somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলা লায়নের নতুন ধান্ধা!!!

১৪ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কয়েকদিন আগে বাংলা লায়নের এক লাস্যময়ীর সাথে কথোপকথনের কথা আপনাদের জানিয়েছিলাম। লাস্যময়ী আবার ফোন করার পর জানিয়েছিলাম আমি গুলশান যেতে পারব না। যদি হোম সার্ভিস দিতে পারে তবে একটি মডেম নিতে পারি। তবে এর জন্য তিনটি শর্ত দিয়েছিলাম।

১. আমার বাসায় নেটওয়ার্ক পুরো থাকতে হবে।
২. এসএনআর ১৪ এর উপর থাকতে হবে।
৩. আমি তাদের সামনে একটি ডাউনলোড দেব। সেই ডাউনলোড স্পিড কোন ভাবেই ২০কেবিপিএস এর নিচে আসতে পারবে না।

লাস্যময়ী আমার কথায় রাজি হয়েছিল এবং ২/৩ দিন পর লোক পাঠিয়েছিল। কানেকশন দেয়ার পর দেখা গেল সিগনাল কখনো ১টা কখনো ২টা শো করে। কোনভাবেই দুটোর উপর গেল না। নেটওয়ার্ক বেশী দেখানোর জন্য সেলসের লোকটি রীতিমত আমার পিসি নিয়ে টানাটানি শুরু করল। সে আমাকে বুঝাতে চাইল যে পিসি যদি উপরের দিকে তোলা হয় নেটওয়ার্ক আরো বেশী পাওয়া যাবে। X(X( সব দেখেশুনে মেজাজ বড়ই খারাপ হলো। একবার ভাবলাম বলি '' আরে বেটা বেকুব, আমার পিসি তোর নেটওয়ার্ক এর কাছে যাবে না, তোর নেটওয়ার্ক আমার পিসির কাছে আসতে হবে।'' শেষপর্যন্ত অনেক কষ্টে নিজেকে সামাল দিলাম, তাকে কিছুই বললাম না।। এসএনআর কখনো ১০ কখনো ১৫ এর মধ্যে উঠানামা করছিল। একটি ডাউনলোড দেয়ার পর দেখা গেল ১৫ কেবিপিএস থেকে বাড়তে বাড়তে ২৫ পর্যন্ত গেল। ডাউনলোড স্পিড দেখে মোটামোটি শান্তি লাগছিল। কারণ জিপি দিয়ে ৪/৫ এর উপর পাওয়া মানে বিরল ঘটনা।

এসএনআর এবং ডাউনলোড স্পিড আমার পক্ষে মেনে নেয়া সম্ভব ছিল। কিন্তু নেটওয়ার্ক কোন ভাবেই মনোপুত হলো না। অনেক চিন্তা করে তাকে বললাম যে আমি আপাতত বাংলা লায়ন নেব না।

কিন্তু গত ২ দিন মনটা আবার কুঁইকুঁই করা শুরু করল। মনে হলো নেটওয়ার্ক দুর্বল হলেও কাজ তো করছিল। বলতে পারেন দোনোমোনার মধ্যে ছিলাম।

আজকে সকালে বাসে করে যাওয়ার সময় উত্তরায় বিলবোর্ডে আবার তাদের একটি বিজ্ঞাপন দেখি। লেখা মডেম মাত্র ১০৯৯ টাকা। আগের থেকে দুশো টাকা কম দেখে মনটা আবার কুঁইকুঁই শুরু করলাম। এর সাথে বিজ্ঞাপনের কোনায় আবার ছোট করে লেখা দেখলা ৩০০ টাকার কি যেন লিখেছে। দূর থেকে ভাল করে পড়তে পারলাম না। আমি ভাবছিলাম ৩০০ টাকার কার্ড ফ্রি হবে। :P

বিস্তারিত জানার জন্য একটু আগে কাষ্টমার কেয়ারে ফোন দিলাম। পাক্কা ৬ মিনিট পর উনারা ফোন রিসিভ করলেন। :| ফোন করে জিজ্ঞেস করলাম

- আপনাদের বর্তমান মডেমের সাথে কি ৩০০ টাকার কার্ড ফ্রি?
- স্যার, মডেম কিনলে সাথে ৩০০ টাকার কার্ড কিনতে হবে।
- ৩০০ টাকার মডেম কিনতে হবে কেন? আমি তো ৬০০ টাকার কার্ড ব্যবহার করবো?
- স্যার, এটাই এই প্যাকেজটির নিয়ম। অবশ্যই ৩০০ টাকার কার্ড কিনতে হবে?

শুনে মেজাজ পুরাই খারাপ হয়ে গেল। তাকে জিজ্ঞেস করলাম।

- আমি ৬০০ টাকার কার্ড ব্যবহার করতে চাই। আপনি বলছেন ৩০০ টাকার কার্ড অবশ্যই কিনতে হবে। তার মানে জোর করে গিলাতে বাধ্য করবেন নাকি?
- না স্যার, এটাই এই প্যাকেজের নিয়ম। তা ছাড়া আপনি তো ৩০০ টাকায় ১৫ দিন ব্যবহার করতে পারবেন।
- আমি ১৫ দিন ব্যবহার করে কি করব? আমি ৬০০ টাকায় ব্যবহার করতে পারব ১.৮ জিবি। আর ৩০০ টাকায় পাবো মাত্র ৮০০ এমবি। তার মানে আমি বাধ্যতামূলক ভাবে ২০০ এমবি কম ব্যবহার করতে হবে? তা ছাড়া আপনাদের আগে মডেমের মূল্য ছিল ১২৯৯ টাকা। এখন করেছেন ১০৯৯ টাকা। এই প্যাকেজের সাথে আমি বাধ্যতামূলক ভাবে ৩০০ টাকার কার্ড ব্যবহার করতে হবে। এরমানে হলো আমাকে ২০০ এমবি কম ব্যবহার করতে বাধ্য করা। তারমানে হলো মডেমের মূল্য যে ২০০ টাকা কমিয়েছেন তা আপনারা এই নতুন ধান্ধার মাধ্যমে তুলে নিতে চাইছেন, তাই না?

এই কথা বলার পর বেটা আমতা আমতা করা শুরু করল। কি বলবে ঠিক খুঁজে পাচ্ছিল না। তার কাতলা মাছের মতো খাবি খাওয়া অবস্থা দেখে মজাই পেলাম। এরপর সে আমাকে বোঝাতে চাইল যে '' এতে আমাদের আসলে কিছু করার নাই স্যার, এটা কর্তৃপক্ষের সিদ্ধান্ত।''

শেষে বললাম '' আপনাদের ব্যপারে সবসময় একটি বদনাম শুনি, আর তা হলো বাংলা লায়নে ফোন করলে ৬/৭ মিনিটের আগে ফোন রিসিভ করা হয় না। বেটা বলে'' না স্যার, বর্তমানে আমাদের একটি প্যাকেজ চলছেতো তাই একটু কলের চাপ বেশী। তা ছাড়া আমাদের কাষ্টমারও প্রতিনিয়ত বাড়ছে।'' আমি বললাম, ''প্যাকেজ চলছে, কাষ্টমার বাড়ছে তাহলে কলিং লাইন বাড়াচ্ছেন না কেন?'' এ কথা বলার পর বেচারা আবার কাতলা মাছের মতো খাবি খাওয়া শুরু করল। :P কোন কথাই খুঁজে পাচ্ছেনা দেখে ওকে খাবি খাওয়া অবস্থায় রেখে ফোনটি কেটে দিলাম।:)
২৫টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×