মহানবী (সা.) বলেছেন, কিয়ামত খুবই কাছে এসে গেছে । তিনি কেয়ামত নিকটবর্তী হওয়ার কতগুলি আলামত উল্লেখ করে গেছেন । এ আলামত গুলো ছোট আলামত ও বড় আলামত দুই-ই আছে । আলামত গুলো নিচে আলোচনা করা হলো :
১. মানুষ ব্যাপকভাবে ধর্ম বিমূখ হবে ।
(যা বর্তমান সময়ে ব্যাপকভাবে পরিলক্ষিত হচ্ছে । দিন দিন মানুষের ধর্মের প্রতি আগ্রহ ও শ্রদ্ধা কমে যাচ্ছে । আগের জমানায় প্রত্যেক ধর্মাবলম্বী মানুষ নিজ নিজ ধর্মের প্রতি শ্রদ্ধাশীল ছিল । বর্তমানে সেটা নেই । এমনও পরিবার আছে বাবা মা এখনও মোটামুটি ধার্মিক , কিন্তু তাদের সন্তানেরা আধুনিকতার নাম করে ধর্মকে ও ধার্মিকতাকে অবজ্ঞার চোখে দেখে । কলুষিত মিডিয়া ও বৈরী পরিবেশ-ই এর মূল কারণ ।)
২. মানুষ বিভিন্ন রকম পার্থিব আনন্দ ও রং তামাসায় মেতে থাকবে ।
( মানুষের এখন টাকা হলে কত রকমভাবে যে আনন্দ উপভোগ করে , তার কোন ইয়াত্তা নেই । আরব রাষ্ট্র আমিরাতের দুবাই মনে হয় এর প্রকৃষ্ট উদাহরণ ।)
৩. নাচে - গানে মানুষ মত্ত থাকবে ।
( ক্লোজ আপ নাম্বার ওয়ান প্রতিযোগিতা , ক্ষুদে গান রাজ প্রতিযোগিতা, সেরা কন্ঠ ইত্যাদি ইত্যাদি সকল দেশেই এখন নাচ গানের প্রতিযোগিতা আর আই পড তো আছে ই , সারাক্ষণ-ই কানে লাগানো থাকবে । )
৪. মসজিদে বসে দুনিয়াদারীর আলাপ আলোচনায় লিপ্ত হবে ।
(এ বিষয় সর্ম্পকিত আলোচনা পাঠকগণের কাছে ছেড়ে দিলাম )
৫. সমাজে ও রাষ্ট্রে অযোগ্য লোক এবং মহিলা নেতৃত্ব শুরু হবে ।
(...আমাদের দেশের প্রধান মন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী , পররাষ্ট্র মন্ত্রী সবই মহিলা আর কতজন যোগ্য মন্ত্রী আছেন বলে আপনাদের মনে হয়, ওবায়দুল কাদের কি বলেছেন ? বিদেশের দিকে তাকালেও কয়টা দেশে যোগ্য লোক দেশ শাসন করছে ?)
৬. মানুষের মধ্যে ভক্তি, শ্রদ্ধা, স্নেহ ও ভালোবাসা কমে যাবে ।
( বর্তমানে মানুষের মধ্যে প্রকৃত পক্ষেই এসব কমে যাচ্ছে । সবাই নিজেকে নিয়ে ভীষণ ব্যস্ত । বয়স্কদের শ্রদ্ধা করা, ছোটদের স্নেহ করা ও মানুষে মানুষে ভালোবাস ও অন্তরের টান হারিয়ে যাচ্ছে ।)
৭. ঘন ঘন ভূমিকম্প হতে থাকবে ।
( হাইতির ভয়াবহ ভূমিকম্প, ইরান , ভারত , চীন ও আমাদের দেশেও ভূমিকম্পের প্রকোপ বেড়ে গেছে ।)
৮. সব দেশের আবহাওয়ায় ব্যাপক পরিবর্তন দেখা দেবে ।
(বর্তমানে প্রায় সকল দেশের আবহাওয়ার পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে । বিজ্ঞানীরা এর কারণ হিসেবে বলছেন, গ্লোবাল ওয়ার্মিং । ইউরোপ তূষারপাতে আক্রান্ত । আমেরিকায় ভয়াবহ তুষার ঝড় । অষ্ট্রেলিয়ায় বন্যা, সউদীতে বৃষ্টিপাত ইত্যাদি ....)
৯. অত্যাধিক শিলা বৃষ্টি হবে ও বৃষ্টির সাথে বড় বড় পাথর বর্ষিত হবে ।
(যেখানেই শিলা বৃষ্টি সেখানেই বড় বড় পাথরের মত শিলা বর্ষিত হয় ।)
১০. মানুষের রূপ পরিবর্তিত হয়ে পুরুষ স্ত্রীলোকের ন্যায় ও স্ত্রীলোক পুরুষের রূপ ধারণ করবে ।
( বর্তমানে স্ত্রীলোক পুরুষের ন্যায় শার্ট প্যান্ট পরে পুরুষের ন্যায় চলাফেরা করে আর পুরুষ কানে দুল পরে , হাতে বালা পড়ে মেয়েলোকের ন্যায় চলা ফেরা করে । পাশ্চাত্য দেশে ইহা ব্যাপক ভাবে দেখা যায় । বর্তমানে পোশাক দেখে বোঝার উপায় নেই পুরুষ না মহিলা )
চলবে ।
সূত্র: কেয়ামতের আলামত, ঈমাম মাহদীর আর্বিভাব ও হযরত ঈসা (আ.) এর অবতরণ , মাওলানা আবূল কালাম ।
সর্বশেষ এডিট : ২৯ শে ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



