আপডেটঃ এইমাত্র http://www.bdnews24.com জানিয়েছে উইকিলিকসে 'বাংলাদেশ' প্রকাশ্য করেছে।
জুলিয়ান অ্যাসাঞ্জ। রহস্যময় এক চরিত্র। সোনালী চুলের মৃদুভাষী এই লোকটি সাম্প্রতিক সময়ে পৃথিবীর সবচে ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকাসহ অন্য অনেকগুলো দেশের বাঘা বাঘা রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে আরো অনেক অনেক রাজনীতিবিদ, কুটনীতিকসহ বিভিন্ন স্তরের লোকদের রাতের ঘুম হারাম করে দিয়েছেন। আমেরিকা জুলিয়ান অ্যাসাঞ্জকে লাদেনের থেকেও ভয়াবহ শত্রু মনে করছে। অথচ তার হাতে লাদেনের মতো কোন একে৪৭ রাইফেল নাই। আছে শুধু একটি ল্যাপটপ। আর তার যুদ্ধক্ষেত হলো তার তৈরি ওয়েবসাইট http://www.wikileaks.ch
সে প্রথম আলোচনায় আসে মার্কিন সেনাদের হাতে ১৮ জন বেসামরিক মানুষ ও রয়টারের দুজন সাংবাদিক হত্যার দৃশ্যে নিয়ে তৈরি একটি প্রামাণ্যচিত্র Collateral Murder তৈরির মাধ্যমে।
এতদিন তার ব্যপারে বিভিন্ন মিডিয়া থেকে অনেক কিছুই জেনেছি। কিন্তু আজ আরো বিস্তারিত জানলাম প্রথম আলোর সাপ্তাহিক আয়োজন প্রজন্ম ডট কম থেকে। প্রথম আলোর সাপ্তাহিক আয়োজন ''অন্য আলো''তেও আরো একটি বিস্তারিত লেখা। আছে।
তার জীবনী পড়তে পড়তে মনে পড়ে গেল সেই কথা গুলো। যে উপমা গুলো আমাদের সবার প্রিয় কাজী'দা দিয়েছিলে ''মাসুদ রানা''র পরিচয় দিতে গিয়ে।
...............................................................
গোপন মিশন নিয়ে ঘুরে বেড়ায় দেশ-দেশান্তরে।
বিচিত্র তার জীবন, অদ্ভুত রহস্যময় তার গতিবিধি।
কোমলে কঠোরে মেশানো নিষ্ঠুর সুন্দর এক অন্তর।
................................................
.............................................
কোথাও অন্যায়-অবিচার-অত্যাচার দেখলে রুখে দাঁড়ায়।
পদে পদে তার বিপদ-শিহরন-ভয় আর মৃত্যুর হাতছানি।
.........................................
মাসুদ রানার বসবাস শুধুই কল্পনায়। কিন্তু বাস্তবে যে কেউ রানাকেও হার মানাতে পারে তা জুলিয়ান অ্যাসাঞ্জ এর জীবনী পড়তে পড়তে মনে হলো।
জুলিয়ান, আমরা লক্ষ কোটি মানুষ তোমার পাশে আছি। তুমি সত্য প্রকাশ করো নির্বিকার চিত্তে।
সর্বশেষ এডিট : ১৮ ই ডিসেম্বর, ২০১০ রাত ৮:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


