ভারতের মুসলিম সংগঠনগুলো বাবরি মসজিদের জমির মালিকানা সংক্রান্ত মামলার রায় প্রত্যাখ্যান করেছে। ভারতের বেসরকারি টিভি চ্যানেল জিনিউজ জানিয়েছে, রায় প্রকাশের পরপরই অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল' বোর্ড বলেছে, এই রায়ে তারা সন্তুষ্ট নয় এবং রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করা হবে।
এদিকে, ভারতের উগ্র হিন্দু সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস'র প্রধান মোহন ভগবত রায়কে স্বাগত জানিয়ে বলেছেন, এই রায়ের ফলে অযোধ্যায় রাম মন্দির নির্মাণের পথ প্রশস্ত হয়েছে। রাম মন্দির নির্মাণে মুসলমানদেরকেও সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
এছাড়া, হিন্দু রাম জন্মভূমি ট্রাষ্ট্রের প্রেসিডেন্ট নৃত্য গোপাল দাস মহারাজ, রায়কে স্বাগত জানালেও এ বিষয়ে সুপ্রিম কোর্টে আপিল করবেন বলে জানিয়েছেন। মুসলমানদেরকে যে অংশটুকু দেয়া হয়েছে,তারা সে অংশটুকুও চায় বলে তিনি জানিয়েছেন।
এলাহাবাদ হাইকোর্টের এ রায় যে উগ্র হিন্দুত্ববাদীদের মনোভাবের প্রতি লক্ষ্য রেখে দেয়া হয়েছে এতে কোন সন্দেহ নেই। এ রায়ের মাধ্যমে ভারতের ধর্মনিরপেক্ষ দৃষ্টিভঙ্গী ভুলুণ্ঠিত হলো।
সর্বশেষ এডিট : ১৩ ই অক্টোবর, ২০১০ দুপুর ১:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

