-
(১২) - তিনি বলেনঃ ইহা সর্বজন স্বীকৃত কানুন যে, প্রত্যেক মানুষ ঐ জিনিষ হাছেল করিলেই শান্তি পায় যাহা তাহার মনে চায় । যেমন- এক ব্যক্তি আমীরানা জিন্দেগী, মূল্যবান খাদ্য ও পোষাক ভালোবাসে ; কাজেই এইসব বস্তু ব্যতীত তাহার মনে শান্তি আসিতে পারে না । পক্ষান্তরে যে চাটাইতে বসিতে ও শুইতে এবং সাদা-সিধা খানা খাইতে ও কাপড় পড়িতে ভালোবাসে, সে এইসব জিনিষেই অধিকতর মানসিক শান্তি পায় ।
কাজেই হুজুর পাক (সাঃ) এর অনুসরণে যাহাদের অনাড়ম্বড় জীবন-যাপন পছন্দনীয় হয় ও উহাতেই যাহারা তৃপ্তি পায় তাহাদের উপর আল্লাহর বড়ই রহমত ও দান । যেহেতু তাহাদের শান্তি এমন সস্তা জিনিসের উপর সম্পর্কযুক্ত যাহা প্রত্যেক দানহীনের জন্যও হাছেল করা সহজ । যদি আমাদের মনের শান্তি ঐ সব মহামূল্যবান জিনিসের মধ্যে রাখিতেন , যাহা শুধুমাত্র ধনীদের সহজলভ্য তাহা হইলে হয়ত আমরা চির জীবন অশান্তিতেই থাকিতাম ।
(১৩) তিনি বলেনঃ- আমাদিগকে হুকুম করা হইয়াছে - তোমাদিগকে এ দুনিয়াতে যে মাল দেওয়া হইয়াছে উহাকে ধরিয়া রাখিও না অর্থাৎ কৃপণতা করিও না বরং খরচ করিতে থাক । তবে শর্ত হইল অপাত্রে বা অন্যায় ভাবে যেন খরচ না হয় । অর্থাৎ আল্লাহপাকের নির্ধারিত সঠিক পথে, সীমার মধ্যে যেন খরচ হয় ।
(১৪) কোন সময় হজরতজী মাওঃ ইলিয়াস (রঃ) এর দরবারে আমার (মূল লেখক- মাওলানা মোহাম্মদ ছাখাওয়াত উল্লাহ) সঙ্গে জনৈক বুজুর্গ মেহমানও উপস্হিত ছিলেন, যাহার গোশত খাওয়ার অভ্যাস ছিল, কিন্তু দুর্ভাগ্যবশতঃ সেদিন বৃষ্টির কারণে মাওলানার ঘরে গোশত আনা হয় নাই । দস্তরখানে গোশত না থাকায় হজরতজী খুব পেরেশান হইয়া গেলেন । আমি আশ্চর্য হইয়া ভাবিলাম ইহাতে পেরেশান হইবার কি আছে ? কিছুক্ষণ পর ইহার উপর দুঃখ করিয়া ভারক্রান্ত হৃদয়ে আফছোছের সহিত বলিলেন। হাদিস শরীফে আসিয়াছেঃ
" যে ব্যাক্তি আল্লাহর উপর ও আখেরাতের উপর ঈমান রাখে সে যেন আপন মেহমানকে সম্মান করে ।"
আর মেহমানের সম্মানের মধ্যেও ইহাও শামিল যে, সম্ভব হইলে মেহমানের প্রিয় বস্তু যেন তাহার জন্য তৈয়ার করা হয় । অতঃপর বিশেষ দরদের সহিত আরবীতে বলেনঃ
'কাহারও নিকট যখন আল্লাহর ও রাছূলের নেছবতে কোন মেহমান আসে তাহার হক ত আরও বাড়িয়া যায় ।'
---
উৎসঃ- হযরত মাওলানা ইলিয়াস (রহঃ) এর অমর বাণী, মালফুজাত ।
মাওলানা মোঃ ছাখাওয়াত উল্লাহ , তাবলীগী কুতুবখানা, ৬০ চকবাজার, ঢাকা-১২১১ ।
সর্বশেষ এডিট : ১২ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



