somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কবরে মুমিন ব্যাক্তি ও কাফের ব্যাক্তির জান্নাত ও জাহান্নাম দর্শন ।

২১ শে নভেম্বর, ২০১১ বিকাল ৩:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হযরত আবু হোরায়রা (রা.) বলেন, রাসূলূল্লাহ (সা.) বলেছেন, "মুমিন ব্যাক্তি মৃত্যুর পর কবরে পৈাছে নির্ভীক এবং শান্ত-শিষ্ট ও চিন্তামুক্ত অবস্হায় উঠে বসে । অতঃপর তাকে জিজ্ঞেস করা হয়, তুমি কোন ধর্মে বিশ্বাসী ছিলে ? প্রতুত্তরে সে বলে, আমি ইসলাম ধর্মে বিশ্বাসী ছিলাম । আবার জিজ্ঞেস করা হয়, তার সম্পর্কে কি ধ্যান-ধারণা পোষণ করতে যাকে তোমাদের মধ্যে প্রেরণ করা হয়েছিলো ? সে বলে, তিনি হচ্ছেন আল্লাহর রাসূল মোহাম্মদ (সা.) । তিনি আমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে সুষ্পষ্ট জীবন বিধান নিয়ে এসেছেন । আমরা তাকে বিশ্বাস করেছি এবং তার প্রদর্শিত জীবন-বিধান অনুসারে জীবন-যাপন করেছি ।অতঃপর তাকে জিজ্ঞেস করা হয় , তুমি কি আল্লাহতায়াকে কখনও দেখেছ ? প্রতুত্তরে বলে, দুনিয়ার কোন লোক-ই আল্লাহতা'য়ালাকে দেখেনা, অতএব আমি কিভাবে দেখব ?

অনন্তর তার কবরে জাহান্নামের দিকের একটি জানালা খুলে দেয়া হয়, তখন সে দেখতে পায়, জাহান্নামের আগুনের অঙ্গারগুলো একটি অপরটিকে হজম করে ফেলছে । জাহান্নামের এরূপ বীভৎস দৃশ্য অবলোকন করার পর তাকে বলা হয়, তুমি কি দেখেছ কিরূপ ভয়ংকর বিপদ হতে আল্লাহপাক তোমাকে রক্ষা করেছেন ? অতঃপরত তার কবরে জান্নাতের একটি দরজ খুলে দেয়া হয় । এ জানালা দিয়ে সে জান্নাতে অপরূপ শোভা ও অন্যান্য জিনিষগুলো অবলোকন করে । অনন্তর তাকে বলা হয়, এ জান্নাত হচ্ছে তোমার চিরস্হায়ী বাসস্হান । তুমি দুনিয়ায় ইসলামের উপর সুপ্রতিষ্ঠিত ছিলে , আর কেয়ামতেরর দিন মহান আল্লাহপাকের ইচ্ছায় তুমি সে বিশ্বাসের উপর-ই উত্থিত হবে ।

অতঃপর নবী করিম (সা.) বললেন, কাফের ও নাফরমানগণ খুবই ভীত-সন্ত্রস্ত অবস্হায় উঠে বসে। তখন তার কাছে জিজ্ঞেস করা হয়, দুনিয়ার জীবনে তুমি কোন ধর্মে বিশ্বাসী ছিলে ? সে বলে, আমি এ বিষয়ে কিছু জানিনা । এরপর তার কাছে আমার (নবী করিম (সা.)) সম্পর্কে জিজ্ঞেস করা হয় যে, তোমার বিশ্বাস অনুযায়ী ইনি কে ? সে বলে- এ ব্যাক্তি সম্পর্কে আমি তাই বলতাম , যা অন্যান্যরা বলত । অতঃপরত তার কবরে জান্নাতের একটি জানাল খুলে দেয়া হয় । এ জানালা পথে সে জান্নাতের নয়নাভিরাম শোভা ও অন্যান্য জিনিষ অবলোকন করে । তখন তাকে বলা হয়, তুমি আল্লাহতায়ালার অবাধ্য হওয়ার কারণে তিনি তোমাকে এ চির শান্তিময় নেয়ামত হতে বন্চিত করেছেন । এরপর তার কবরে জাহান্নামের একটি জানালা খুলে দেয়া হয় । সে তখন উক্ত জানালা পথে দেখতে পায় যে, জাহান্নামের আগুনের অঙ্গারগুলো একে অপরকে খেয়ে ফেলছে । অনন্তর তাকে বলা হয় , এ জাহান্নাম-ই তোমার চিরস্হায়ী বাসস্হান । তুমি দুনিয়ার জীবনে এ সম্পর্কে সন্দেহ পোষণ করতে, আর সে সন্দেহ নিয়েই তোমার মৃত্যু হয়েছে , আর আল্লাহর ইচ্ছায় সে সন্দেহ নিয়েই তুমি কেয়ামতের দিন কবর থেকে উত্থিত হবে ।

- ইবনে মাজা, মেশকাত ।

আল-কুরআনে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন,

'জালেমগণ সেদিন আপন হস্তদ্বয় দংশন করতে করতে বলবে, হায় আফসোস ! আমি যদি রাসূলের সাথে পথ অবলম্বন করতাম ! হায় আমার দুর্ভাগ্য, আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম । আমার কাছে উপদেশ আসার পর সে আমাকে তা থেকে বিভ্রান্ত করেছিল । শয়তান মানুষকে বিপদকালে ধোঁকা দেয় ।' (সূরা ফোরকান ২৭-২৯)

'যদি আপনি দেখতেন যখন অপরাধীরা তাদের পালনকর্তার সামনে নতশির হয়ে বলবে, হে আমাদের পালনকর্তা , আমরা দেখলাম ও শ্রবণ করলাম । এখন আমাদেরকে পাঠিয়ে দিন, আমরা সৎকর্ম করব । আমরা দৃঢ় বিশ্বাসী হয়ে গেছি । (সূরা সেজদা-১২)

মহানবী (সাঃ) সতর্কবাণীঃ

হযরত আবু-হুরায়রা (রাঃ) হইতে বর্ণিত , তিনি বলেন, রাসূলূল্লাহ (সাঃ) বলেছেন, জীবনের স্বাদ বিনাশকারীকে (অর্থাৎ মৃত্যুকে ) বেশী বেশী স্বরণ কর ।'
সর্বশেষ এডিট : ২১ শে নভেম্বর, ২০১১ বিকাল ৩:৪১
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×