আমার মেঝ ভাবীর হাতে একটি ফরম। আমি জিজ্ঞেস করলাম-
-এটা কি?
- ব্যাংকের একটি ফরম।
- কি জন্য?
- ভাবছি জীবনে কোন সঞ্চয় তো করলাম না, এবার ব্যাংকে একটি ডিপিএস খুলব।
- মাসে কত করে জামা দিতে হবে?
-১০০০/=
- কত বছরের জন্য?
- ১০ বছর।
- ১০ বছর পরে কত হবে?
- এক লাখ বিশ হাজার।
- দশ বছর পরে সেই টাকা দিয়ে তুমি হয় তো ভাল ভাবে এক সপ্তাহের বাজার খরচ করতে পারবা।
শুনে তার মনটি খারাপ হয়ে গেল।
বললাম আমরা কি অন্য কিছু করতে পারি না?
- কি করা যায়?
- এক হাজার টাকা করে ব্যাংকে জমা দেয়ার দরকার কি? তার থেকে আমরা কয়েজন মিলে কি কিছু করতে পারি না?
- কি করা যায়?
- ধর আমরা পরিবারের সদস্যরা এবং খুব কাছের আত্মীয়রা মিলে প্রতি মাসে ১০০০/= টাকা দিয়ে তো কিছু করতে পারি।
- কি করা যায়?
- ধর আমরা প্রথমে সবাই ৫০০০/= টাকা দিয়ে শুরু করলাম, এরপর প্রতিমাসে ১০০০/= করে দেব। আমি যেহেতু শেয়ার ব্যবসা করছি সেহেতু সেই টাকা দিয়েও শেয়ার ব্যবসা করা যাবে। সঞ্চয় হলো সাথে একটু ব্যবসাও হলো। অন্তত ব্যাংকের ডিপিএস থেকে হাজারগুন ভাল হবে।
যেই ভাবা সেই কাজ। সাথে সাথে ফোন করে পরিচিত সবাইকে জানালাম এবং সবাই একবাক্যে রাজি।
শুরু হয়ে গেল স্বপ্ন যাত্রা। আজ সন্ধ্যার মধ্যেই চল্লিশ হাজার টাকা আমার হাতে চলে এসেছে। কাল আরো কিছু চলে আসবে।
এখন শুধু এগিয়ে যাওয়ার স্বপ্ন।
আমাদের প্রতিষ্ঠানটির কোন নাম এখনও ঠিক করা হয়নি। আপনারা কি কোন সুন্দর নাম মনোনয়ন দেবেন?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

