
প্রিয় ব্লগার বন্ধু আসিফ মহিউদ্দিন!
আমি একজ আস্তিক এবং ইসলামের অনুসারী।
আমি আ্ল্লাহ, তার রাসুল কুরআান আর ইসলাম কে প্রচন্ড ভালবাসি।
পক্ষান্তরে আপনি একজন নাস্তিক এবং ইসলামের ঘোরতর বিরোধী।
এই ব্লগে আপনি অসংখ্যবার আল্লাহ, রাসুল কুরআান ইসলাম নিয়ে কটাক্ষ করেছেন। আমি তাতে আহত হয়েছি।আমার হৃদয় রক্তাক্ত হয়েছে। ফলশ্রুতিতে আপনার সাথে আমার ব্লগীয় সম্পর্ক কোনোদিন এ মধুর ছিলনা।বরং ক্ষেত্র বিশেষে সেটা ছিল খিস্তি খেউরময়।
আজ জানতে পারলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ন্যায্য দাবি আদায়ের সংগ্রামে সমর্থন দেওয়ার কারণে ডিবি পুলিশ আপনাকে গ্রেফতার করে নিয়ে গেছে।আমি আপনার এই দুঃসময়ে প্রতিহিংসায় আনন্দিত নই।আমি আপনার পাশে আছি আপনার মুক্তির দাবি নিয়ে। কারণ আস্তিক নাস্তিক যাই হোন না কেন আপনি আমার সহব্লগার।
আপনি তো জানেন যে ধর্ম আপনার চক্ষুশূল সেই ইসলামের প্রিয় নবী হযরত মোহাম্মদ মোস্তফা (সঃ) তাঁর যাত্রাপথে যে বুড়ি কাঁটা আর ময়লা ফেলে রাখত তার সেবা শুশ্রসার জন্য হাজির হয়েছিলেন তার অসূস্থ শয্যাপাশে।
আসিফ মহিউদ্দিন আপনি যেসব ছাত্রদের পাশে দাঁড়িয়ে আজ রাষ্ট্রীয় দমননীতির শিকার সেই ছাত্রদের হয়ত ৯৯% আস্তিক। আপনি সেই কথা ভেবে আপনার দায়িত্ব থেকে সরে দাঁড়ান নি। আপনার উদ্দেশ্য সৎ ছিল।তাহলে আমি কেন আপনার সাথে হীনমন্যতার পরিচয় দেব?
আসিফ মহিউদ্দিন আপনি মুক্ত হয়ে আমাদের মাঝে ফিরে আসুন।
আমরা আপনার পাশে আছি। আপনার কোন ভয় নেই।বাক স্বাধীনতার এই দুঃসময়ে আপনার মত সহযোদ্ধার বড় প্রয়োজন।
**** আসিফ মহিউদ্দিনের মুক্তি চাই ****
সর্বশেষ এডিট : ২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



