somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আল্লাহর প্রেমে এক যুবক । তার পরিণতি ও হযরত ঈসা (আঃ)

০৪ ঠা জুলাই, ২০১১ সন্ধ্যা ৬:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একদা হযরত ঈসা (আঃ) একজন যুবকের পার্শ্ব দিয়ে পথ অতিক্রম করছিলেন । যুবকটি বাগানে পানি-সিন্চন কার্যে রত ছিলো । হযরত ঈসা (আঃ) দেখে সে আরয করলোঃ 'হে আল্লাহ নবী ! আপনি দো'আ করুন, যেন আল্লাহ তা'য়ালা আমাকে তার মহব্বতের অণু পরিমাণ অংশ দান করেন ।'

হযরত ঈসা (আঃ) বললেনঃ 'তোমার মধ্যে তা সহ্য করার ক্ষমতা নাই ।' যুবক বললোঃ 'তা হলে অর্ধাণু পরিমাণ মহব্বতের জন্য দো'আ করুন ।' অতঃপর হযরত ঈসা (আঃ) দোয়া করলেনঃ 'হে মহান প্রভু ! এই যুবককে আপনার মহব্বতের অর্ধাণু পরিমাণ দান করুন ।' দো'আর পর হযরত ঈসা (আঃ) আপন পথে চলে গেলেন ।

দীর্ঘকাল অতিবাহিত হওয়ার পর তিনি সেই যুবকের বাড়ীর পার্শ্ব দিয়ে যাওয়ার সময় তার সম্পর্কে জিজ্ঞাসা করলেন । লোকেরা বললো, বহুদিন যাবত যুবকটি পাগল অবস্হায় কালাতিপাত করছে এবং বর্তমানে সে পর্বতের চূড়ায় চূড়ায় ঘুরে বেড়ায় । এ খবর শুনে হযরত ঈসা (আঃ) আল্লাহর দরবারে দো'আ করলেনঃ 'হে আল্লাহ ! সেই নওজোয়ানের সাথে আমাকে সাক্ষাৎ করিয়ে দিন ।'

দো'আর হযরত ঈসা(আঃ) দেখতে পেলেন - সেই যুবক অসংখ্য পর্বতমালার মাঝখানে একটি উচু শিখরে আসমানের দিকে মুখ করে দাড়িয়ে আছে । হযরত ঈসা (আঃ) তাকে সালাম দিলেন ; কিন্তু সে কোন উত্তর দিল না । পুনরায় হযরত ঈসা (আঃ) নিজের পরিচয় দিয়ে বললেনঃ 'আমি ঈসা' । তবু তার মধ্যে কোন পরিবর্তন নেই ।
এ সময় আল্লাহর পক্ষ হতে হযরত ঈসা (আঃ) এর প্রতি ওহী আসলোঃ 'হে ঈসা ! যার অন্তরে আমার মহব্বতের অর্ধাণূ পরিমাণও প্রবেশ করেছে, সে কখনও মানুষের আওয়ায শুনতে পারে না । শুনে রাখ, - আমার মহত্ব ও পরাক্রমশীলতার কসম, তুমি যদি করাত দিয়ে তাকে চৌচিরও করে দাও, তবু সে বিন্দুমাত্র অনুভব করবে না ।'

সূত্রঃ মুকাশাফাতুল-ক্বুলুব । ইমাম গাজ্জালী (রহঃ) ।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুলাই, ২০১১ সন্ধ্যা ৭:০০
১২টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×