বেল পাকিলে তাতে কাকের কি?
০৮ ই মে, ২০১০ রাত ১২:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পত্রপত্রিকা গুলোর লাফালাফি দেখে বড়ই বিরক্ত বোধ করি। ব্রিটেনে প্রথম বাঙালি এমপি হলেন রুশনারা। এই নিয়ে এতো লাফালাফির কি আছে বুঝলাম না। সে কি নিজেকে বাঙ্গালী বলে স্বীকার করে? বাংলাদেশের মানুষের জন্য কি তার মন কাঁদে? তার হৃদয়ে কি বাংলাদেশের কোন স্থান আছে? তার চেহারা সুরতে তো বাঙ্গালীর কিছু নাই। সে বাংলায় কথা বলে কিনা তাও সন্দেহ আছে। পত্রিকাগুলো আদিখ্যেতা দেখে আর বাঁচি না।
আনোয়ার চৌধুরী যখন ব্রিটেনের রাষ্ট্রদূত হয়ে বাংলাদেশে এসেছিল তখন সফিক রেহমানের ''লাল গোলাপ'' টিভি শোতে নিয়ে এসেছিল, তাকে জিজ্ঞেস করা হয়েছিল সে নিজেকে কি মনে করে, বাঙ্গালী না ব্রিটিশ। সে গর্ব ভরে হাসি মুখে বলেছিল
''আমি মনে প্রাণে একজন ব্রিটিশ।'' অথচ আমরা মনে প্রাণে একজন ব্রিটিশকে নিয়ে সেকি উথলা হয়ে উঠেছি। যারা সুখ সাচ্ছন্দ্যের আশায় এই দেশটিকে পদদলিত করে এই দেশ থেকে চলে গিয়েছিল তাদের নিয়ে মাতামাতি করে যারা তাদের লজ্জা হওয়া উচিৎ বলে আমি মনে করি। তারা ব্রিটেনের প্রধানমন্ত্রী হলে আমাদের কি?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নব্বইয়ের দশকে বিটিভিতে প্রচারিত হুমায়ূন আহমেদের জনপ্রিয় একটি নাটকে একজন ভাড়াটে খুনীর চরিত্র ছিল। খুনীর নাম ইউনুস - নান্দাইলের ইউনুস। গ্রামের চেয়ারম্যান তার প্রতিদ্বন্দ্বী একজন ভালো মানুষ স্কুল শিক্ষককে হত্যার...
...বাকিটুকু পড়ুন
মার্কিন সাম্রাজ্যবাদের কাছে নতজানু হয়ে যে রাষ্ট্রগুলো নিজের অর্থনীতি, কৃষি আর ভবিষ্যৎ বিক্রি করে দেয়- তার পরিণতি কী, তার জীবন্ত উদাহরণ পাকিস্তান। কোটি কোটি মানুষকে ভিক্ষুক বানানোর সেই পথেই...
...বাকিটুকু পড়ুনযে তোমার সাফল্য দেখে হিংসে করে,
যে তোমার বিপদ দেখে খুশি হয়,
যে তোমার সামনে এক আর পেছনে আরেক।
তাকে তোমার গোপন কথা কিংবা তোমার কোনো পরিকল্পনার কথা বলতে যেও না।
সবসময় তার... ...বাকিটুকু পড়ুন

'প্রেমানন্দ' একজন ভারতীয় হিন্দু তপস্বী ও গুরু।
১৯৭১ সালে কানপুরের কাছে 'আখরি' গ্রামে তার জন্ম। দরিদ্র পরিবারে জন্ম। ১৩ বছর বয়সে প্রেমানন্দ সন্ন্যাসী হওয়ার জন্য গৃহ ত্যাগ করেন।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
কিরকুট, ০৪ ঠা মে, ২০২৬ বিকাল ৫:১০

আফ্রিকার মালি এর হৃদয়ে, খাড়া পাথুরে পাহাড় আর নির্জন উপত্যকার মাঝে বাস করে এক বিস্ময়কর জনগোষ্ঠী ডোগান। বান্দিয়াগারা এস্কার্পমেন্ট অঞ্চলের গা ঘেঁষে তাদের বসতি । এরা যেন সময় কে...
...বাকিটুকু পড়ুন