somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলায় দেখি বিশ্ব

২৫ শে ডিসেম্বর, ২০১০ দুপুর ১:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বেশ কিছুদিন ধরে যেভাবে ঘটা করে ঘোষণা দেয়া হচ্ছিল, তাতে করে ন্যাশনাল জিওগ্রাফিকের নিয়মিত দর্শকের না জেনে উপায় ছিল না যে বৈশ্বিক সম্প্রচার নেটওয়ার্কটিতে অচিরেই বাংলা বোল ফুটতে যাচ্ছে। শেষ পর্যন্ত নভেম্বরের তৃতীয় দিনে সে শুভক্ষণ আসে এবং শুরু হয় বাংলায় সম্প্রচার। স্ক্রিনের নিম্নাংশে মাঝে মাঝেই ঘোষণা দেখা যেতে থাকে- ন্যাশনাল জিওগ্রাফিক এখন ২৪ ঘণ্টা বাংলায়। আপনার কেবল অপারেটরের সঙ্গে এখনই যোগাযোগ করুন। যদিও প্রথম কিছুদিন কিছুদিন চোখের সামনে বাংলায় ঘোষণা আর কানের মধ্যে সেই ইংরেজিই, শেষ পর্যন্ত ন্যাশনাল জিওগ্রাফিকেরর 'মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো'।
ন্যাশনাল জিওগ্রাফিকের মনোরোম চিত্রের সঙ্গে সুমধুর বাংলা যুক্ত হলে কী হয়, তা নিয়ে নতুন করে বলার নেই; খোদ চ্যানেলটির ব্যাপারে জানা যাক। কে না জানে যে যদিও প্রতিনিয়ত মানব জাতির ২৫টা ভাষায় ডাবিং হয়ে বিশ্বের ১৪৩টি দেশের ১৬ কোটির বেশি গৃহকোণে পৌছে যাচ্ছে, ন্যাশনাল জিওগ্রাফিকের বয়স বেশি নয়। মাত্র ১৩ বছর। নন-ফিকশন ধারার অন্য চ্যানেলগুলো- ডিসকভারি, হিস্ট্রি কিংবা অ্যানিমেল প্লানেট সে তুলনায় ঢের সেয়ানা। তারপরও প্রকৃতি, বিজ্ঞান, সংস্কৃতি ও ইতিহাস বিষয়ক নবীন চ্যানেলটির- কেউ কেউ যাকে আদর করে 'ন্যাট জিও' ডাকে, এগিয়ে থাকার একটি কারণ বোধহয় তার প্রবীণ মাতৃ-সংস্থার সমৃদ্ধি ও পরিপক্কতা। ১৮৮৮ সালে প্রতিষ্ঠিত এবং বিজ্ঞানি আলেকজান্ডার গ্রাহাম বেলের মতো নেতৃত্ব বিজরিত বিজ্ঞান ও শিক্ষা বিষয়ক বনেদি সংস্থা ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটি যখন গবেষণা, প্রকাশনা ও পরিবেশ সচেতনতা কার্যক্রমের পাশাপাশি একটি টেলিভিশন চ্যানেলও চালু করে, তখন তার বয়স ১১০ বছর পেরিয়ে গেছে। ন্যাশনাল জিওগ্রাফিকের আকাশচুম্বি জনপ্রিয়তার আরেকটি কারণ যে তার চমৎকার সব তথ্যচিত্র তা বোধহয় না বললেও চলে। কিন্তু সাফল্যের পেছনে তাদের ব্যবসাবুদ্ধির কথা বলতেই হবে।
ইংরেজিতেই কিন্তু উপমহাদেশে খারাপ করছিল না ন্যাশনাল জিওগ্রাফিক। কিন্তু আরও জনপ্রিয় করে তুলতে বেশ কয়েক বছর আগেই ভারতীয় দর্শকের জন্য হিন্দি ভাষায় যাত্রা শুরু করে। তাদের হিসেব ভুল ছিল না। পরের বছর হুহু করে বেড়ে যায় দর্শক। সেই ধারাবাহিকতায় প্রথমে তেলেগু এবং এ বছর শুরু হল বাংলায় ২৪ ঘণ্টা সম্প্রচার। তবে সে বাংলা যে রাবিন্দ্রীক নয়, বলাই বাহুল্য। যেমন বৃহস্পতিবার দেখানো হচ্ছিল ১৯৯৯ সালের ডিসেম্বরে ভারতীয় যাত্রীবাহী বিমান ছিনতাইয়ের তথ্যচিত্র। 'বাংলায়' ধারা বর্ণনার একটি অংশ- 'নাইনটিন নাইনটি ফোরে কাশ্মির ভ্যালি থেকে মওলানা মাসুদ আজহারকে এরেস্ট করা হয়'!
অবশ্য তাতে কী এমন ক্ষতি? এমন বাংলা না হলে উপমহাদেশ 'কাভার' করবে কীভাবে? ঘরে-বাইরেও কি আমরা হামেশা এমন বাংলাই শুনছি না? বরং ইতিবাচক দিক ভাবা যাক। বাঘ, সুন্দরবন, নদী কিংবা হেরোইন নিয়ে তৎকালীন জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরে আটক মার্কিন তরুণী এলিয়েদার সূত্রে চ্যানেলটিতে ইংরেজি ধারাবর্ণনায় বাংলাদেশ দেখা বাকি ছিল না। এখন গোটা বিশ্বই বরং বাংলা মোড়কে হাজির হচ্ছে, ভাবতে ভালোই লাগে!
সর্বশেষ এডিট : ২৫ শে ডিসেম্বর, ২০১০ দুপুর ১:৫২
১৮টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×