somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বউ তালাক, মানুষের রূপ সৈান্দর্য্য , আলেমদের পার্থক্য এবং আল্লাহর বিচার।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৩:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঈসা ইবনে মূসা হাশেমী খলীফা আবু-জাফর মনসূরের একজন সভাসদ ছিলেন । তিনি তার সুন্দরী স্ত্রীকে অত্যধিক ভালোবাসতেন । একদিন জোসনা রাতে স্ত্রীর সাথে বসে হাসি তামাসার ছলে বলে ফেললেনঃ তুমি তিন তালাক, যদি তুমি চাদ অপক্ষো অধিক সুন্দরী না হও । একথা বলতেই স্ত্রী পর্দায় চলে গেল এবং বললঃ আপনি আমাকে তালাক দিয়েছেন । এরপর ঈসা ইবনে মূসা চরম অস্হিরতার মধ্যে রাত্রি অতিবাহিত করলেন । আসলেই কি বউ তালাক হয়ে গিয়েছে ? হায় হায় ! আমি হাসি ঠাট্রার ছলে কি বলতে কি বলে ফেললাম ।

প্রত্যুষ্যে উঠে খলিফা আবু জাফর মনসূরের কাছে উপস্হিত হয়ে গতরাতের সমস্ত বৃত্তান্ত জানালেন । খলিফা তখন ফতোয়াবিদ আলেমগণকে ডেকে মাসাআলা জিজ্ঞেস করলেন । আসেলই বউ তালাক হয়েছে কিনা ? প্রায় সবাই এক উত্তরে জানালেন যে, বউ তালাক হয়ে গিয়েছে । কেননা তাদের মতে, চন্দ্র অপক্ষো সুন্দর হওয়া কোন মানুষের পক্ষেই সম্ভবপর নয় । কিন্তু ইমাম আবু-হানীফার জনৈক শিষ্য চুপ চাপ বসে ছিলেন । খলিফা জিজ্ঞেস করলেন, আপনি নিশ্চুপ কেন ? তিনি বিসমিল্লাহির রহমানির রাহিম পাঠ করে সূরা আত-ত্বীন তেলাওয়াত করলেন ।

১. শপথ আন্জীর ও যয়তুন ফলের ।
ওয়াত্ব তীনি ওয়াজ- যাইতুনি ।
২. এবং তুরে সিনীনের (সিনাই পর্বতের )
ওয়া তুরে সিনীইনা
৩. এবং এই নিরাপদ নগরীর ।
ওয়া হাযাল বালদিল আমিন ।
৪. আমি সৃষ্টি করেছি মানুষকে সর্বোত্তম কাঠামোয় (অবয়বে )
লাক্কাদ খালাক-নাল ইনসানা ফি আহসানি তাকউইম ।
৫. অতঃপর তাকে পরিণত করি নীচতমদের নীচে ।
ছুম্মা রাদাদ নাহু আছ-ফালা ছাফিলীন
৬. তারা ব্যতীত যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে ,
ইল্লাল লাজীনা আমানু ওয়া আমিলুস ছোয়ালিহাতি
৭. তাদের জন্য রয়েছে সীমাহীন পুরস্কার ।
ফালাহুম আজরুন গায়রু মামনুন ।
৮. অতঃপর (হে নবী) , বিচারদিবস (শাস্তি ও পুরস্কার) সম্মন্ধে কে আপনাকে মিথ্যাবাদী বলতে পারে ?
ফামা ইয়ুকাজ্জিবুকা বায়দু বিদ্দীইন ।
৯. আল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক নন ?
আলাইসাল্লাহু বি আহকামিল হাকীমিন ।


অতঃপর বললেন, আল্লাহ তায়ালা বলেছেন যে, মানুষ মাত্রেরই অবয়ব সুন্দরতম । কোন কিছুই মানুষ অপেক্ষা সুন্দর নয় । একথা শুনে উপস্হিত আলিম গণ বিস্ময়াভূত হয়ে গেলেন এবং কেউ বিরোধিতা করলেন না । সেমতে খলিফা তালাক হয় নি বলে রায় দিলেন ।

( এ ঘটনা থেকে জ্ঞানী ও প্রজ্ঞাবান আলেমদের মধ্যে পার্থক্য বুঝা যায় । পড়লেই এবং সার্টিফিকেট থাকলেই জ্ঞানী হয় না - জ্ঞানের মর্ম বুঝতে হয়। সময় মত সঠিক স্হানে সঠিকভাবে জ্ঞান ও প্রজ্ঞা ব্যবহার করা গেলে দুনিয়া ও আখেরাতের প্রভূত ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া যায় । তাই সঠিক ও জ্ঞানী আলেম নির্বাচন খুব জরুরী । )

মানুষের থেকে সুন্দর ও উত্তম সৃষ্টি কিছু নাইঃ
এ সূরায় চারটি বস্তুর শপথ করা হয়েছে । এক, ত্বীন অর্থাৎ আন্জীর তথা ডুমুর ফল বা বৃক্ষের । দুই, যয়তুন ফল বৃক্ষের । তিন, সিনাই পর্বতের । এটা এ কারণে হতে পারে যে এই দুটি ফল যেমন উপকারী তেমনি সিনাই পর্বত ও মক্কা নগরী তেমনি স্হানের দিক থেকে পবিত্র স্হান । আবার এমনও হতে পারে যে, ত্বীন ও যয়তুন উল্লেখ করে এ দুটি বৃক্ষ যে স্হানে বেশী হয় সে স্হান তথা শাম (ইরাক) দেশের দিকে ইঙ্গিত দেয়া হয়েছে । যা নবী-রাসূলদের আবাসভূমি । হযরত ইব্রাহীম (আঃ) সে দেশে বাস করতেন । তুর পাহাড়ে মূসা (আঃ) আল্লাহর সাথে কথা বলেছেন । সিনাই -এ তূর পর্বত অবস্হিত । নিরাপদ শহর হলো মক্কা - যা শেষ নবীর জন্মস্হান ও কাবার অব্স্হান ।

শপথের পর আল্লাহ বলছেন, তিনি মানুষকে সমস্ত সৃষ্টির মধ্যে সুন্দর করেছেন । ইবনে আরাবী বলেন, আল্লাহর সৃষ্টির মধ্যে মানুষের থেকে সুন্দর আর কেউ নেই । এছাড়াও আল্লাহতায়ালা মানুষকে জ্ঞানী, প্রজ্ঞাবান, কুশলী ও শক্তিমান করেছেন । যা আর কোন সৃষ্টিকেই দেয়া হইনি । মানুষ-ই মানুষের প্রতিদ্বন্দি অন্য আর কোন প্রাণী নয় । কিন্তু অন্য প্রাণীদের বেলায় তা খাটে না ।

আবার এ মানুষ-ই হয়ে সব থেকে নীচ ও অধমঃ
আল্লাহ সুবহানাতায়ালা বলেন,
আবার এই অপূর্ব সুন্দর সৃষ্ট মানুষ-ই হয়ে যায় সব থেকে নীচ ও খারাপ, যখন সে পাপাচারে লিপ্ত হয় । তার বাহ্যিক রূপ ও সৈান্দর্য্য যতই আকর্ষণীয় হউক না কেন তার খারাপ স্বভাব চরিত্র ও কর্ম এর কারণে সে সকলের ঘৃণার পাত্রে পরিণত হয় । তখন তার বহ্যিক সৈান্দর্য্য গৈাণ হয়ে যায় । সমাজে অশান্তিু ও বিশৃংখলা তৈরীর কারণে সে হয় লান্ছিত ও অপমানিত ।

কিন্তু সব মানুষ এরকম হয় না , তারা কারা ?
তাদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলেন, তারা ব্যতীত যারা ঈমান আনে অর্থাৎ আল্লাহর উপর বিশ্বাস রাখে, সৎ কাজ করে । আল্লাহ তাদের ঈমান ও সৎকাজের পুরস্কার স্বরূপ এই দুনিয়াতে-ই তাদের সম্মান বৃদ্ধি করে দেন । আর পরকালে তো তাদের জন্য রয়েছে অশেষ পুরস্কার ও প্রতিদান ।
মহানবী (সাঃ) বলেছেন, "উত্তম লোক সে, যার বয়স হয় দীর্ঘ আর কর্ম হয় সুন্দর । (তিরমিযী)

এসব বর্ণনা করে আল্লাহ নবীকে বলছেন এসব দৃশ্যমান হওয়ার পরেও কে আপনাকে বলছে যে , কিয়ামত হবে না ? এই যে ঈমান আনা ও ভালো কাজ করার ফলস্বরূপ মানুষের ভালো হওয়া এবং খারাপ কাজ করার দরুণ খারাপ পরিণতি ভোগ এটাইতো প্রমাণ করে যে আল্লাহ মানুষকে তার যথাযথ কর্মের ফল দান করেন । যা সমাজের দিকে তাকালেই দেখা যায় ও বুঝা যায় । তারপরও এটা অবিশ্বাস করার কি আছে যে বিচার হবে না - মানুষ কর্মফল পায় না ?

সবশেষে আল্লাহ প্রশ্ন করেছেন, তিনি কি সর্বশ্রেষ্ঠ বিচারক নন ?

কত অল্প কথায় আল্লাহ কত কিছু-ই না বুঝিয়ে দিলেন ।
----------------------------------------------------------------------------

সম্মানিত পাঠকবৃন্দ, এটি অত্যন্তু ছোট ও সুমধূর সুরা । যা মুখস্ত করা খুব-ই সহজ । অনুগ্রহ করে একটু সময় নিয়ে এটা মুখস্ত করে ফেলুন । অবশ্যই আল্লাহ এতে সন্তুষ্ট হবেন এবং উত্তম প্রতিদান দান করবেন । ধন্যবাদ সবাইকে ।

-----
সূত্রঃ তফসীরে মারেফূল কুরআন । হযরত মাওলানা মুফতী মুহাম্মদ শফী (রঃ), অনুবাদ- মাওলানা মহিউদ্দিন খান । ইসলামিক ফাউন্ডেসন, বাংলাদেশ ।
সর্বশেষ এডিট : ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৩:৪৫
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×