somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কক্সবাজার সেন্টমার্টিন ভ্রমণের বর্ণনামূলক ছবি ব্লগ এবং সাথে কিছু মাগনা টিপস-১

২৯ শে ডিসেম্বর, ২০১০ রাত ১:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একদম ধুম করে কক্সবাজার সেন্টমার্ন্টিন যাওয়ার আমন্ত্রন পেলাম। আগের দিন সন্ধ্যায় সিদ্ধান্ত, পরের দিন সন্ধ্যায় যাত্রা শুরু। কক্সবাজারের উদ্দেশ্যে আমাদের যাত্রা শ্যামলী পরিবহনে কলাবাগান কাউন্টার থেকে। বাস ছাড়বে রাত ১০.৩০ মিঃ। উত্তরা থেকে কলাবাগানের উদ্দেশ্যে সূচনা পরিবহনে উঠলাম। কলাবাগান যেতে ১০.১০ বেজে গেল। বলে রাখা ভাল, এই দীর্ঘ্ ভ্রমনে আমার সবচে কষ্টকর যাত্রা হলো উত্তরা থেকে কলাবাগান যাওয়া। :|
মাগনা টিপসঃ ঢাকা থেকে শ্যামলী পরিবহনের এসি বাসে ভাড়া নিয়েছে ৯০০ টাকা।



হোটেল তাজমহল, চৌদ্দগ্রাম, রাত ২টা। নিজের থানায়। মনে হচ্ছিল ইস্!! যদি একবার বাড়ি থেকে ঘুরে আসা যেত!!


ইনানী রিসোর্স, কক্সবাজার, সকাল ৭টা।

সারারাত বাসের মধ্যে শীতে জমে গেছি প্রায়। বাস থেকে কম্বল দিয়েছে, সাথে গরম কাপড়তো ছিলই। কিন্তু শীত থেকে মুক্তি পেলাম না। সকালে যখন ইনানী রিসোর্সে বাস থামল তখন চোখে মুখে একটু পানি মেরে এসে রোদে দাঁড়িয়ে একটু শরীর গরম করলাম। এখান থেকে কক্সবাজার আর মাত্র ১ ঘন্টার পথ। মামা মামির সাথে কথা হলো। মামা কক্সবাজার হলিডে মোড়ের আগে বিসিক রেষ্ট হাউজের সামনে আমাদের জন্য অপেক্ষা করবে। কলাতলি মোড়ে গিয়ে ফোন দিতে বলে দিয়েছে।


ওরে বাবা!! কত্ত বড় পরোটা!!!

রেষ্ট হাউজে গিয়ে হাত মুখ ধোয়ার পর মামা কেয়ারটেকার কে পাঠাল নাস্তা নিয়ে আসার জন্য। কেয়ার টেকার প্রতি জনের জন্য দুটি পরোটা, ডিম ও ডাল নিয়ে আসল। পরোটার সাইজ দেখে ভিরমি খাওয়ার যোগায়! এত্ত বড় পরোটা এই জীবনে দেখিনি। ঢাকার পরোটার ৪টার সমান হবে প্রতিটি। দ্বিতীয় বার ভিরমি খেলাম পরোটার দাম শুনে। মাত্র ৭ টাকা!! বলে কি!! :-* ঢাকায় হলে তো প্রতিটার দাম ২৫ টাকা হাঁকাত নির্ঘাত।


খাওয়ার পর সৈকতের উদ্দেশ্যে যাত্রা। এখান থেকে কাছের বিচ লাবনী পয়েন্ট। লাবনী পয়েন্ট যাওয়া আসার পথে অনেক বড় কিছু খিরা খেত। পথের পাশে খিরা বিক্রি হচ্ছে। ইচ্ছে হলে দুটো মেরে দিতে পারেন।



আহা সমুদ্র!!! সমুদ্র দেখে খুশীতে হৃদয়টাও সমুদ্রের মতো বিশাল হয়ে গেল। নওফেল (ভাতিজা) এর হাসিই তা বলে দিচ্ছে। '' আমি কখনো যাইনি জলে, কখনো ভাসিনি নীলে, কখনো রাখিনি চোখ, ডানা মেলা গাংচিলে'' মৌসুমি ভৌমিকের গানটি এই মুহূর্ত থেকে গুরুত্বহীন হয়ে গেল। এই গান শুনে আর সমুদ্র না দেখার যন্ত্রনা কুরে কুরে খাবে না।:D

মাগনা টিপস: বিচে যাওয়ার আগে কোন পোষাকে যাবেন তা আগে থেকেই নির্ধারণ করে রাখুন। যেহেতু পানিতে নামবেন সেহেতু ভুলেও স্যুটেড বুটেড হয়ে যাবেন না। আমি কক্সবাজার যাওয়া আসার পথে ছাড়া জুতা একবারের জন্যও পরিনি। সব সময় চামড়ার সেন্ডেল পরে ছিলাম।

মাগনা টিপস: পানিতে নামলে আপনার শুননো জামা কাপড় কোথায় কার কাছে রাখবেন সেটা একটি ভাবনার বিষয়। আমার মামা ছিল বলে রক্ষে। প্রতিবার সব কিছু মামার কাছে রেখে যেতাম। সৈকতে কিছু ছাতা দেখতে পাবেন। ঘন্টায় ত্রিশ টাকা করে ভাড়া দেয়। মামাকে সেখানে বসিয়ে রেখে আমরা পানিতে নেমে পড়তাম।

মাগনা টিপস: আপনাদের সাথে যদি গাড়ি থাকে তবে সব কিছু গাড়িতে রাখতে পারেন।

মাগনা টিপস: সী ইন পয়েন্ট এর পাশে একটি গোসল খানা আছে। গোসল করলে নেবে বিশ টাকা, হাগু করলে ১৫ টাকা, মুতু করলে ৫ টাকা। আমরা সী ইন বিচ থেকে উঠে সেখানে গোসল করে বাসায় ফিরেছি। যদিও বেশীর ভাগ লোক ভেজা কাপড়ে হোটেলে চলে যায়। বিচ থেকে উঠে গোসল করে নিলে ভাল লাগবে। তা না হলে সাগরের বালু আর লোনা পানি যন্ত্রনা দেবে।


বিচেই প্রয়োজনীয় পোষাক পাবেন।

মাগনা টিপস: আপনি যদি গোসল করার জন্য প্রয়োজনীয় কাপড় না নিয়ে আসেন তবে কোন সমস্যা নাই। বিচেই সব কিছু পাবেন, সর্ট প্যান্ট, ক্যাপ সানগ্লাস সব। এই বান্দা আবার একটু বেশী রকমের লাজুক। সর্ট প্যান্ট পরতে সাচ্ছন্দ্য বোধ করি না। তাই ফুলপ্যান্ট আর টি শাট পরেই ধাপাধাপি করেছি।

মাগনা টিপস: যা কিছু কিনবেন দামাদামি করে কিনবেন। আমার কাছে সব কিছু ঢাকার তুলনায় সস্তা মনে হয়েছে। যদিও কিছু দোকানি অনেক বেশী দাম হাঁকায়।

মাগনা টিপস: প্যান্ট শার্ট পরে নামলে সবচে খারাপটা পরে নামাই ভাল। সমুদ্রের বালিতে আপনার পোষাকের বারোটা বেজে যাবে। যত বার ধোবেন ততবারই বালু বের হবে। আমার প্যান্ট এর পকেট ও নিচের বর্ডার বালুতে ভর্তি হয়ে আছে। ঢাকা এসে প্যান্টের বর্ডারের সেলাই খুলে বালি বের করতে হয়েছে।


ছবি ওয়ালা, ছবি তুলতে এসে নিজেই ছবি হয়ে গেল।

মাগনা টিপস: সৈকতে তো দারুন মজা করছেন। কিন্তু ছবি তোলা তো হচ্ছে না। সবাই ভিজা, কি করে ছবি উঠাবেন? কোন সমস্যা নাই। সৈকতেই আছে অনেকগুলো ছবিওয়ালা। প্রতি কপি ৩আর ছবির জন্য নেবে ২০ টাকা। দাম দস্তুর করে কমাতে পারলেও পারতে পারেন। তারা ছবি তুলে আপনার হোটেলে পৌছে দেবে। আমি এই ছবি ওয়ালাকে দিয়ে ৫টি ছবি তুলেছিলাম। কিন্তু কোন এক কারণে সে আমার ঠিকানায় আসেনি, ফোনও করেনি।/:) সম্ভবত ঠিকানা ও ফোন নাম্বার হারিয়েছে।

মাগনা টিপস: নিজের মোবাইল ক্যামেরার উপর ভরসা না করে ছবিওয়ালাদের কে দিয়েই কিছু ছবি তোলা ভাল। আমি মোবাইলের উপর ভরসা করে এখন পস্তাচ্ছি। দেখতেই পাচ্ছেন ছবি গুলো ভাল হয়নি। নকিয়া এন৯৫ দিয়ে তোলা ছবি যদি এমন হয় তবে কেমন লাগে?X(X( অন্য ছবি ওয়ালাকে দিয়ে তোলা ৫টি ছবিই আমার সম্বল।



আরো বিস্তারিত জানতে আপাতত অপেক্ষায় থাকুন।











সর্বশেষ এডিট : ২৯ শে ডিসেম্বর, ২০১০ রাত ১:৪৪
১৪টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×