somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মহানবী (সাঃ) যখন ঘরে থাকতেন তখন কি করতেন । এছাড়াও আরো কিছু বিষয় ।

২০ শে আগস্ট, ২০১১ রাত ৮:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিশ্বনবী ও সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মোহাম্মদ (সাঃ), যার উপর এত বড় গুরু দায়িত্ব ছিলো যে আইয়ামে জাহেলিয়াত আমলে ইসলাম প্রচার করার মতো কঠিন কাজ , বেশীর ভাগ সময় ঘরের বাইরে থাকতে হতো দ্বীন প্রচার করার জন্য, তিনি যখন ঘরে থাকতেন তখনও তিনি চুপ চাপ বসে থাকতেন না । ঘরের কাজে নিজেকে ব্যস্ত রাখতেন । রাতে তাহাজ্জুদের নামায পড়তেন । যা উনার উপর ফরজ ছিলো , যদিও আমাদের উপর সুন্নত ।

আসওয়াদ থেকে বর্ণিত , তিনি বলেন, আমি আয়েশা (রাঃ) কে জিজ্ঞেস করলাম , নবী করিম (সাঃ) তার পরিবারে (যখন থাকতেন) কি করতেন ? তিনি বল্লেন, তিনি তার পরিবারের কাজ করতেন । যখন নামাজের সময় হতো তখন নামাজে বের হয়ে যেতেন । (বুখারী ৭/১০৯)

তিনি আরও বলেন, তিনি নিজের জুতা নিজেই পরিস্কার করতেন । বাড়ির মধ্যে অন্যান্য পুরুষের মত কাজ করতেন । অপর বর্ণনায় এসেছে, তিনি বাড়ির মধ্যে জুতা পরিস্কার করতেন, কাপড় মেলতেন এবং কাপড় সেলাই করতেন । অন্য বর্ণনায় এসেছে, "তিনি তোমাদের মতই মানুষ ছিলেন । নিজের কাপড় ধৈাত করতেন এবং বকরী দোহন করতেন ।" (শামায়েল তিরমিযী) ।

এখন আমরা যারা নিজেদেরকে উনার উম্মত বা অনুসারী বলে দাবী করি আমরা মিলাই আমরা কতটুকু ঘরের কাজ করি । আমাদের অনেকের চাকর-বাকর ছাড়া চলেনা । স্ত্রীকে ঘরের কাজে কোন সাহায্য করিনা । অথচ বিশ্বনবী কত ব্যস্ত থাকতেন আর কত বড় দায়িত্ব নিয়ে থাকতেন, তারপরও যখন ঘরে থাকতেন , নিজের কাজ নিজে করতেন । আমাদের উচিত উনার জীবনী ভালোভাবে জেনে উনাকে যথার্থ অনুসরণ করা, যা আমাদের এ দুনিয়ার জীবন ও আখেরাতের জীবনে সফলতা বয়ে আনবে ।

মানুষের কাজের কৃতজ্ঞতা প্রকাশে রাসূল (সাঃ) হযরত আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত , মহানবী (সাঃ) ইরশাদ করেন, যে ব্যাক্তি মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না, সে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে সক্ষম হয় না । ' (আহমাদ ২/২৯৫)

আমাদের মধ্যে মানুষের সাহায্যের বা কোন কাজের কৃতজ্ঞতা প্রকাশের বড়ই অভাব , নাই বললেই চলে । অথচ অমুসলমান জাতির মধ্যে আমি এটা দেখেছি খুব ভালোভাবেই আছে । আমাদের নবী বলে দেওয়ার পরেও তা আমাদের মধ্যে নাই আর অমুসলিমরা এটা কিভাবে আয়ত্ব করল ? সামান্য একটু রাস্তায় হাটার সময় সাইড দিলে তারা ধন্যবাদ দিতে কৃপা করেনা আর আমরা সে তুলনায় কি করি ?

মহানবী (সাঃ) বলে গেছেন, নিজের ভাইয়ের দিকে হাসি মুখে তাকানো ও একটা সদকা । এ সহজ গুনটাও আমাদের মধ্যে নাই । অথচ অমুসলিমদের মাঝে আমি তা দেখেছি ।

আমরা যদি নবীর জীবনী, আদর্শ , কথা ও হুকুম ঠিক মতো মেনে চলি ও অনুসরণ করি , তাহলে আমাদের ব্যাক্তি ও সামাজিক জীবনের অনেক সমস্যা সমাধান হয়ে যাবে । আমরা সত্যিকারের মুসলমান হতে পারবো । যা আমদের জন্য খুবই দরকার ।

সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০১১ রাত ৮:৫৫
৮টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×