পৃথিবীতে প্রত্যেক শ্রেণী-পেশার মানুষের মধ্যে খারাফ ভাল দু'টোই আছে। পুলিশ, আর্মি, মসজিদের ঈমাম, গির্জার পাদ্রিসহ এমন কোন পেশা নাই যেখানে খারাফ মানুষ নাই। আমাদের দেশে পুলিশ দুর্নীতিবাজ পুলিশকে ধরে, Rab দুর্নীতিবাজ Rab কে ধরে কিন্তু কোন সংবাদপত্র বা অন্যকোন সাংবাদিক কোন দুর্নীতিবাজ সাংবাদিককে ধরিয়েদিতে বা দুর্নীতিবাজ সাংবাদিকের বিরুদ্ধে কোন লেখা লিখতে আজ পর্যন্ত দেখলাম না। অথচ সবচাইতে বেশী দুর্নীতি করার সুযোগ কিন্তু সাংবাদিকদেরই বেশী এবং তারা তা করেও। কোন সাংবাদিক কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে লিখবে বলে খুব সহজে বড় অংকের চাঁদাবাজি করতে পারে। যেটা কিনা কোন পেশাদার সন্ত্রাসী বা অন্যকোন পেশার লোকের পক্ষেও সম্ভব নয়। আপনার কাছে কোন সন্ত্রাসী বা পুলিশও যদি চাঁদাদাবী করে তাহলে আপনি আইনের আশ্রয় নেয়ার সুযোগ আছে। কিন্তু কোন সাংবাদিক যদি কোন অনৈতিক কর্ম করে তাহলে কার কাছে বিচার দিবেন? পুলিশের কাছে? মনে রাখবেন যে পুলিশের কাছে আপনি অভিযোগ নিয়ে যাবেন তার ঘটে যদি একটুও বুদ্ধি থাকে তাহলে সে আপনার থেকে ১০০ হাত দুরে থাকবে। কারণ সাংবাদীকের বিরুদ্ধে মামলা নেয়া মানে তার বিরুদ্ধে কিছু রির্পোট অবধারিত এবং তার চাকরি নিয়ে টানাটানি শুরু হবে সে সেটা ভাল করে জানে। আমাদের দেশে সাংবাদিকেরা এতই সংঘবদ্ধ যে কোন সাংবাদিকের বিরুদ্ধে কেউ যদি চোখতুলেও তাকায় তাহলেই হয়েছে.... পরদিন হয়তো তাকে সন্ত্রাসী বলে রির্পোট করবে অথবা সাংবাদিক নির্যাতন করা হয়েছে বলে রির্পোট বের হবে । আজকের প্রথম আলোর দু'টি খবরই দেখুন না....
Click This Link
Click This Link
দু'টোই একই ঘটনাকে কেন্দ্র করে। কিন্তু খেয়াল করে দেখবেন দুটি খবর এর মধ্যে অনেক অসংগতী আছে। ধরে নিলাম এই ঘটনাটি সত্য। কিন্তু খেয়াল করে দেখবেন প্রত্রিকায় প্রায় সময়ই এমন কিছু খবর আসে যে সেই খবর গুলো পড়লেই বুঝা যায় সেগুলো সাংবাদিকদের মনের ঝাল মেটানোর জন্য চাপা হয়েছে।
এমন সাংবাদিক গুলো থেকে বাঁচার উপায় কি?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




