somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভদ্রতা জ্ঞান, সময়ানুবর্তিতা আরো শিখতে হবে।

১২ ই নভেম্বর, ২০১০ রাত ১২:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সৌরভ গাঙ্গুলী যখন বাংলাদেশে এলো এবং সাংবাদিকদের সাথে কথা বলল তখন দেখলাম একটি ফুল হাতা শার্ট পরে ইন করে এসেছেন। বেশভূষায় বেশ মার্জিত লাগছিল। আবার সে যখন গত রাত বারোটায় বিশ্বকাপের কাউন্টডাউন অনুষ্ঠানে এলেন আরো একটু বেশী মার্জিত হয়ে স্যুট পরে এলেন। অর্থ্যাৎ সে জানে একটি অনুষ্ঠানে যেতে হলে কতটুকু মার্জিত ভাবে যেতে হয় এবং নিজেকে উপস্থান করতে হয়।

আর আমাদের মাশরাফি কি করলেন? রাস্তার বখাটে পোলাপাইনের মতো একটি টিশার্ট ও জিনস পরে উপস্থিত হলেন। তাও আবার প্যান্টের ব্যাল্ট টি বের করে দিয়েছে। এমন একটি অনুষ্ঠানে এটাকে কি কোনভাবে মার্জিত পোষাক বলা যায়?

এটি ছিল একটি ঘরো অনুষ্ঠান। কিন্তু উপস্থাপিকা ফটর ফটর করে ইংরেজীতে উপস্থান করছিলেন। অথচ যাদেরকে বক্তব্য দিতে ডেকেছেন তারা সবাই বাংলায় বক্তব্য রেখেছেন। কি আজব ব্যবস্থা। উপস্থাপিকা যখন সৌরভকে ইংরেজীতে প্রশ্ন করল তখন সৌরভ উপস্থাপিকা থেকে অনুমতি নিয়ে বাংলায় কথা বললেন। এর দ্বারা উপস্থাপিকাকে মূলত কটাক্ষ করলেন এবং একটি শিক্ষা দিলেন। তিনি বোঝাতে চাইলেন যে এটা ইংরেজীতে উপস্থাপন করার মতো কোন অনুষ্ঠান না। এই ঘটনায় কি আমাদের সম্মান বাড়ল?

অনুষ্ঠান শুরু হওয়ার কথা ১২.০১মিনিটে। কিন্তু শুরু করতে প্রায় ২ মিনিট দেরি করে ফেলল। এটা কোন ভাবেই কাম্য ছিল না। এর দ্বারা আমাদের প্রস্তুতি যে অগোছালো ছিল তাই প্রমান হলো। কিন্তু বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে এবং খেলার সময় যদি এমন কোন ঘটনা ঘটে আমাদের ভাবমূর্তি কোথায় যাবে?


আমরা জানি বাংলাদেশ ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক সাকিব। বর্তমান সময়ে সেরা পারফরমারও সাকিব। সে হিসেবে সাকিবকেই এই অনুষ্ঠানে উপস্থিত রাখা উচিৎ ছিল। কিন্তু কেন রাখা হলো না? এটা কি সাকিবকে অপমান করা হলো না? মাশরাফিকে ২য় বার অধিনায়ক করার আগে সাকিব পদত্যাগ করেছিল। কারণ তাকে অনেক অপমান সইতে হয়েছিল।

সাকিব গত প্রায় ২ বছর ধরে অধিনায়ক হিসেবে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে চলেছে। এই অবস্থায় সাকিবকে বাদ দিয়ে আবার মাশরাফিকে অধিনায়ক করা আমি অত্মঘাতী সিদ্ধান্ত হবে বলে মনে করি। সেই সাথে হবে আরেকবার সাকিবকে দারুন ভাবে অপমান করা। আমাদের মাথা মোটা কর্মকর্তারা তা বুঝবে কি?
২১টি মন্তব্য ২০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

×