somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গ্রামীণ ফোনের কাছে আমার দেশপ্রেম পরাজিত হলো।

২৪ শে মে, ২০১০ সন্ধ্যা ৭:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

''টেলিটক ব্যবহার করুন, দেশের টাকা দেশে রাখুন।'' এই শ্লোগানটি বেশ মনে ধরেছিল। ২০০৫ সালে লটারিতে একটি টেলিটক সিম জিতেছিলাম। তখন সিমটির দাম পড়েছিল তিন হাজার টাকার উপরে। ঢাকা থেকে কুমিল্লা গিয়ে সেই সিম সংগ্রহ করেছিলাম। অনেক স্বপ্ন আনেক আশা ছিল টেলিটককে নিয়ে। কিন্তু আশায় গুড়ে বালি। দীর্ঘ ৬/৭ বছর টেলিটক ব্যবহার করে অনেক যন্ত্রণা সহ্য করেছি। তারপরও দেশের টাকা দেশে রাখার জন্য টেলিটক ব্যবহার করেছি। কিন্তু আজ সেই দেশপ্রেম জিপির কাছে পরাজিত হলো। আমি আজ থেকে জিপির গ্রাহক।
টেলিটক ব্যবহারের জন্য যে সমস্যাগুলাতে পড়তে হত-
১. কাউকে মোবাইল করার জন্য অনেক সময় ১০/২০ বারও ট্রাই করতে হতো।
২. আমাকে ফোন করার জন্য অনেকেই ট্রাই করেও পেত না। কারণ কল ঢুকত না।
৩. নেটওয়ার্ক সব জায়গায় নাই। যার কারণে আমি যখন দেশের বাড়ি যেতাম তখন সবার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রাখতে হতো।
৪. প্রায় সময়ই নেটওয়ার্ক সমস্যা করত। এমনকি পাক্কা ২৪ ঘন্টা সারাদেশে টেলিটকের নেটওয়ার্ক ছিল না এমন ঘটনাও ছিল।
৫. ইন্টারনেট আর অবস্থা খুবই খারাপ। মাসে ঠিকমত ৭দিনও থাকে না। নেট থাকলেও প্রায় সময় কোন পেজ ওপেন হতো না। আমি যেহেতু শেয়ার ব্যবসা করি আমার ট্রেড চলাকালীন সময় অবশ্যই নেট প্রয়োজন। টেলিটকের কারণে অনেকবার শেয়ার ব্যবসায় লস দিতে হয়েছে।
৬. অন্য অপারেটরের ব্যবহারকারিরা যেখানে অনেক সুবিধা পেয়ে থাকে সেখানে আমি কিছুই পেতাম না। যা ছিল খুব হতাশা জনক।
৭. কল রেটের পার্থক্যও অন্য অপারেটরের সাথে খুব কম।
৮. আমার বাসার নিচের দোকানে গ্রামীণ রিচার্জ আছে। কিন্তু টেলিটক রিচার্জ এমনো দিন গেছে ২ কি:মি: হাটাহাটি করেও পাইনি।

যে কারণে আমি জিপি (হারামি ফোন) নিলাম।
১. নেটওয়ার্ক নিয়ে জিপির ব্যপারে কারো কোন অভিযোগ নাই। অসাধারণ নেটওয়ার্ক। যেখানে যাই সেখানেই আছে।
২. ইন্টারনেট স্পিড যতই খারাপ বলি জিপির উপরে আসলে কেউ নাই। তা ছাড়া তাদের ১৫এমবি এর যে অপারটি দিয়েছে (পি৭) তা মোবাইলে ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য অসাধারণ একটি প্যাকেজ। টেলিটকে যদি আমি ১৫ এমবি ব্যবহার করি ফতুর হয়ে যাবে।
৩. গ্রামীণ ব্যবহারকারীরা অনেক রকমের সুযোগ সুবিধা পেয়ে থাকেন।
৪.একসময় গ্রামীন ফোন সবচে বেশী টাকা কাটত। কিন্তু হিসাব করে দেখলাম এখন তাদের সহজ প্যাকেজটি খুবই সাশ্রয়ী। একটি উদাহরণ দিয়ে দেখাচ্ছি। টেলিটকে প্রথম মিনিটে ভ্যাটসহ বিল কাটা হয় ১.৩৩ টাকা, গ্রামীণে ১.২৫ টাকা। গ্রামীনে সবসময় .৭৯ পয়সা মিনিট, টেলিটকে .৬৬ মিনিট। গ্রামীণে ২০ টাকা ব্যবহারে ২০% বোনাস দেয়া হয়। সেই বোনাসসহ হিসাব করলে গ্রামীনের কলরেট টেলিটক থেকে কম।

যেহেতু নিজের টাকা খরচ করে ফোন করি সেহেতু সবচে ভাল সার্ভিসটি পাওয়ার অধিকার আমার আছে। টেলিটক কোনদিন সেই ভাল সার্ভিসটি দিতে পারবে না তাই তাদের ত্যাগ করা ছাড়া আমার কোন উপায় ছিল না।

এতকিছুর পরও খুব কষ্ট লাগছে। কারণ আমি ভিষণ ভাবে চাই টেলিটক ব্যবহার করতে। কিন্তু টেলিটকের মাথামোটা কর্মকর্তা, আমলা, মন্ত্রীদের কারণে পারলাম না। তারাই যত নষ্টের মূল। ইচ্ছে করলেই টেলিটককে সবচে জনপ্রিয় করা যেত। এইদেশে একমাত্র টেলিটকের সিমের জন্য মারামারি হয়েছিল। কিন্তু তারা জনগনের সেই আশা ও ভালবাসার মূল্য কোনদিন দিতে পারেনি... পারবেও না।

সর্বশেষ এডিট : ০৯ ই নভেম্বর, ২০১০ দুপুর ১২:১৭
৩৫টি মন্তব্য ৩৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×