- কৃপণদের দেখে আমার আশ্চর্য্য লাগে যারা দুর্দশার দিকে ধাবিত হচ্ছে; অথচ তারা দুর্দশা থেকে পালাতে চায় । জীবনের আরাম-আয়েশ হারিয়ে ফেলছে; অথচ তারা ব্যাকুলভাবে তা কামনা করে ।
- অহংকারী লোকদের দেখে আমার আশ্চর্য্য লাগে, যে কদিন আগেও বীর্যের ফোটা ছিল এবং আগামীকাল লাশে পরিণত হবে ।
-যে লোক আল্লাহতে সন্দেহ করে তাকে দেখে আমার আশ্চর্য্য লাগে, কারণ সে আল্লাহর সৃষ্টি দেখেছে ।
-মানুষকে মরতে দেখেও যেসব লোক মুত্যুকে ভূলে থাকে তাদের কথা ভেবে আমার আশ্চর্য্য লাগে ।
-সেসব লোকের কথা ভেবে আমার আশ্চর্য্য লাগে যারা দ্বিতীয় জীবন অস্বীকার করে, যদিও তারা প্রথম জীবন দেখেছে ।
-তাদের কথা ভেবেও আশ্চর্য্য লাগে যারা চিরস্হায়ী আবাস ভূলে (খনস্হায়ী) অস্হায়ী আবাস নিয়ে ব্যস্ত ।
সূত্র: নাহজ-আল-বালাঘা , হযরত আলী । আশ-শরীফ আর-রাজী ।
সর্বশেষ এডিট : ১৩ ই অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৬:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



