আমি গ্রামীণের পি৬ ব্যবহার করি। আমি সাধারণত কোন ডাউনলোড করি না শুধু ব্রাউজ করি। সাধারণত আমার পি৬ কখনই ২০/২২ দিনের উপরে যেত না। কিন্তু ছবিতে দেখছেন আমার পি৬ এর মেয়াদ আছে ১৮.০৭.১০ পর্যন্ত।

অর্থাৎ এ মাসে এখন পর্যন্ত প্রায় ২৭দিন ব্যবহার করে ফেলেছি। অথচ এখনও ৮৪ এমবি বাকি আছে। এটা দিয়ে নিশ্চিন্তে এইমাস শেষ করতে পারব। এইমাসে কিছু ডাউনলোডও করেছি। নিশ্চয় আপনার মনে প্রশ্ন জাগছে এটা কি করে সম্ভব হল। এটা সম্ভব হলো ছোট্ট একটি মজিলার এডঅন দিয়ে। এডঅনটির নাম এডব্লক প্লাস। এটার কাজ হলো আপনি যে সাইটগুলো ব্রাউজ করবেন সেই সাইটগুলোতে থাকা এডগুলোকে ব্লক করে রাখা। যেমন আমার দেয়া ছবিতে সামুর হোম পেজটি লক্ষ করুন।

এখানে সমুতে থাকা এডটি শো করছে না। সুতরাং আমি সামু যতবার ব্যবহার করছি ততবার আমার পি৬ ব্যবহার কম হচ্ছে। এমন কিছু সাইট আছে যেগুলো আগাগোড়া এড এ ভর্তি। সেই সাইটগুলো ব্যবহার করার সময় Adblock Plus ব্যবহার করলে আপনার প্রচুর ব্র্যান্ডইথড বেঁচে যাবে। আর সেই বেঁচে যাওয়া ব্রান্ডইথড দিলে নিশ্চিন্তে আরো কয়েকটি দিন বেশী নেট ব্যবহার করতে পারবেন। তবে আর দেরী কেন? এখনি এডঅনটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
Adblock Plus 1.2
হেডলাইন দেখে অনেকই হয় তো বিভ্রান্তিতে পড়তে পারেন। এটা শুধু গ্রামীন নয়, সব ইন্টারনেটের ক্ষেত্রেই কাজ করবে। যারা অনলিমিটেড লাইন ব্যবহার করেন তাদের এটা না হলেও চলে এই যা।
গ্রামীণ ইন্টারনেট নিয়ে আমার আরেকটি সুপারহিট পোষ্ট। অনেকের কাজে লেগেছিল। আপনারও লাগতে পারে।
গ্রামীন মডেম দিয়ে ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য একটি দারুন প্লাগইনস
সর্বশেষ এডিট : ১৫ ই জুলাই, ২০১০ বিকাল ৩:০০