গত দু'মাসের মধ্যে সামুতে এমন কিছু ঘটেছে যা আমরা আগে দেখিনি। অন্তত আমার কাছে মনে হচ্ছে ২ মাস আগের সামুর সাথে গত ২ মাসের সামুর কোন মিল নাই।
যেমনঃ
১. দু'মাস আগেও সামুতে প্রায় নিয়মিতই শুনতাম অমুক ব্লগারকে জেনারেল করা হলো কোন, অমুক ব্লগারকে ব্যান করা হলো কেন, অমুক ব্লগারের অনব্যান চাই ইত্যাদি।
অথচ গত দু'মাসে ব্লগারদের পক্ষ থেকে বরং অশ্লিল কমেন্ট ও পোষ্টের জন্য অনেকের বিরুদ্ধে ব্যানের দাবী উঠেছে। কিন্তু কেউ ব্যান তো দুররে কথা জেনারেল হয়েছে কিনা তাও আমার জানা নাই।
২. গত দুমাসে সামুতে গালাগালির পরিমান বেড়েছে শাস্তির পরিমান কমেছে।
৩. সব সময় কোন না কোন পোষ্ট স্টিকি করা সামু একটি নিয়মে পরিনত করে ফেলেছিল। অথচ গত দুই মাসে সামুতে কোন স্টিকি পোষ্ট নাই।
৪. গত দুই মাসের মধ্যে সামুর বিজ্ঞাপন পরিবর্তন হয়েছে।
৫. অরিল বা জানা ম্যাডামের কোন পোষ্ট অনেকদিন নাই। জানা ম্যাডামের সর্বশেষ পোষ্ট এসেছে ১ জানুয়ারী ২০১০।
৬. গতকাল একটি পোষ্টে দেখলাম সামু একটি পুরষ্কার পেয়েছে। কিন্তু যিনি পুরষ্কার গ্রহন করছেন তিনি জানা ম্যাডাম বা অরিল নয়। তিনি অন্তত আমার কাছে অপরিচিত।
৭. সামুতে গত ২ মাসে প্রচুর টেকনিক্যাল সমস্যা হয়েছে। অথচ তারা একটি নোটিশ দিয়ে দুঃখিতও বলেনি। আগে কোন সমস্যা হলে সমু কর্তৃপক্ষ সাথে সাথে জানাত।
এই ব্যপারগুলোকে একই সুতোয় বাধলে কি এমন মনে হয় না যে সামু এখন আর আগের মালিকের বা মডারেটরের অধীনে নাই?
এ যেন কেমন অপরিচিত সামু।
তার মানে কি সামু গোপনে বিক্রি হয়ে গেছে।
এপ্রিলের ১ তারিখে ফিফা একটি পোষ্ট দিয়েছিল। সে বলেছিল সামু বিক্রি হয়ে যাচ্ছে। আমরা সবাই সেই পোষ্টকে এপ্রিল ফুল ধরে নিয়েছিলাম। অথচ এখন কেন জানি মনে হচ্ছে ফিফা কি সত্যি কথাটাই বলছিল!!
সর্বশেষ এডিট : ১০ ই আগস্ট, ২০১০ সকাল ১১:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





