তখন সবে পাঁচ বছরের ছোট্ট মেয়ে তুমি-আমি তোমায় বলেছিলাম, তোমাকে ভালবাসি!
তুমি আমাকে প্রশ্ন করেছিলে- ভালবাসা কি?
তখন পনের বছরের কিশোরী তুমি। আমি তোমাকে বললাম ভালবাসি তোমায়!
…তোমার কপোলদ্বয় রক্তিম হয়েছিল খুশীর ছটায়। কিছু বলনি তুমি শুধু আবনত চোখে মুচকি হেসেছিলে!
আর বিশ বছরের আদুরে যৌবনে সেই কথাটা ফের বলেছিলাম তোমায়, আমি তোমাকে ভালবাসি।
কিছু না বলে তুমি মাথাটা রাখলে আমার কাধে বিশ্বাস আর আস্থায় আর আলতো করে হাতখানা ধরলে আমার…আমি তখন যেন আমাতে নেই আর। ভালবাসার নেশায় বুদ হয়ে হারিয়ে ফেলেছিলাম নিজেকে।
সেই কথা ফের বলেছিলাম যখন পচিশ বছর বয়স তোমার।আমি তোমাকে ভালবাসি...
তুমি তখন সকালের খাবার তৈরিতে ব্যস্ত। আমার সামনে প্লেটখানা রেখে-শুধু কপালে মিস্টি একটা চুম্বন একে দিলে।
আর ত্রিশে যখন বললাম সেই কথাটা, আমি তোমাকে ভালবাসি।
প্রতিউত্তরে তুমি বললে,সত্যিই যদি তুমি আমাকে ভাল বেসে থাক তবে অফিস থেকে তাড়াতাড়ি বাসায় ফিরো।
ঠিক তোমার চল্লিশ বছর বয়সে কোন এক সন্ধ্যেয় বলেছিলাম-আমি তোমাকে ভাল বাসি।
তুমি খাবার টেবিলটা সাফ করতে করতে বললে,ঠিক আছে জান,কিন্তু এখন সময় হল বাচ্চাদের পরাশুনার একটু তদারকি করার।
পঞ্চাশে তোমার পড়ন্ত যৌবন পৌঢ়ত্বের আভাস। আমি ঠিক আগের মত করে বললাম, ভালবাসি তোমাকে।
তুমি সেলাইকল থেকে মুখ তুলে কিছু না বলে,আমার দিকে তাকিয়ে শুধু মুচকি হাসলে।
আর ষাটে, যখন বললাম আমি তোমাআকে ভালবাসি।
সেবারও নিরব তুমি শুধু লাজুক মুখে হেসেছিলে একবার।
তোমার যখন সত্তুর বছর বয়স।বার্ধ্যক্যের স্পর্শ সারা দেহ মনে। আমি বললাম, তোমাকে এখনো ভালবাসি আমি।
কথাটা বললাম ,একটা দোলনা চেয়ারে বসে ভারি চশমা চোখে সেটে তোমার হাত ধরে যখন পড়ছিলাম ঠিক পঞ্চাশ বছর আগের লেখা তোমার দারুন সুন্দর আবেগঘন প্রেমপত্রগুলি।
আর আশিতে এসে একদিন তুমি আমাকে অতি আলতো করে জড়িয়ে ধরে তোমার হিম শীতল গালটা আমার কপালে আস্তে করে রেখে অতি আদুরে ভাঙ্গা কন্ঠে শুধালে, তুমি কি আমাকে এখনো ভালবাস?
আমি কিছু আর বলতে পারিনি-শুধু বোবাকান্নায় কন্ঠরুদ্ধ হয়ে গেল।
(ফেসবুকে অন্য বন্ধুর পোস্ট দেয়া লেখাটা ভাল লাগল –তাই শেয়ার করার জন্য বাংলায় রুপান্তরিত করেদিলাম।)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


