বাংলাদেশ দলের ২জন ক্রিকেটারের সর্বশেষ ১০টি ইনিংস দেখুন।
১ম জন- ৩,৬৩,০,৫,৭৫,২৯,১৩,৪,৫,১ =১৯৮ গড় ১৯.৮
২য় জন- ১৬, ৩৯*,২১,৯*৩১,০,৩২, ৪৩,২৮,৯ = ২২৮ গড় ২৮.৫
এই দুজনের মধ্যে যদি দল থেকে কাউকে বাদ দিতে হয় কাকে দেবেন? নিশ্চয় প্রথম জনকে? অথচ বাদ পড়েছে ২য় জন। বলে নেয়া ভাল, ১ম জন আশরাফুল, ২য় জন রকিবুল। রকিবুল হয়তো অনেক দিন বড় কোন ইনিংস খেলতে পারেননি কিন্তু সে মোটামোটি নিয়মিত কিছু রান করে দলকে সাহায্য করে। আশরাফুলের মত অধারাবাহিক ক্রিকেটারের থেকে মোটমোটি ধারাবাহিক ক্রিকেটার বেশী প্রয়োজন বলে আমার মনে হয়। আশরাফুলের যে শুধু ব্যাটিং খারাপ তা না, দিন দিন ফিল্ডিংও খারাপ হচ্ছে। ইন্ডিয়ার সাথে এক ম্যাচে পর পর দু'বলে দুটি ক্যাচ পেলেছিল, আজকেও একটি সহজ ক্যাচ পেলেছে। অথচ সে দিনের পর দিন দলে আছে। নির্বাচকদের হাবভাব দেখে মনে হচ্ছে আশরাফুলকে দলের আজীবন সদস্য পদ দিয়ে দিয়েছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


