এটা কি অনৈতিক নয়?
২৩ শে মে, ২০১০ রাত ৯:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ছোট বাচ্চারা পড়া লেখা শেখার জন্য স্কুলে ভর্তি হবে। অথচ আমাদের দেশে কিছু স্কুল আছে যারা শিশু শ্রেণীতে ভর্তির জন্যও বাচ্চাদের ভর্তি পরীক্ষার মুখোমুখি করে দেয়। তাহলে কি বাচ্চা গুলো মায়ের পেট থেকে পড়া লেখা শিখে এসে ভর্তি পরীক্ষা দেবে নাকি? আমি মনে করি প্রত্যেক ছেলে মেয়েরই অধিকার আছে যে কোন পছন্দ মত স্কুলে ভর্তি হওয়ার। স্কুল গুলোর উচিৎ আগে আসলে আগে ভর্তি পদ্ধতি অবলম্বন করা। অথচ তারা বাচ্চাগুলো স্কুলে ভর্তি হওয়ার আগেই তাদের মধ্যে বিভাজন তৈরি করছে।
আমার মতে ১০ম শ্রেণী পর্যন্ত সকল ধরণের ভর্তি পরীক্ষা বন্ধ করা উচিৎ। ভর্তি পরীক্ষার ব্যবস্থা থাকাতে স্কুল গুলো ফলাফলের দিকে ভাল অবস্থানে থাকার কারণে একধরনের অসুস্থ প্রতিযোগিতা শুরু করে দিয়েছে।
স্কুল ভর্তি পরীক্ষার ব্যপারে সরকারীভাবে কোন নীতিমালা আছে কিনা আমার জানা নাই। এটা কি যে কোন স্কুল তার মতো করে থাকে? এ ব্যপারে কারো কাছে বিস্তারিত তথ্য থাকলে জানাতে পারেন। ভাবছি এ ব্যপারে তথ্য পেলে স্কুলে ভর্তি পরীক্ষা অবৈধ করার জন্য একটি রিট করব।
সর্বশেষ এডিট : ২৩ শে মে, ২০১০ রাত ৯:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier...
...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ...
...বাকিটুকু পড়ুন
ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।...
...বাকিটুকু পড়ুন
স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের...
...বাকিটুকু পড়ুন
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন