্বশেষ এডিট : ২৫ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


