মহাকৌশলী আল্লাহর সৃষ্টিকূলের পরতে পরতে ছড়িয়ে আছে অপার বিস্ময়ের নানা স্বাক্ষর। মহান আল্লাহর বিস্ময়কর অশেষ সৃষ্টির মধ্যে পানি অন্যতম।
পানির অপর নাম জীবন। মানুষের জীবনের অনেক মৌলিক দিকই পানির ওপর নির্ভরশীল। এ জন্যই দেখা যায় অতীতের বড় বড় সভ্যতাগুলো গড়ে উঠেছিল নদী-তীরে। যেমন, সিন্ধু নদ, নীল নদী এবং ইরাক অঞ্চলের দজলা-ফোরাত নদীর তীরে গড়ে উঠেছে বড় বড় সভ্যতা।
মহান আল্লাহ সুরা ওয়াক্বেয়ার ৬৮ থেকে ৭০ নম্বর আয়াতে বলেছেন, "তোমরা যে পানি পান কর, সে সম্পর্কে ভেবে দেখেছ কি? তোমরা তা মেঘ থেকে নামিয়ে আন, না আমি বর্ষন করি? আমি ইচ্ছা করলে তাকে লোনা করে দিতে পারি, অতঃপর তোমরা কেন কৃতজ্ঞতা প্রকাশ কর না?"
সুরা মুলকের ২৯ নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন, "বলুন, তোমরা ভেবে দেখেছ কি, যদি তোমাদের পানি ভূ-গর্ভের গভীরে চলে যায়, তবে কে তোমাদেরকে সরবরাহ করবে পানির স্রোতধারা?"
বিস্তারিত ফিচার - মহান আল্লাহর মহাসৃষ্টি পানি ও এর বার্তা
পানি এত মূল্যবান বলেই পানি নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে দ্বন্দ্ব চলছে। এশিয়ায় মেকং নদীর পানি বন্টনকে কেন্দ্র করে কম্বোডিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, চীন, লাওস ও মিয়ানমার; গঙ্গা-ব্রহ্মপুত্রকে কেন্দ্র করে বাংলাদেশ, নেপাল, ভূটান, চীন ও ভারতের সংঘাত ও অসন্তোষ অব্যাহত রয়েছে। আফ্রিকার নীলনদকে কেন্দ্র করে মিশর, সুদান ইথিওপিয়া, রুয়ান্ডা, বুরুন্ডি, তানজানিয়া, কেনিয়া, জায়ারে ও উগান্ডার মধ্যে বিরোধ রয়েছে। মধ্যেপ্রাচ্যে দজলা-ফোরাত নদীকে কেন্দ্র করে সিরিয়া, ইরাক, তুরস্ক ও ইরান এবং জর্ডান ও ইয়ারমুক নদীকে কেন্দ্র করে ইসরাইল, জর্ডান, সিরিয়া, লেবানন ও ফিলিস্তিনের মধ্যেকার বিরোধ, রক্তক্ষয়ী সংঘর্ষ ইতোমধ্যে গুরুতর রূপ নিয়েছে । ইউরোপে দানিয়ুব নদীকে কেন্দ্র করে হাঙ্গেরী, বুলগেরিয়া, রুমানিয়া, স্লোভাকিয়া, সাবেক যুগোশ্লোভিয়া, মলদোভা, অস্ট্রিয়া, জার্মানী, সুইজারল্যান্ড ও ইটালি; রাইনকে কেন্দ্র করে হল্যান্ড, জার্মানী, সুইজারল্যান্ড, অস্ট্রিয়া, ফ্রান্স, লুক্সেমবার্গ ও বেলজিয়ামের মধ্যেকার পানি বন্টনগত সমস্যাও গুরুতর। উত্তর ও দক্ষিণ আমেরিকায় কলরাডো নদীকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও মেক্সিকো; লাউকাকে কেন্দ্র করে বলিভিয়া ও চিলি; পারানাকে কেন্দ্র করে ব্রাজিল, আর্জেটিনা, বলিভিয়া ও প্যারাগুয়ের মধ্যেকার বিরোধও কম শঙ্কার নয়।
আলোচিত ব্লগ
ক্লাস ফাকি দিয়ে তারা আড্ডা মারছে। এই দিকে পিতা মাতা হয়তো মনে করবে যে আমার মেয়ে ক্লাস করতে গিয়েছে।

ক্লাস ফাকি দিয়ে তারা আড্ডা মারছে। এই দিকে পিতা মাতা হয়তো মনে করবে যে আমার মেয়ে ক্লাস করতে গিয়েছে। এই স্থানটি খুবই নিরিবিলি। দেশের আইন-শৃঙ্খলার অবস্থা খুবই খারাপ। এমন ফাকা... ...বাকিটুকু পড়ুন
দ্যা ফায়ার অফ মাই সউল
আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন
আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন
বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।