এটা কোন সমালোচনা নয়। স্বাধীন মত প্রকাশের ব্লগে একান্তই আমার ব্যাক্তিগত মতামত।
বাংলাদেশের ব্লগ সাইটগুলোর মধ্যে প্রধান ৪টি সাইট হলো সামু, সচলায়তন, প্রথম আলো ব্লগ ও আমার ব্লগ। যদিও সচলায়তন কখনই তাদের সাইটকে ব্লগ বলে না। সচলায়তনের নীতিমালা দেখুন। তাদের নীতিমালার প্রথম নীতিটি হলো ১. সচলায়তন বেশ কিছু বিষয়ের প্রতি শ্রদ্ধাশীল। বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য, সংস্কৃতি, মুক্তিসংগ্রাম ও অসাম্প্রদায়িকতার মতো বিষয়গুলিকে আক্রমণ করে লেখা পোস্ট, মন্তব্য বা অন্যান্য উপাদান সচলায়তন থেকে মডারেটরবৃন্দ যে কোন সময় অপসারণ করতে পারেন। অর্থ্যাৎ সেখানে সাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধ বিরোধী কারো স্থান নাই। প্রথম আলো ব্লগও নীতিমালার দিক থেকে সাম্প্রদায়িকতা ও মুক্তিযুদ্ধ বিরোধী লেখাকে প্রায় একই ভাবে নিরুৎসাহি করে আসছে। জামায়াত শিবিরের প্রচারনা সেখানে হতে পারে না। এক্ষেত্রে আমার ব্লগ আরো কঠিন। তারা সাম্প্রদায়িকতা ও মুক্তিযুদ্ধবিরোধী লেখা এবং জামায়াত শিবিরের প্রচারনার ব্যাপারে খুবই কঠিন। যার কারণে সেখানে জামায়াতের কোন স্থান নাই। অনেকেই আবার অভিযোগ করেন যে, আমার ব্লগ আওয়ামী লীগ ঘেঁষা ব্লগ।
এক্ষেত্রে সাম্প্রদায়িকতা ও মুক্তিযুদ্ধবিরোধী লেখা প্রকাশের ক্ষেত্রে সামু অনেক উদার। সামুতে জামায়াতের প্রচারণা ও মুক্তিযুদ্ধ বিরোধী হাজার হাজার লেখা আছে। আর একারণেই সামু দিন দিন জামায়াত শিবিরের জন্য নিরাপদ ব্লগ হিসেবে গড়ে উঠছে। ইদানীং কালের মুক্তিযুদ্ধ , স্বাধীনতা ও জামায়াত শিবির বিরোধী লেখা গুলোর মধ্যে মাইনাচ ও কমেন্ট এর অভাব হয় না। যা গত ২/৩ মাস আগেও ছিল না। আর এ জন্য কিছু শিবির কর্মি ভুয়া নিক ব্যবহার করছে বলে অনেক ব্লগাই ইতিমধ্যে আভিযোগ করেছে। কিন্তু তার কোন প্রতিকারও সামু কর্তৃপক্ষ করে নি। এভাবে চলতে থাকলে হয়তো আমারা দেখব কিছুদিনের মধ্যেই সামু জামায়াত শিবিরের ব্লগে পরিণত হবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


