somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধন সম্পদের অপকারিতা ও ধনীদের সঙ্গে সম্পর্ক রাখার ব্যাপারে মহানবী (সা.) কঠোর হুশিয়ারী ।

০৪ ঠা ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নবী করিম (সা.) ইরশাদ করেছিলেন যে, তোমাদের পর এমন সব লোকেরা দুনিয়াতে আসবে যারা সব রকমের উৎকৃষ্ট খাদ্য গ্রহণ করবে, রকমারী উৎকৃষ্ট ঘোড়ায় সওয়ার হবে , বিভিন্ন রঙের সুন্দরী নারীদেরকে বিবাহ করবে, বিভিন্ন রং-রূপের উৎকৃষ্টতম লেবাস পোশাক পরিধান করবে । কিন্তু অল্পতে তাদের পেট ভরবেনা, অনেক পেয়েও তাদের সাধ মিটবেনা; দুনিয়ার জন্য তারা হবে পাগলপারা, দিনরাত দুনিয়ার পিছনেই পড়ে থাকবে । আল্লাহকে ছেড়ে দুনিয়াকেই তারা মাবুদ বানাবে , দুনিয়াকেই তাদের পালনকর্তা জ্ঞান করবে । দুনিয়াই হবে তাদের প্রধান উদ্দেশ্য এবং তারা স্ব স্ব প্রবৃত্তির অনুসরণ করবে । অতএব, তোমাদের পরবর্তীদের মধ্যে যারা সেই যমানা পাবে, তাদের প্রতি মুহাম্মদ ইবনে আবদুল্লাহ (সা.) এর কঠোর নির্দেশ, তারা যেন ওই সব লোকদের সালাম না দেয়, তাদের রোগীদের পরিচর্যায় না যায় , তাদের জানাযায় শরীক হবে না, তাদের বড়দের প্রতি সমীহ প্রদর্শন করবেনা । যে ব্যাক্তি তা করবে সে ইসলামকে ধ্বংসের কাজে সাহায্য করবে ।

তিনি আরো বলেছেন, দুনিয়াকে দুনিয়াদারদের জন্য ছেড়ে দাও । যে ব্যাক্তি তার প্রয়োজনের অধিক দুনিয়া হাসিল করে, নিজের অজান্তে সে নিজেরই মৃত্যু (অর্থাৎ সীমাহীন কষ্ট ) ডেকে আনে ।

হুযুর (সা.) বলেন,

" মানুষ তো 'আমার মাল, আমার মাল' বলে বেড়াচ্ছে । অথচ , তোমার মাল তো শুধু এতটুকু যা তুমি খেয়ে শেষ করেছ কিংবা পরিধান করে পুরাণ করে ফেলেছ , অথবা দান সদকা করে আখেরাতের জন্য জমা করেছ ।"

আল্লাহ পাক বলেন,

"হে ঈমানদার গণ, তোমাদের ধন-দৈালত ও সন্তান সন্ততিরা যেন তোমাদিগকে আল্লাহর স্মরণ হতে বিস্মৃত না করে দেয় । যারা তা করবে , তারাই ক্ষতিগ্রস্হ হবে । ' (মুনাফিকুনঃ ৯)

আল্লাহ সুবহানাতা'য়ালা আরো বলেন,

" তোমাদের সম্পদ ও আওলাদ হচ্ছে তোমাদের পরীক্ষা । এবং আল্লাহর কাছেই রয়েছে বৃহৎ পুরস্কার । " (তাগাবুনঃ ১৫)

মহানবী (সা.) বলেছেন,

" সম্পদ ও সম্মানের মোহ হৃদয়ে কপটতা উৎপন্ন করে, যেভাবে পানি শস্য উৎপাদন করে ।"

তিনি আরো বলেছেন,

" দুটি হিংস্র বাঘকে কোন বকরীর পালে ছেড়ে দেওয়া হলে তা ঐ বকরীর পালের জন্য অত বেশী ক্ষতিকর নয় যতটা ক্ষতিকর সম্পদ ও সম্মানের মোহ যেকোন মুসলমানের দ্বীনের জন্য "

তিনি আরো বলেছেন,

" অধিক সম্পদশালী ব্যাক্তিদের ধ্বংস অবধারিত ; তবে তারা (ব্যতীত) যারা সেই সম্পদ আল্লাহর বান্দাদের মধ্যে বিলিয়ে দেয় । কিন্ত তাদের সংখ্যা খুবই নগন্য । একদা প্রশ্ন করা হয়ে ছিলো যে, ইয়া রাসূলুল্লাহ ! আপনার উম্ততের মধ্যে সর্বাধিক নিকৃষ্ট কারা ? তিনি বললেন, ধনী ব্যক্তিরা । (তবে তারা ব্যতীত যারা সৎ পথে আয় ও ব্যয় করে ও দান করে )

কথিত আছে, সর্বপ্রথম যখন দীনার ও দিরহাম বানানো হয় অর্থাৎ মুদ্রা তখন ইবলিশ ঐ মুদ্রাকে সযত্নে তুলে নিয়ে কপালে লাগায় । অতঃপর চুম্বন করে বললো, যারা তোমাকে ভালবসবে তারাই আমার প্রকৃত গোলাম ।

সূত্রঃ মুক্কশাফাতুল ক্বুলুব - আত্নার আলো । ইমাম গাজ্জালী (রহ.) ।
সর্বশেষ এডিট : ০৪ ঠা ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:৪৪
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×