somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অসংখ্য ধন্যবাদ মিঃ আজাদ। এই সত্য কথাগুলো এতদিন কেউ বলেনি।

২৯ শে মে, ২০১১ দুপুর ২:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শেয়ার বাজার নিয়ে যা হয়েছে তা নিয়ে মিডিয়াতে যত আলোচনা হয়েছে তার সবই ছিল ''কান নিয়েছে চিলে'' ধরণের। শেয়ার বাজার পতনের সত্যিকারের কারণটি কেউ বলেনি। এমনকি তদন্তকমিটিও না। সবাই শুধু দরবেশ, লোটাস আর ফালু ধরার তালে ছিল। অথচ এমন একশ ফালু বা দরবেশের ক্ষমতা নাই বাজারে এমন ধসের সৃষ্টি করা। ফটকাবাজদের ক্ষমতা হলো দুর্বল ফান্ডামেন্টালের কিছু শেয়ার নিয়ে খেলা করা। এছাড়া কেউ কেউ আইনের ফাকফোঁকর গলে কিছু কোম্পানীর মাধ্যমে কোটি কোটি টাকা জালিয়াতি করেছে। যেমন- কেপিসিএল, ওসিএল, নাভানা সিএনজি ইত্যাদি। যারা এসব করেছে তারা পুরো বাজারটাকে নিয়ন্ত্রন করবে এটি এক কথায় অসম্ভব। তাদের পক্ষে কখনই সম্ভব নয় একটি বাজারকে অতিমূল্যায়িত করা অথবা বাজারে ধস সৃষ্টি করা।

এবারের শেয়ার বাজার পতনের মূল দায় অবশ্যই বাংলাদেশ ব্যাংকের। এর পর আছে অন্যন্য পাবলিক ব্যাংক গুলো।

শেয়ার বাজার পতননের মূল করান কি জানেন? মূল কারণ হলো একটি ব্যাংক তার আমানতের ১০% শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারে। কিন্তু ব্যাংকগুলো অতি মুনাফা লোভী হয়ে ৩০% এর উপর পর্যন্ত বিনিয়োগ করেছে। এবার চোখ বন্ধ করে ভাবুন তো একটি ব্যাংকের আমানতের ১০% মানে কত টাকা? সবগুলো ব্যাংককের অতিরিক্ত বিনিয়োগ যদি ২০% করও ধরি তবে কত টাকা?

ব্যাংক গুলো যখন এই টাকা গুলো শেয়ার বাজারে বিনিয়োগ করছিল তখন বাজার ফুলেফেপে উঠছিল। তিন হাজার কোটি টাকা পর্যন্ত প্রতিদিন বিনিয়োগ হচ্ছিল। প্রতিটি শেয়ারের দাম প্রতিদিন ৮/১০% করে লাফিয়ে লাফিয়ে বাড়ছিল। কিন্তু তখন বাংলাদেশ ব্যাংক কোন ব্যাবস্থা গ্রহন করেনি। ডিসেম্বরে এসে বাংলাদেশ ব্যাংক ঘোষনা দিল যে যে ব্যাংকগুলো মুনাফার অতিরিক্ত বিনিয়োগ করেছে তাদেরকে সেই বিনিয়োগ ফিরিয়ে আনতে হবে। এরজন্য তারা ডিসেম্বর এর ৩১ তারিখ পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল। যার ফলে ব্যাংকগুলো তখন শেয়ার বিক্রি করা শুরু করে। বলাবাহুল্য তখন যেহেতু তখন বাজার অতিমূল্যায়িত তখন ব্যাংকগুলো শেয়ার বিক্রি করে প্রচুর মুনাফা লুটে নেয়। আর ব্যাংক গুলোর সেল পেশার বেড়ে যায়, সেই সাথে বিনিয়োগকারীরা আতংকিত হয়ে শেয়ার বিক্রি শুরু করলে সেল পেশার আরো বেড়ে যায়। সেই সাথে শুরু হয় ক্রমাগত বাজারের পতন।

অথচ এই সত্যি কথাটি কেউ বলেনি। সবাই শুধু দরবেশ, ফালু, লোটাস খুঁজে মরেছে।

মজার ব্যপার হলো তদন্ত কমিটিও এই নিয়ে টু শব্দটি করেনি।

আমি বলছি না দরবেশ, ফালু, লোটাস টাকা কামায়নি। টাকা তারা কামিয়েছে আবার আমার আপনার মতো সাধারণ বিনিয়োগকারীরাও কামিয়েছে। তারা হয়তো একটু বেশী কামিয়েছে কারণ তারা চাইলে যে কোন একটি কোম্পানীর শেয়ারকে নিয়ে খেলার ক্ষমতা রাখে। কিন্তু তারমানে তারা বাজারে ধসের সৃষ্টি করেছে এটা ডাহা মিথ্যা কথা। তারা যা করেছে বা করে তা কম বেশী পৃথিবীর সব শেয়ার বাজারেই হয়ে থাকে। আপনাকে বুঝতে হবে শেয়ারের দাম কমলে যেমন আমার আপনার লস তেমনি দরবেশ, ফালু, লোটাসদেরও লস।


আসুন এবার দেখি এ কে আজাদ কি বলেছেন।

আমি আজাদের বক্তব্যর সাথে শতভাগ সহমত জানাচ্ছি।

শেয়ার ব্যাবসা শিখুন।
সর্বশেষ এডিট : ২৯ শে মে, ২০১১ বিকাল ৩:০৪
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

আমরা এমন কেন?

লিখেছেন তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪

একটা গল্প দিয়ে শুরু করা যাক।

শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×