ভারতের প্রধানমন্ত্রী ড.মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরের সময় নানা চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা থাকলেও তিস্তা চুক্তি নিয়ে এ ক্ষেত্রে কিছুটা আশঙ্কা তৈরি হয়েছে। তিস্তা চুক্তি নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরোধিতার কারণে এ অবস্থা তৈরি হয়েছে। মমতা বলেছেন, চুক্তি অনুযায়ী বাংলাদেশকে বেশি পানি দেয়া হবে এবং এতে পশ্চিম বঙ্গ ক্ষতিগ্রস্ত হবে। তবে, গতরাত পর্যন্ত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী চুক্তি সইয়ের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন।
এ প্রসঙ্গে বাংলাদেশের বিশিষ্ট ভূগোলবিদ ও মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভারসিটির ভাইস চ্যান্সেলর ড. আব্দুর রব বলেছেন, "ট্রানজিটকে যুক্ত করে কেউ কেউ আত্মপ্রসাদ করছে। বলা হচ্ছে-ট্রানজিট নিয়ে দর কষাকষি চলছে এবং এর বিনিময়ে তিস্তার পানি আদায়ের চেষ্টা হচ্ছে। কিন্তু, এটা একটা কূটকৌশল ও নাটক। তিস্তা চুক্তিটিকে সামনে রেখে ট্রানজিটের বিষয়ে দরকষাকষি করা হচ্ছে। আসলে সরকার ট্রানজিটও দেবে আবার ভারতের ইচ্ছা মতো তিস্তা চুক্তিও করবে। বাস্তবে দেখানো হচ্ছে- তিস্তার পানির বিনিময়ে ট্রানজিট দেয়া হচ্ছে।" ড. রব বলেন, তিস্তার পানির ন্যায্য হিস্যা বাংলাদেশের অধিকার। এ জন্য ভারতকে কিছু দেয়ার দরকার নেই। তবে, তিস্তার পানি নিয়ে যদি ফিফটি-ফিফটি চুক্তি হয় তাহলেও খারাপ নয়। অন্যদিকে, ট্রানজিট ভারতের বাণিজ্য ও নিরাপত্তার জন্য দরকার। এর সঙ্গে তিস্তার পানি বিনিময় হতে পারে না বলে সু্স্পষ্ট অভিমত দিয়েছেন ড. আব্দুর রব। সূত্র- এখানে
তিস্তার বিনিময়ে ট্রানজিট : 'নাটক' বললেন ড. আব্দুর রব
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১২টি মন্তব্য ২টি উত্তর
আলোচিত ব্লগ
পণ্ডশ্রম

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন
নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন
শৃঙ্খল মুক্তি আমার
শৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।