স্বাধীনতা যুদ্ধের সময় বিরোধীতাকারী দল জামায়াতে ইসলামী স্বাধীন বাংলাদেশের বাস্তবতা মনে হয় মেনে নিয়েছে। আর তাই সব সময় তারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিরোধী যে কোন ষড়যন্ত্রের বিরুদ্ধে বক্তব্য রাখে। বর্তমান সরকার ভারতকে ট্রানজিটের নামে করিডোর দেয়ার যে পরিকল্পনা হাতে নিয়েছে জামায়াত তার বিরুদ্ধেও সোচ্চার। Click This Link
জামায়াত নেতা এটিএম আজহার বলেছেন, ‘ভারত এ পর্যন্ত একটি চুক্তিও বাস্তবায়ন করেনি। ৪১ দিনের জন্য ফারাক্কা বাঁধ চালু করে ৪১ বছরেও তা বন্ধ করেনি। ভারত পানি আটকে রাখায় উত্তাল পদ্মা নদীর মূত্যু হয়েছে। দেশের উত্তরাঞ্চল মরুভূমিতে পরিণত হয়েছে।'
বাংলাদেশের উদারতার কথা উল্লেখ করে এটিএম আজহার বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংবিধান সংশোধন করে ভারতকে বেরুবাড়ী দিয়েছেলেন। অথচ তার বিনিময়ে আজ পর্যন্ত আমরা তিন বিঘা করিডোর পাইনি।' তিনি বলেন, ‘ট্রনজিটের মাধ্যমে ভারতকে করিডোর দেয়া যাবে না। করিডোর দিয়ে দেশের নিরাপত্তা ভারতের হাতে দেয়ার মানে দেশের স্বাধীনতাকে গলা টিপে হত্যা করা।'
আজ জামায়াত নেতারা যে অবস্থান নিয়েছেন এক সময় আওয়ামী লীগ নেতারা পাকিস্তানের বিরুদ্ধে একই অবস্থান নিয়েছিলেন। দেশের স্বার্থ রক্ষার জন্য আজীবন সংগ্রাম করেছেন বঙ্গবন্ধু। কিন্তু তার কন্যা এবার ক্ষমতায় আসার পর ভারতের স্বার্থ নিয়েই বেশি ব্যস্ত। গোটা দেশ অকার্যকর হয়ে পড়লেও সেদিকে নজর নেই হাসিনা সরকারের।
অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, জামায়াত এখন দেশপ্রেমি দল আর আওয়ামী লীগ দেশবিরোধী দলে পরিণত হয়েছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


