কি করব কিছু বুঝতে পারছিনা
২৫ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:৪৮
ও আমাকে বারে বারে ফোন দেয়, আবার না চাইলেও মাঝে মাঝে মোবাইলে আইটপ করে ।কখনো ফোন রিসিভ না করলে অভিমান করে বসে থাকে।বলে আমার কন্ঠটা নাকি খুব মিষ্টি আর কথাগুলো থেকে নাকি শুধু মধুঝরে।
আমি বলি একথা তো কেবল তুমিই বললে আর তো কেউ কোনদিন বললনা।সাথে সাথে ও প্রতিবাদ করে বলে তুমি অন্য কারো সাথে কথা বলে দেখো সে ও একই কথা বলবে।ও তাই ঠিক আছে এখন থেকে চেষ্টা করব।অমনি কিছু না বলে লাইন কেটে দেয় ও।
মাঝে মাঝে এর কারন জানতে চাইলে চুপ করে থাকে কিছুই বলেনা।
ওর ঘন ঘন ফোন করা আমার কাছে বিরক্ত লাগে।মাঝে মাঝে ইচ্ছা করেই অপ্রিয় কথা বলি তারপরও ওর ফোন দেয়া কমেনা। ও বলে আমি ছাড়া নাকি ওর মাথায় কোন কিছুই ঢোকেনা।কিন্তু আমার যে ওর প্রতি এমন মনে হয়না সে কথা কি করে বুঝাব আমি কিছুই বুঝতে পারছিনা।
আজনবী বলেছেন:
আপনার ফোন নম্বরটা কি দেয়া যাবে?
আজনবী বলেছেন:
চিকনা, এইভাবে মানুষকে আশাহত করা ঠিক্না, একদম ঠিক্না।
অপরাজিতা ০০৭ বলেছেন:
চিকনা এমনিই চিকনা এরপর মাইনাছ খাইলে আর খোঁজ পাওয়া যাবে না।
রাজনীতি বলেছেন:
চিকন মিয়া তোমার সাথে একমত। তাই চিকনা মিয়াকে ধন্যবাদ।
রাজনীতি বলেছেন:
আসলে এমন ভালবাসা প্রহসন। এটা আমার ব্যক্তিগত মতামত। আমার ও এমন একটা ফোন যন্ত্রনা করে। পরে গত ২২.০৮.০৮ তারিখে ঐ সিম পরিবর্তন করতে বাধ্য হয়েছি।
আলীম আল সাইদ বলেছেন:
হঠাৎ করে আসা প্রেম হঠাৎ করেই চলে যাবে একটু অপেক্ষা করুন ..
প্রশান্ত শিমুল বলেছেন:
chikna- vire tor mone eto koshto age jantam na. tor _ amar kase + hoiae thakbo...........


















