আমার প্রিয় পোস্ট
- নবীন লেখকলেখিকাদের জন্য :: কীভাবে বই বের করবেন - সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
- ***আসুন জেনে নিই: নাস্তিক্যবাদ কি নতুন কিছু না আগেও ছিল এবং কুরআন অবিশ্বাসীদের মন্তব্য কেমন ছিল *** - উমর
- ২টি অতি খাঁটি প্রিমিয়াম লিংক জেনারেটর - একটি দ্বিমুখী এবং অপরটি বহুমুখী!!
- নির্ভয় নির্ঝর
- আসুন সহজে পিসি-টু-পিসি LAN করি (পর্ব – ১) - মাহমুদ সিএসই
একটি জনমত জরিপ - সকলের অংশ গ্রহন কাম্য
২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:২২
দেখতে দেখতে আওয়ামী লীগ সরকারের ৯ মাস চলে গেল। ইতিমধ্যে সরকারের কর্মকান্ড নিয়ে দেশে-বিদেশে অনেক আলোচনা সমালোচানা হয়েছে। সরকারের সফলতা যেমন আছে তেমনই ব্যর্থতাও আছে। কিন্তু সরকার দেশের মানুষকে যে স্বপ্ন দেখিয়ে ক্ষমতায় এসেছে তার কতটুকু প্রতিফলন কর্মের মাধ্যমে দিতে পারছে? ৯ মাস সময় হয়তো খুব বেশী সময় নয়, কিন্তু ৯ মাসেই জনগন ও দেশের প্রতি সরকারের কমিটমেন্ট প্রকাশ পাওয়ার জন্য যথেষ্ট সময়। সরকারের কর্মকান্ডে কি সিগনাল জনগন পাচ্ছে তা বুঝার জন্য এই জরিপ।
১. সরকার দেশ পরিচালনায় নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সফল ভাবে এগিয়ে যাচ্ছে।
২. সরকার দেশ পরিচালনায় ব্যর্থ, অঙ্গীকার বাস্তবায়নে অক্ষমতার পরিচয় দিচ্ছে।
৩. সফলতা ব্যর্থতা সমান সমান, ভালো খারাফ কোনটাই আশা করা যাচ্ছে না।
৪. সরকারের কর্মকান্ড মূল্যায়নের সময় এখনও আসেনি।
* ভোট দেয়ার জন্য আপনার উত্তর ১ হলে মতামতের ঘরে ১ লিখুন, ২ হলে ২ লিখুন, তিন হলে ৩ লিখুন, ৪ হলে ৪লিখুন।* সর্ম্পূণ দলীয় দৃষ্টিভঙ্গি এড়িয়ে মতামত দিন।
* অযথা বির্তকিত আলোচনা থেকে বিরত থাকুন।
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
নাযীর আহমদ বলেছেন:
২. সরকার দেশ পরিচালনায় ব্যর্থ, অঙ্গীকার বাস্তবায়নে অক্ষমতার পরিচয় দিচ্ছে।
লেখক বলেছেন: মতামতের জন্য ধন্যবাদ।
অমিত হাসান বলেছেন:
২. সরকার দেশ পরিচালনায় ব্যর্থ, অঙ্গীকার বাস্তবায়নে অক্ষমতার পরিচয় দিচ্ছে।
লেখক বলেছেন: Thanks.
লেখক বলেছেন: আপনার ভোটটি কত নং আপসনে পড়বে ঠিক পরিষ্কার না।
মোজাম্মেল প্রধান বলেছেন:
৩. সফলতা ব্যর্থতা সমান সমান, ভালো খারাফ কোনটাই আশা করা যাচ্ছে না।
লেখক বলেছেন: ধন্যবাদ।
আবদুল্লাহ আল মনসুর বলেছেন:
সকলেই নিজ নিজ পকেট নিয়ে ব্যস্ত.. বিগত দুই বছরে অনেক গচ্চা গেছে.. সেগুলোর উশুল তুলতে হবেনা.. আসলে দুর্নীতি রক্তের সাথে মিশে গেছে.. এ থেকে উত্তরণের উপায় সম্পূর্ণ পরিবর্তন.. রক্ততো পুরোপুরি পরিবর্তন করা যাবেনা.. মানুষগুলোই পরিবর্তন করতে হবে.. বৃহত্তর স্বার্থে রাজনীতিতে সাদা মনের মানুষ আবশ্যক হয়ে দাড়িয়েছে..
লেখক বলেছেন: মতামতের জন্য ধন্যবাদ। আপনার ভোট কত নং আপসনে যাবে?
মামুন বিদ্রোহী বলেছেন:
৪. সরকারের কর্মকান্ড মূল্যায়নের সময় এখনও আসেনি।
লেখক বলেছেন: ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যবাদ।
লেখক বলেছেন: আপনি কি পাবনা পন্থী?
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আব্দুল জলিল বলেছেন, বর্তমান সরকার একটি অপরিপক্ব (ইমম্যাচিউরড) সরকার। অপরিপক্বদের দিয়ে সরকারের লক্ষ্য অর্জন সম্ভব নয়। লক্ষ্য অর্জন করতে হলে সরকারে শিক্ষিত ও অভিজ্ঞতাসম্পন্ন লোক লাগবে। দলের এই সাবেক সাধারণ সম্পাদক বলেন, নয় মাস পেরিয়ে গেলেও সরকারের নির্বাচনী ইশতেহার ও অঙ্গীকার পূরণের কাজ এগোচ্ছে না। নির্বাচনী অঙ্গীকার পূরণ করা না গেলে দল ও সরকারের ভবিষ্যত্ শুভ নয়।
আওয়ামী লীগের নতুন নেতৃত্ব সম্পর্কে আব্দুল জলিল বলেন, এই ছেলেপেলেদের দিয়ে দল হবে না। এই নেতৃত্ব দিয়ে দলের লক্ষ্য অর্জন সম্ভব নয়। নেতৃত্বের প্রতি কর্মীদের সম্মান বা শ্রদ্ধাবোধ তৈরি করতে হবে। তা না হলে নতুন নেতৃত্ব তৈরি করে কোনো লাভ নেই।
আওয়ামী লীগের এই প্রবীণ নেতা এখন লন্ডনে অবস্থান করছেন। গতকাল শুক্রবার রাতে প্রথম আলোর সঙ্গে সংক্ষিপ্ত টেলিফোন আলাপে তিনি এসব কথা বলেন। ফোনালাপের অংশটুকু প্রশ্নোত্তর আকারে নিচে তুলে ধরা হলো।
প্রশ্ন: আপনি কি মনে করেন বর্তমান সরকার কারও সঙ্গে সমঝোতা করে ক্ষমতায় এসেছে?
উত্তর: হতে পারে। আবার না-ও হতে পারে।
প্রশ্ন: বর্তমান সরকার ও দল নিয়ে এত দিন এসব কথা বলেননি কেন। মন্ত্রিত্ব না পেয়ে এসব বলছেন?
উত্তর: মন্ত্রী তো আমি ছিলাম। মন্ত্রিত্ব না পেয়ে এসব বলব কেন।
প্রশ্ন: নতুন দল গঠন বা নতুন দলে যোগ দেবেন কি?
উত্তর: প্রশ্নই ওঠে না। দলে থাকব। নতুন কোনো দল করব না।
প্রশ্ন: আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সম্পর্কে আপনি সমালোচনামূলক বক্তব্য দিয়েছেন। তাঁর সম্পর্কে আপনার মূল্যায়ন কী?
উত্তর: না না, আশরাফ ব্যক্তিগতভাবে ভালো মানুষ। তাঁর যেটা অভাব সেটা হচ্ছে, সারা দেশ সম্পর্কে ধারণা নেই। তাঁকে গোটা দেশ ঘুরে দেখতে হবে। তাঁর একটা ‘ম্যাসিভ ট্যুর’ দরকার।
প্রশ্ন: আপনি নাকি লন্ডনের স্থানীয় যুবলীগের কর্মীদের দ্বারা লাঞ্ছিত হয়েছেন?
উত্তর: না না, এটা ঠিক নয়। একটা অনুষ্ঠানে কয়েকজন কর্মী এসে আমাকে জিজ্ঞেস করেছিল ‘আপনি কেমন আছেন। আর দু-একজন ছেলে এসে প্রশ্ন করেছিল, আপনি দল সম্পর্কে এসব কী বলছেন। আমি তাদের বলেছি, তোমরা দলের কী বোঝ।’ এর পেছনে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক দায়ী বলে মনে করেন তিনি।
আব্দুল জলিল মার্কেন্টাইল ব্যাংকের এক্সচেঞ্জ হাউস চালু ও ছেলেকে আইনে ভর্তি করার ব্যাপারে লন্ডনে গেছেন বলে জানা গেছে।
আব্দুল জলিল এই সফরকালে গত বুধ ও বৃহস্পতিবার সেখানে বিভিন্ন বাংলা গণমাধ্যমের সাংবাদিকদের কাছে দল, সরকার এবং প্রধানমন্ত্রী সম্পর্কে কিছু মন্তব্য করেন, যা বিতর্কের সৃষ্টি করে।
লেখক বলেছেন: হুমমমমমম.......
আহছানউল্লাহ বলেছেন:
২নং অপশন আপাতত।
লেখক বলেছেন: ধন্যবাদ।
হা...হা...হা... বলেছেন:
ব্লগে নেতা পাতিনেতায় ভরপুর। আজ সব গেল কোথায়? ভালো ব্লগের কদর তাদের কাছে কম। যেখানে বির্তকিত লেখা আছে সেখানে তাদের অভাব নাই।আমার মতামত........
৩. সফলতা ব্যর্থতা সমান সমান, ভালো খারাফ কোনটাই আশা করা যাচ্ছে না।
লেখক বলেছেন: ধন্যবাদ।
আহমাদ অব্দুল্লাহ বলেছেন:
২ নং অপশন
লেখক বলেছেন: Thanks...
আবদুল্লাহ আল মনসুর বলেছেন:
আমি ২ নং এ ভোট দিলাম.."সরকার দেশ পরিচালনায় ব্যর্থ, অঙ্গীকার বাস্তবায়নে অক্ষমতার পরিচয় দিচ্ছে"
লেখক বলেছেন: ধন্যবাদ।
লেখক বলেছেন: অবশ্যই। চার্ট তৈরি করে পোষ্ট দেব। ধন্যবাদ।
সিএইচকে বলেছেন:
৩. সফলতা ব্যর্থতা সমান সমান, ভালো খারাপ কোনটাই আশা করা যাচ্ছে না।সরকার চেষ্টা করছে। গাছের চারা লাগালেই ফল দেয় না....কিছুটা সময় লাগে। মন্ত্রীদের সম্পর্কে এখনো খারাপ কিছু শোনা যায়নি তেমন একটা। কিন্তু ছাত্রলীগের সন্ত্রাস, একই রকম আইন-শৃঙ্খলা পরিস্থিতি, বিএনপির মতোই স্বজনপ্রীতি, টেন্ডারবাজিতে, টিপাইমুখ বাঁধ, আন্তর্জাতিক হাইওয়ে সরকারের উদ্যোগ, একের পর এক বিতর্কে আশাহত।
লেখক বলেছেন: ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।
টেরাকোটা বলেছেন:
২নং
লেখক বলেছেন: Thanks.
হাসান মাহবুব বলেছেন:
হাহাহা! শুধু এই সরকারের আমল কেন, যেকোন সরকারের আমলে জরিপ চালাইলেই ২ নং কৈবো সবাই।
লেখক বলেছেন: কথা ঠিক... তয় বর্তমান সরকারের উপর দেশের মানুষের অনেক আশা ছিল। এই সরকার যদি ব্যর্থ হয় দেশটা হাবিয়া দোযখ হয়ে যাবে।
লেখক বলেছেন: ধন্যবাদ।
নীরো ইমাম বলেছেন:
আপাতত ৩ নং
লেখক বলেছেন: ধন্যবাদ।
হাসান মাহবুব বলেছেন: হাহাহা! শুধু এই সরকারের আমল কেন, যেকোন সরকারের আমলে জরিপ চালাইলেই ২ নং কৈবো সবাই।
(এটা সত্যি কথা... বাংলাদেশী মানুষ স্বভাবগতভাবে(habitually) সরকার বিরোধী... কেউ এদেরকে সন্তুষ্ট করতে পারবে না। গত ৫০০ বছরের ইতিহাস দেখলেও এটাই পাবেন। এটা নিয়ে ব্যক্তিগত একটা পড়াশুনা চালাচ্ছি... শেষ হলে তথ্য প্রমান সহ পোস্ট দেবার আশা রাখি।
লেখক বলেছেন: আপনার লেখার আশায় রইলাম। ধন্যবাদ।
মোহাম্মদ লোমান বলেছেন:
২ নং অপশন আপাতত।
লেখক বলেছেন: ধন্যবাদ।
লেখক বলেছেন: মজা পাইলাম.... ধন্যবাদ।
পথে-প্রান্তরে বলেছেন:
৩. সফলতা ব্যর্থতা সমান সমান, ভালো খারাফ কোনটাই আশা করা যাচ্ছে না।
লেখক বলেছেন: ধন্যবাদ।
মোহতাসীম বিল্লা বলেছেন:
২. সরকার দেশ পরিচালনায় ব্যর্থ, অঙ্গীকার বাস্তবায়নে অক্ষমতার পরিচয় দিচ্ছে।
লেখক বলেছেন: ধন্যবাদ।
আবিরে রাঙ্গানো বলেছেন:
২ ই বলবো।তবে আমাদের দেশ সফলভাবে চালানো কঠিন এটাও স্বীকার করি।
তাই ২, ৩ এর মাঝামাঝি বলা চলে।
লেখক বলেছেন: কি মুসকিল....ভোট টা কত নং এ ধরে নেব?
লেখক বলেছেন: ভোট পাইলাম।
লেখক বলেছেন: একটি জাল ভোট পেলাম.. ![]()
কৌশিক বলেছেন:
২
লেখক বলেছেন: ধন্যবাদ।
কামালআবু বলেছেন:
৪. সরকারের কর্মকান্ড মূল্যায়নের সময় এখনও আসেনি।কথাটা এভাবে বলা যায়, 'সরকারের কর্মকান্ড মূল্যায়নের আরেকটু সময় দেয়া যায় কিনা"। এবিষয়ে আমি একমত। তানা হলে তো আবার ঠোলারা আইবো। তারেক সাহেব এখনও সুস্হ হয়নাই, আর হুজুরগনের বোমা সাপ্লাই নাই। বামদের লাস পড়তাছে প্রতিদিন। তাই কইতাছি, একটু শ্বাস লন, তানা হইলে আবার মইনের মত মুবিন সাহেবের ওয়ান ইলেভেনে পড়বেন । সব ভাইবাচিন্তা কথাটা কইছি, মনে লইয়েন। ধন্যবাদ
লেখক বলেছেন: ভাল বলেছেন... কিছু মনে করিনি। ধন্যবাদ।
বৃষ্টি এবং নীলা বলেছেন:
১. সরকার দেশ পরিচালনায় নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সফল ভাবে এগিয়ে যাচ্ছে।
লেখক বলেছেন: ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যবাদ।
রিমঝিম বৃষ্টি বলেছেন:
অবশ্যই ২। কারন ভোরের সূর্যেই দিনের প্রতিচ্ছবি।
লেখক বলেছেন: ধন্যবাদ
লেখক বলেছেন: জলদি ভাবুন... আজই শেষ দিন।
নিষণ্ণ বেদন বলেছেন:
বাংলাদেশে নতুন একটি সরকার দায়িত্বে আসলে (তারা কিন্তু দায়িত্ব ভাবে না, তারা বলে ক্ষমতা) প্রায় সব কিছুই নতুন করে শুরু করতে হয়। তাই আমার মনে হয় সরকারের নেয়া সিদ্ধান্তগুলোর ফলাফল দেখতে কমপক্ষে এক বছর সময় দেয়া উচিত। সেই হিসাবে - চার।কিন্তু, এ ক'মাসে যা দেখলাম তাতে আমার ভোটটা পড়বে ২ -এ। যতটা জোশ নিয়ে কথা বলা হয়েছে, ততটা জোশে কাজ এগুচ্ছে না।
২
লেখক বলেছেন: মতামতের জন্য ধন্যবাদ।
পথভূলো পথিক বলেছেন:
অপশন ২। এখন পর্যন্ত বিদ্যুৎ ব্যবস্হার উন্নয়নে তেমন বড় কোন ফলপ্রসূ পদক্ষেপ দেখছি না, ছিনতাই, চাঁদাবাজি বেড়ে গেছে অনেক, এখনও কম খরচে ইন্টারনেট লাইন পাচ্ছি না, 3G এখনও চালু হয়নি, টিপাইমুখ ও তেল-গ্যাস রপ্তানি নিয়ে সরকারের অবস্হান ভালো লাগে নি, ইত্যাদি আরও অনেক ঝামেলা।
লেখক বলেছেন: ধন্যবাদ.....
কৃষ্ণ তরুণ বলেছেন:
সরকারের এখন পর্যন্ত ভাল কিছু দেখাতে পারে নাই। তবে আর একটু সময় দেখতে চাচ্ছি।তাই আমার ভোট- ২ ও ৪
লেখক বলেছেন: যে কোন একটি কে ভোট করতে হবে... আপনার ভোট পঁচে গেল। এখনও সময় আছে যে কোন একটি কে ভোট করতে পারেন।
লেখক বলেছেন: ধন্যবাদ।
জন্ম থেকে জ্বলছি বলেছেন:
২
লেখক বলেছেন: ধন্যবাদ।
ত্রিশোনকু বলেছেন:
৪
লেখক বলেছেন: ধন্যবাদ।
হরিপদ দে বলেছেন:
2
লেখক বলেছেন: ধন্যবাদ।
ডট কম ০০৯ বলেছেন:
৪. সরকারের কর্মকান্ড মূল্যায়নের সময় এখনও আসেনি।
লেখক বলেছেন: ধন্যবাদ।
রাজীব বলেছেন:
সরকার দেশ পরিচালনায় ব্যর্থ - সেটি বলা যাবে না।তবে সদিচ্ছার অভাব রয়েছে।
আসলে তারা যা করতে চাচ্ছে (করিডোর, গ্যাস বিক্রি, দেশ বিক্রি তথা মাটি বিক্রি) তা করছে সেদিকে তাদের ব্যর্থতা নেই।
লেখক বলেছেন: আপনার ভোট কোন বাকসে পড়বে?
লেখক বলেছেন: ধন্যবাদ।
এইচ আহমেদ বলেছেন:
এই ভোট সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র।দাড়ান জয় ভাইরে খবর দিছি।
উনি পাওয়ার পয়েন্টে আপ্নারে বুঝাইব সরকারে কর্মকান্ড সম্প্ররকে।
লাইসেন্সওলা এম এস অফিস ছাড়া উনি আবার প্রেজেণ্টেশন দেন না।
ট্যাকা দিয়া ওফিস-০৭ কিনা যোগাযোগ করেন।
লেখক বলেছেন: লেখাটা জব্বর লেখছেন... মাগার আমার ভোট টা কই?
লড়াকু বলেছেন:
৪
লেখক বলেছেন: ধন্যবাদ
ফাহিম আহমদ বলেছেন:
ব্যর্থ সরকার।
লেখক বলেছেন: অর্থ্যাৎ ২?
নাঈম বলেছেন:
২
লেখক বলেছেন: ধন্যবাদ।
মহানাম বলেছেন:
আমাদের দেশের তাবৎ রাজনীতিকদের নিদেনপক্ষে আর কোথাও যদি নাও পারি, তবে বিশ্বের অন্যতম গণতান্ত্রিক দেশ পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে পাঠানো উচিত অন্ততঃ ছয় মাসের জন্য জনগণের সেবা কি ভাবে করতে হয়, তা প্রশিক্ষণের জন্য। নতুবা ঘুরে ঘুরে অর্বাচীন অপরিপক্ক লোভী নেতাগুলিই বারবার ক্ষমতায় আসবে আর জনগণকে বারবারই নিজেদের কপাল চাপড়াতে হবে।তারপরও আমি ২নং প্রস্তাবের সাথে আমার সহমত পোষণ করছি।
লেখক বলেছেন: ধন্যবাদ।
সাইফুর বলেছেন:
৩. সফলতা ব্যর্থতা সমান সমান, ভালো খারাফ কোনটাই আশা করা যাচ্ছে না।
লেখক বলেছেন: ধন্যবাদ।
এস এম শাখওয়াত আহমেদ বলেছেন:
৩. সফলতা ব্যর্থতা সমান সমান, ভালো খারাফ কোনটাই আশা করা যাচ্ছে না।
লেখক বলেছেন: ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যবাদ।
লেখক বলেছেন: হুমমম......
স্পেলবাইন্ডার বলেছেন:
আগে আপনি আমাকে বলেন, এই দেশ কি সরকার চালায়?সেই সরকারের নাম কী? সেটা কী ধরণের সরকার?
সেই সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো কিভাবে নেয়া হয়?
আপনার যদি মনে হয়, আওয়ামী লীগ নামে একটি জনগণের ভোটে নির্বাচিত রাজনৈতিক দল সরকার গঠন করে গণতান্ত্রিক উপায়ে দেশ পরিচালনা করছে তাহলে আমার কিছুই কওয়ার নাই।
লেখক বলেছেন: স্পেলবাইন্ডার বলেছেন: আপনার যদি মনে হয়, আওয়ামী লীগ নামে একটি জনগণের ভোটে নির্বাচিত রাজনৈতিক দল সরকার গঠন করে গণতান্ত্রিক উপায়ে দেশ পরিচালনা করছে তাহলে আমার কিছুই কওয়ার নাই।
আপনার কাছে আমার প্রশ্ন, এইদেশে এই পর্যন্ত কোন সরকার কি গণতান্ত্রিক উপায়ে দেশ পরিচালনা করেছে?
ভোট টা কোন দিকে যাবে? জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন
জনৈক আরাফাত বলেছেন:
যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া'র কী হলো? সেই তো খাই খাই শুরু।
লেখক বলেছেন: ভোট টা কেন দিকে যাবে?
লেখক বলেছেন: আমার ভোট কই? ভোট চাই... ভোট।
হায়াত-মউত বলেছেন:
১৭ নং মন্তেব্য এসে একজনকে পাইলাম যে কিনা ২ নং ভোটের তোড়ে একখান পাল্টা যুক্তি কোনরকমে খাড়া করাইছে। আরো দেখলাম এই পোষ্টের লেখক সাহেব এর জবাব দিতে গিয়া নিজের দুর্বলতা/হতাশা প্রকাশ করে ফেলেছন, কাম্য নয় যা। বুইচ্চেন নি জনাব লেখক।আমার ভোটটা নিশ্চিত ভাবেই ২ নং এ যাবে।
লেখক বলেছেন: নিজের দুর্বলতা/হতাশা যাইহোক না কেন। নিরপেক্ষ নির্বাচনে তার কোন প্রভাব পড়বে না। ধন্যবাদ ভোটের জন্য।
লেখক বলেছেন: মাগার আমার ভোটডি কই?
নিউজকাস্টার বলেছেন:
2.
লেখক বলেছেন: ধন্যবাদ।
২০৫০ সাল নাগাদ বংগদেশ নাকি ডুববো। তয় এসব মন্ত্রি গদিতে থাকলে পানিতে ডুবার জইন্য ৫০ পর্যন্ত অপেক্ষা করন লাগবো না।
লেখক বলেছেন: আপনিতো আজব কথা শোনালেন!!! আমার তো ধারণা ছিল আমরা ডুবে আছি। ডুব থেকে উঠানোর জন্য আমরা বার বার ভোট দেই, সরকার বদলাই, কিন্তু বসাই ক্ষমতায় বসে আমাদের আরো গভীরে ডুবিয়ে দেয়।
ধন্যবাদ।
ব্লগ ৪১৬ বলেছেন:
২
লেখক বলেছেন: ধন্যবাদ।
ফয়েজ ০৮ বলেছেন:
. সরকার দেশ পরিচালনায় ব্যর্থ, অঙ্গীকার বাস্তবায়নে অক্ষমতার পরিচয় দিচ্ছে।
লেখক বলেছেন: ধন্যবাদ।
ইয়েন বলেছেন:
আপাদত ২
লেখক বলেছেন: ধন্যবাদ।
লেখক বলেছেন: আমি ভাই সাধারণ পাবলিক। আমি গনতান্ত্রিক ভাবে কোন ভোট চাই না। জরিপের জন্য একটি ভোট চাই।
সায়েন্স জোন বলেছেন:
সুপারগ্লু দিয়া দাঁত মাজতাছি তাই কিছুই কইতে পামুনা...কইলে যদি পড়ে আবার দেশদ্রহিতার অথবা দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির মামলায় ফাঁসাইয়া দেয়
লেখক বলেছেন: র্নিভয়ে ভোট করুণ। কেউ কিচ্ছু করতে পারবে না... আমি আছি না!!!!!
ভোট নিয়ে কি হবে?কাজ করার উপায় বের করেন,কাজ করেন।কথা কম,কাজ বেশি।
কাজ করার লোক নাই।
লেখক বলেছেন: কাজ দেবে কে?
সপ্নরাজ বলেছেন:
হায় ডিজিটাল না টালমাটাল।
লেখক বলেছেন: হায়...........
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...























.jpg)

