আশরাফুলের শেষ১৯টি ইনিংস দেখুন। ০, ৪, ২, ০, ০, ১, ১৩, ১, ২১, ১২, ১০১, ৪৫, ৭, ৬, ৩, ১২, ৩, ২, ২৭= ২৬০
জুনায়েদ সিদ্দিকির শেষ ১২টি ইনিংস দেখুন ৮, ২৭, ৬৭, ১৬, ২৯, ৩৭, ২৮, ৪, ২৭, ৭৮, ৭, ৫= ৩২৬
অর্থ্যাৎ আশরাফুলের থেকে ৭ ইনিংস কম খেলেও জুনায়েদের ৬৬ রান বেশী। এর পরও জুনায়েদ বাদ!!!!!!
অনেকেই বলে আশরাফুল ভাল খেললে বাংলাদেশ জিতে। কথাটি একসময় সত্য ছিল। কিন্তু এখন সেই কথা ইতিহাস। এখন আশরাফুলের কারণে বাংলাদেশ হারে। চিন্তা করুন তো, এত ভাল একটি ব্যাটিং পিচে আশরাফুল যদি দুই ইনিংস মিলিয়ে ৩০০টি বল খেলত তাহলে ম্যাচের রেজাল্ট কি হতো? অথচ গতকাল আশরাফুলই বলেছে উইকেট ব্যাটিংয়ের জন্য খুবই ভালো। আমি আশাবাদী।’ হায়রে আশাবাদ।
গতবার যে নিউজিল্যান্ড বাংলাদেশ সফর করেছিল তা কি মনে আছে? নিউজিল্যান্ডকে হারানোর কি একটি সুযোগ হাতছাড়া হলো। সেখানেও আশরাফুলের ভুমিকা কি কম? আশরাফুল যদি সেই ম্যাচে ২ ইনিংস মিলিয়ে ৫০টি রানও করত ম্যাচের ফলাফল অন্যরকম হতে পারত। অথচ দুই ইনিংসে করেছিল ০ এবং ০। আশরাফুলের শেষ১৯টি ইনিংস দেখুন। ০,৪,২,০,০,১,১৩,১,২১,১২,১০১,৪৫,৭,৬,৩,১২,৩,২,২৭!!!!! এর পরও আশরাফুল প্রতিভাবান খেলোয়াড়। এর পরও কিছু সাংবাদিক আশরাফুলের পক্ষে ওকালতি করে। আথচ এই সময়ের মধ্যে আশরাফুলের থেকে ভাল রান করেও আনেক ব্যাটসম্যান বাদ পড়েছেন। জুনায়েদ সিদ্দিকির শেষ ১২টি ইনিংস দেখুন ৮,২৭,৬৭,১৬,২৯,৩৭,২৮,৪,২৭,৭৮,৭,৫। অর্থ্যাৎ মাত্র একটি টেষ্ট খারাফ করার কারণে জুনায়েদ বাদ। কি বলবেন একে???
আমরা প্রতিভা দেখতে দেখতে ক্লান্ত। আমরা আর কোন প্রতিভা দেখতে চাইনা। এবার পারফরমেন্স দেখতে চাই।
আশরাফুলের কান্ড....
সর্বশেষ এডিট : ২১ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৫:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


