somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এক কাদিয়ানী ও এক শিয়াকে জুম্মার নামাযে নিয়ে গিয়ে কি আমি ভূল করেছি ?

২৯ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি বিদেশে থাকি । আমার কর্মক্ষেত্রে মুসলমান হাতে গোণা । এদেশে মসজিদ খুব বিরল । তবে কিছু কিছু জায়গায় মুসলমানরা নামায আদায় করার জন্য রুম ভাড়া করে নামায আদায় করে আবার কম্যুনিটি হলও সরকারের কাছ থেকে নির্দিষ্ট সময়ের জন্য ভাড়া করে নামায় আদায় করা হয় । বিশেষ করে জুম্মার নামায ।

তো আমি কর্মক্ষেত্র থেকে জুম্মার নামায পড়ার স্হান একটু দুরে । কথায় কথায় অফিসে পরিচয় হয় এক পাকিস্তানীর সাথে । সে আমাকে বলে আমি জুম্মার নামায কোথায় হয় জানি কিনা ? আমি বলি যে জানি, আপনি যদি পড়তে চান তবে আমার সাথে নামাযের আগে যোগাযোগ করবেন । আমি নিয়ে যাব । এমন করে নামাযের দিন আমি তাকে নিয়ে রওনা দিলাম । মোটামুটি বয়স্ক লোক । বাংলাদেশেও কিছুদিন ছিলো । কথায় কথায় বলল, আমি কাদিয়ানী । আমি থতমত খেয়ে গেলাম । কারণ, এরকম কোন লোকের সাথে আমার আগে পরিচয় হয় নি । যাক, তারপরও তাকে কিছু বলিনি । মনে মনে বললাম, আল্লাহ হেদায়াত কর । এখন ওই লোক নিয়মিত সেখানে জুম্মার নামায আদায় করে । এখন একজন কাদিয়ানীকে জুম্মার নামাযে নিয়ে গিয়ে কি আমি ভূল করেছি ? সে ওখানে নিয়মিত খুতবা শুনে । আমাদের মতই নামায পড়ে । আমি তাকে তার বিশ্বাস নিয়ে কিছু জিজ্ঞাসা করিনি । জানিনা , জিজ্ঞাসা করা ঠিক হবে কিনা ।

আমার আরেক কলিগ যে নতুন জয়েন করে । ভারতীয় । নাম শুনে মনে করেছিলাম বুঝি হিন্দু । আনীস খাসওয়ালা । পরে নিজে থেকেই রমজানে আমাকে বলে যে আমি মুসলমান । রোযা তেমন একটা রাখে না । তো সেও জুম্মার নামাযের স্হান চিনে না । তো তাকেও আমি নিয়ে গেলাম । আরেক দিন যোহরের নামায এক সাথে পড়ার সময় সে ইমামতি করতে গিয়ে চার রাকাত নামায দু'রাকাতে সালাম ফিরিয়ে ফেলল । আমি জিজ্ঞেস করলাম এমন কেন করলে । বলল, আমরা তো এভাবেই নামায পড়ি । পড়ে ভালোভাবে জিজ্ঞেস করা তো বলল, আমি শিয়া । আমরা এভাবে ই দুরাকাত করে চার রাকাত আদায় করি । আমি অবাক হলাম । মনে মনে বললাম, হায় কত ভূল -ই না হচ্ছে এভাবে মত পার্থক্যের কারণে । তবে তার সাথে আমার মোটামুটি ভালো সম্পর্ক । সে শিয়া বলে আমার মনে অন্য কোন খারাপ ভাবের সৃষ্টি হয় না । সেও প্রায় নিয়মিত জুম্মার নামায আদায় করে ।

এখন এরকম মুসলমানদের মধ্যে যে মতভেদ তৈরী হয়েছে , তা তো দূর করতে হবে । এগুলোর বেশিরভাগ-ই হইছে ইহুদী - নাসারাদের যড়যন্ত্রে । সাধারণ মানুষ যারা বিভ্রান্ত হয়ে গিয়েছে কয় জনে তা উপলব্ধি করে, তারা ভুল পথে আছে ? এখন তাদের থেকে দূরে থেকে, দুরে সরিয়ে দিয়ে কি তাদের ঠিক করা যাবে ? নাকি তাদের সাথে মিলে মিশে তাদের ভূল ধরিয়ে দিতে হবে ? দোষ ধরিয়ে দিয়ে মানুষকে ঠিক করানো মুশকিল । এতে মানুষ আপমান বোধ করে । বরং আমার মনে হয় যখন এসব মানূষ মূলধারার সাথে মিশবে তখন তারা তাদের ভূল গুলো নিজেই ধরতে পারবে এবং নিজেকে শুধরিয়ে নিতে পারবে ।

আল্লাহ আমাদের সঠিক পথ দেখান । আমিন ।
২৭টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×