somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অসামাজিক ক্ষুধা ( অনুগল্প)

১০ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



কাছরাপট্টি বেশ্যাপাড়া ! সরকারি খাস জমি। শহরের বুকে কম করে হলেও বিঘে দুই জায়গা। দিনের বেলায় সাধারণ মানুষ এই দিকটাই আসলে নাক উঁচা করে। বিবমিষা উগরে আসে। পবিত্র পোশাক অপিবত্র হয়। কিন্তু তাদের অনেকে রাতের অন্ধকারে এই দিকটায় কুঁই কুঁই করে কি যেন খুঁজতে আসে। ইমাম সাহেব নালতের বয়ান করেন, ঠাকুর মহাশয় ভৎসনা করেন- না সমাজটাকে বাঁচানো গেলনা। উচ্ছনে গেল সব। কিন্তু মেয়র সাহেব কিছুই বলেন না। তিনি শুধু দেখেন। দিন আর রাত, তার দৃষ্টি একি রকম। সে দৃষ্টিতে কাছরাপট্টির প্রতি কোন ঘৃণা নেই। আছে কেবলি ভালবাসা। কাছরাপট্টির দিকে তাকালে তার চোখ জ্বল জ্বল করে।

মোমেনা নাছোড় বান্দা। লুলা জব্বার যতই ধমকায় ততই সে বলে মন্ডলের বড় পোলা জগলু তার পেটের সন্তানের বাবা। মায়ের সাথে মন্ডল বাড়ি কাম করতে গেলে জগলু মোমেনারে তার ঘরে নিয়ে যায়, তারপর.......। কিন্তু মন্ডল পরিবারের অনুগত গ্রাম্য সালিশ সে কথা মানবে কেন? গরিবের নালিশ মানতে তারা বাধ্য নয়। "ফকিন্নির বাচ্চারা বড় লোকের সর্বনাশ করতে সব কিছুই পারে। মোমেনা একটা নষ্টা মেয়ে। ওরে গ্রাম থেইক্কা বের কইর‌্যা দেও জব্বার" বুড়ো আসির উদ্দিন রায় দেয়। এভাবে হাঁসুয়াকান্দি গ্রামের মন্ডল বাড়ির বড় ছেলে জগলু মন্ডল কে নিজের পেটের সন্তানের পিতা দাবি করে নষ্টা মেয়ের তকমা নিয়ে ঘরছাড়া হয়েছিল মোমেনা। এটা ১৫ বছর আগের কথা।
১৫ বছরে পদ্মা মেঘনার বুক চিরে বহু জল গত হয়েছে। মোমেনার গরিব মা বাপ দু'জনে পটল তুলেছে। হাঁসুয়া কান্দির মানুষ মোমেনার কথা ভুলিয়া গিয়াছে। মন্ডল পরিবার শহরের বিশাল আলিশান বাড়িতে জা্যগা করে নিয়েছে।


রাত দিপ্রহর । মেয়র জগলুল হোসেন মন্ডল তার বিশেষ কামরায় বসে ঘামছেন। মোমেনা বেঁচে আছে। বিকেলের দিকে লুলা জব্বার কানের কাছে মুখ নামিয়ে ফিস ফিস করে বলে গেল " মোমেনা এই শহরে আছে। কাছরাপট্টিতে গতর বেইচ্চা খায়। সে নিজের চোখে দেইখ্যা আসছে " রাতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে মন্ডল অস্থিরতা। সুন্দরী রক্ষীতা আর মদের বোতল আজ রাতে তাকে টানছেনা। তার মাথায় শুধু ঘোরপাক খাচ্ছে একটা ভয় - একটা পরিকল্পনা-মহা পরিকল্পনা। এক ডিলে দুই পাখি ! শুধু ভোরের প্রতিক্ষা। রাত পোহাবার কত দেরী??


ভোর হতে না হতেই প্রবল সামাজিক জোয়ার তেড়ে আসে কাছরাপট্টির জমিনে। ভেসে যায় বেশ্যামাগি-দের খুপড়ি ঘরগুলো । জোয়ারের পানিতে ভেসে উঠে কতগুলো মৌসুমি টুপি। একটা ব্যানার ভেসে উঠে "অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ কমিটি'' মেয়র সাহেব, মসজিদের ইমাম সাহেব, মন্দিরের ঠাকুর মশায়, গির্জার ফাদার সবাই আছেন জোয়ারের সন্মুখ ভাগে। আহা বেশ!বেশ!! এই না হলে জনপ্রতিনিধি!! এই না হলে সভ্য সমাজ !! ।
তারপর অপার্থিব পবিত্রতায় খাঁ খাঁ করে জেগে উঠে কাছরাপট্টির জমিন।যেন পদ্মার বুকে জেগে উঠা সোনালী চর।

আহা পবিত্র নগরী। জগলু মন্ডলের আলো জ্বলমলে রেষ্ট হাউজ। মুর্খ লোকেরা বলে কাছরাপট্টি হোটেল।তাকালে চোখ জুড়িয়ে যায়। কারও বিবমিষা হয়না। মাওলান সাহেব- ঠাকুর মশাই আর কথা বলেন না। রাত গভীর হলে হাই হিলে হিপ দুলিয়ে সুন্দরী ললনরা আসে। টুপি- ধুতি লুকিয়ে সেদিনের অনেক সমাজ বিপ্লবীও আসে। সাংবাদিক- উকিল মোক্তার সবাই আসে। তারপর হুইস্কির চনমনে গন্ধে আদিম উল্লাসে জেগে থাকে পবিত্র নগরীর প্রতিটি নেশাতুর রাত।

কেবল অলিতে গলিতে তখনো গুমোট অন্ধকারে গুমরে কাঁদে কতগুলো ভাসমান পেটের অসামাজিক ক্ষুধা।
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:২৭
২৬টি মন্তব্য ২৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্ধের দেশে আয়না বিক্রি করতে এসেছিলেন ইউনুস স্যার!

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৪



অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে বিদায়ী ভাষণ দিয়েছেন। তিনি বলেছেন, রাষ্ট্রীয় দায়িত্ব ছেড়ে গেলেও নতুন বাংলাদেশ গড়ার সার্বিক দায়িত্ব আমার, আপনার, আমাদের সবার। দীর্ঘ... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগের প্রত্যাবর্তন

লিখেছেন কিরকুট, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৫৪

*** জামাত শিবির এর যারা আছেন তারা দয়ে করে প্রবেশ করবেন না ***


বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ভবিষ্যৎ এখন আর কেবল একটি দলের ভাগ্যের প্রশ্ন নয় এটি রাজনৈতিক ভারসাম্য, গণতান্ত্রিক কাঠামো... ...বাকিটুকু পড়ুন

পৃথিবীর বুকে এই দুর্যোগ যেন কোনওদিন না আসে

লিখেছেন অর্ক, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:২২



পৃথিবীর বুকে এই দুর্যোগ যেন কোনওদিন না আসে। দুর্ধর্ষ মাফিয়া একটি রাষ্ট্রের মালিক হতে যাচ্ছে। দেশ সীমানা ভূখণ্ডের গণ্ডি পেরিয়ে, পৃথিবীর জন্যই অত্যন্ত বিপদজনক। অবশ্য নির্মম বাস্তবতা হলো, আগাগোড়া অসভ্য,... ...বাকিটুকু পড়ুন

অবশেষে দেশে গণতন্ত্র কায়েম হইলো

লিখেছেন জ্যাক স্মিথ, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪৩

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়ে গেছে এখন আমাদের আর কোন টেনশন রইলো না। ত্রয়োদশ সংসদ নির্বাচনের বিজয়ী প্রার্থীদের আজ শপথ গ্রহণ অনুষ্ঠানের মাধ্যমেই মূলত দেশ আবার গণতন্ত্রের ট্রেনে যাত্রা শুরু করলো।... ...বাকিটুকু পড়ুন

রঙিন ডালিম ফলের একটি ব্যতিক্রমি অঙ্গ বিশ্লেষন ( Anatomy of Pomegranate )

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:১১


সবুজ পাতার আড়াল ভেঙে
ডালিম ঝুলে লাজুক রঙে
বাইরে রক্তিম খোলস কঠিন
ভিতরে দারুন জীবন রঙিন।
শত দানার গোপন ভুবন
একসাথে বাঁধা মধুর টান
হৃদয়ের হাজার স্বপ্ন যেন
লুকিয়ে থাকা রক্তিম গান।

উপরে প্রচ্ছদ চিত্রে রেনেসাঁ... ...বাকিটুকু পড়ুন

×