ব্লগার নিষ্কর্মা তার একটি লেখার মাধ্যমে ইনিয়ে বিনিয়ে প্রবাসীদের স্ত্রীদের যৌনচাহিদা নিয়ে বেশ চিন্তিত বোধ করছেন দেখতে পেলাম। তিনি লেখার এক পর্যায়ে বলেছেন স্ত্রী ব্যতীত ক্রীতদাসীদের সাথেই যৌন সম্পর্ক স্থাপন করা ইসলাম ধর্ম মতে হালাল। [ দেখুন সুরা নিসা, আয়াত ২৪। বোধকরি তিনি হয়তো প্রবাসী এবং কোরআনের বিকৃত অনুবাদের মাধ্যমে নিজের ক্রিতদাসীকে ভোগ করার চিন্তায় আছে। উনি সুরা নিসা থেকে যে আয়াতের কথা ।উল্লেখ করেছেন তা সর্ম্পূণ মিথ্যা। আমি নিচে সুরা নিসার ২৩,২৪,২৫,২৬ আয়াদের অনুবাদ দিলাম। ব্লগার নিষ্কর্মাএর দেয়া আয়াতের সাথে কোথাও কোন মিল খুঁজে পাবেন না।
কোরআনের বিকৃত অনুবাদের জন্য ব্লগার নিষ্কর্মার শাস্তি দাবী করছি।
সূরা নিসা থেকে-
২৩.তোমাদের জন্য হারাম করা হয়েছে তোমাদের মাতা, তোমাদের কন্যা, তোমাদের বোন, তোমাদের ফুফু, তোমাদের খালা, ভ্র্যাতৃকণ্যা; ভগিনীকণ্যা, তোমাদের সে মাতা, যারা তোমাদেরকে স্তন্যপান করিয়েছে, তোমাদের দুধ-বোন, তোমাদের স্ত্রীদের মাতা, তোমার যাদের সাথে সহবাস করেছ সে স্ত্রীদের কণ্যা যারা তোমাদের লালান-পালনে আছে। যদি তাদের সাথে সহবাস না করে থাক, তবে এ বিবাহে তোমাদের কোন গোনাহ নাই। তোমদের ওরসজাত পুত্রদের স্ত্রী এবং দু্ই বোনকে একত্রে বিবাহ কার; কিন্তু যা অতীত হয়ে গেছে নিশ্চয় আল্লাহ্ ক্ষমাকারী, দয়ালু।
২৪.এবং নারীদের মধ্যে তাদের ছাড়া সকল সধবা স্ত্রীলোক তোমাদের জন্য নিষিদ্ধ; তোমাদের দক্ষিণ হস্ত যাদের মালিক হয়ে যায়-এটা তোমাদের জন্য আল্লাহর হুকুম। এদেরকে ছাড়া তোমাদের জন্য সব নারী হালাল করা হয়েছে, শর্ত এই যে, তোমরা তাদের স্বীয় অর্থের বিনিময়ে তলব করবে বিবাহ বন্ধনে আবদ্ধ করার জন্য ব্যভিরারের জন্য নয়। অনন্তর তাদের মধ্যে যাকে তোমরা ভোগ করবে, তাদের নির্ধারিত হক দান কর। তোমাদের কোন গোনাহ হবে না যদি নির্ধারণের পর তোমরা পরস্পরে সম্মত হও। নিশ্চয় আল্লাহব সুবিজ্ঞ, রহস্যবিদ।
২৫.আর তোমাদের মধ্যে যে ব্যক্তি স্বাধীন মুসলমান নারীকে বিয়ে করার সামর্থ রাখে না, সে তোমাদের অধিকারভুক্ত মুসলিম ক্রীতদাসীদেরকে বিয়ে করবে। আল্লাহ্ তোমাদের ঈমান সম্পর্কে ভালভাবে জ্ঞাত রয়েছেন। তোমরা পরস্পর এক, অতএব, তাদেরকে তাদের মালিকের অনুমতিক্রমে বিয়ে কর এবং নিয়ম অনুযায়ী তাদেরকে মোহরানা প্রদান কর। এমতাবস্থায় যে, তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হবে-ব্যভিচারিণী কিংবা উপ-পতি গ্রহনকারিণী হবে না। অতঃপর যখন তারা বিবাহ বন্ধনে এসে যায় তখন যদি কোন অশ্লীল কাজ করে, তবে তাদেরকে স্বাধীন নারীদের অর্ধেক শাস্তি ভোগ করতে হবে। এ ব্যবস্থা তাদের জন্য, তোমাদের মধ্যে যারা ব্যভিচারে লিপ্ত হওয়ার ব্যাপারে ভয় করে। আর যদি সবর কর, তবে তা তোমাদের জন্য উত্তম। আল্লাহ্ ক্ষমাশীল, করুণাময়।
২৬. আল্লাহ্ তোমাদের জন্য সব কিছু পরিষ্কার বর্ণনা করে দিতে চান, তোমাদের পূর্ববতীদের পথ প্রদর্শন করতে চান। এবং তোমাদেরকে ক্ষমা করতে চান, আল্লাহ মহাজ্ঞানী, রহস্যবিদ।
সর্বশেষ এডিট : ০৬ ই মার্চ, ২০১২ রাত ১০:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



