ছেলেরা কি বন্ধুত্ব বোঝে?
০৯ ই অক্টোবর, ২০০৮ সকাল ১০:৩৮
আমি যখন কলেজে উঠলাম তখন থেকেই কোএডুকেশনে পড়ি। উপদ্রব হিসেবে শুরু হল প্রেমের প্রস্তাব।আমার মনে হয় এমন মেয়ে খুব কমই আছে যারা প্রেমের প্রস্তাব পান নি। আসলে এগুলো প্রেম না, প্রেমের নামে ছ্যাবলামির চেষ্টা। আমি অনেক ছেলের সাথে বন্ধু মনে করে মিশতে গিয়ে দেখেছি কিছুদিন পরে তারা অন্যরকম গলায় কথা বলার চেষ্টা করে। এমন না যে সব ছেলেই এরকম।কিন্তু আমার অভিজ্ঞতায় বেশীর ভাগই এরকম। ভাব দেখে মনে হয় প্রেমই তাদের জীবনের লক্ষ। আমি বুঝি না এরকম কেন হবে।ছেলে-মেয়েদের সুস্হ স্বাভাবিক সম্পর্ক থাকুক, আমি এটা চাই।কিন্তু অসম্ভব বিরক্ত লাগে যখন ছেলেরা ন্যাকা ন্যাকা গলায় ভালবাসার কথা বলে।আরে বাবা, লাইফটা তো আমার, না কি?আমার কাকে ভাল লাগবে সেটা আমার ব্যাপার। তোমাদের জিজ্ঞেস করে কি আমার জীবন চালাব নাকি? এই সহজ ব্যাপারটা ছেলেরা বুঝতে চায় না। তাই আমার প্রশ্ন ছেলেরা কি আসলেই বন্ধুত্ব বোঝে?
আসিফ আহমেদ বলেছেন:
আসলেই....... এসব ছেলেদের দিয়ে কি হবে বলুন তো লেখক বলেছেন: ঘোড়ার ঘাস কাটা হবে, কচু হবে, ছাই হবে....
বেয়াকুফ বলেছেন:
আপনের আগের নিক কি লাবন্য লাকি? --
লেখক বলেছেন: আচ্ছা ঘটনাটা কি? আপনারা কি মেয়েদের ব্লগে লিখতেও দিবেন না?খুবই বিরক্ত লাগছে।
শেরিফ আল সায়ার বলেছেন:
আসলে সবটাই সংস্পর্শ। সংস্পর্শ একটা জটিল ব্যাপার। এর কারনেই মনে অনেক ভাবনার অনেক কল্পনার উদয় হয়। তাই তাকে স্বাভাবিক ভাবেই দেখা উচিত। মানুষের মন সব-সময় নিরাপদ আশ্রয় খোঁজে। সে রকম কিছু যদি তারা তার বন্ধুর মধ্যে পেয়ে যায় তখনই প্রেমের বিষয়টা উঠে আসে। আর আপনি যদি সত্যি কারের বন্ধু ভেবে থাকেন তাহলে উত্তেজিত না হয়ে বন্ধুর মতো করে তাকে বুঝিয়ে দিবেন যে এখানে সেই সম্ভাবনা নেই। লেখক বলেছেন: সেটা বুঝাতে গেলে কি হয় জানেন? বন্ধুত্বটা নষ্ট হয়...সেটাও আমার ভাল লাগে না।
আমার জন্য লেখা বলেছেন:
ছেলেরা ছ্যাবলামি করে প্রেমের আগে, মেয়েরা ছ্যাবলামি করে প্রেমের পরে।
লেখক বলেছেন: বলছে আপনারে....
রাজর্ষী বলেছেন:
আসলেই , সব ছেলে তো আর শাহরুখ খান না, তাই না?
লেখক বলেছেন: ভাল মানুষ হওয়ার জন্য কি শাহরুখ খান হওয়া লাগে,বলেন?
রাফা বলেছেন:
হ্যা , আপনার কথা অস্বীকার করার কোন উপায় নেই।কিন্তু এর বিপরীত চিত্রও আছে আমিও ছোট বেলা থেকেই কো এডুকেশন স্কুলে লেখা পড়া করেছি আমি আবার প্রত্যক্ষ করেছি মেয়েদের বেহায়াপনা যদিও সংখ্যায় কম। তাহলে .........সমাধানটা কি ?
লেখক বলেছেন: সমাধান সুন্দর বন্ধুত্ব, যেটা আমি চাই।
চাঙ্কু বলেছেন:
ছেলেরা কি বন্ধুত্ব বোঝে? জাতির বিবেকের কাছে কুশ্ছেন
আমার মত ছুড মানুষ এডি কইতে পারি না ।
তয় আমি কারু লগে মিশার ক্ষেত্রে পুলা-মাইয়া বিচার করি না , যার লগে মজা করতে পারি , হেই আমার দুস্ত
লেখক বলেছেন: তাইলে আপনিও আমার দুস্ত।
পথিক!!!!!!! বলেছেন:
ইস আমি কাউরে ভালবাসার জন্য ছ্যাবলামি কইরাও কইতে পারলাম নাআর যারে ভালবাসি তারে স্বপ্নে করিলাম বন্দী।
বেয়াকুফ বলেছেন:
'মেয়েদের ব্লগ' জিনিসটা আবার কি? আপনি নিজেই বললেন ছেলেরা মেয়েদের কে মেয়ে হিসাবে দেখে, বন্ধু হিসাবে ভাবতে পারে না। পুতুপুতু প্রেমের কথা বলে। তাহলে আবার 'মেয়েদের ব্লগ' ব্যপারটা আসলো কোত্থেকে?
লেখক বলেছেন: এই যে আমি যাই লিখছি আপনি লাবণ্য লাকীর সাথে তুলনা করছেন। আমি অনেকদিন ধরেই ব্লগ পড়ি।লাবণ্য লাকীর ব্যাপারও দেখেছি।বললেন কেন শুধু শুধু?
বেয়াকুফ বলেছেন:
নাহ, আমিতো আগে বলি নাই কখোনো। এই প্রথম বার বল্লাম, যে আপনার আরেক নিক লাবন্য লাকি কিনা। তারমানে আমার আগেও অন্য কেউ বলসে এই বেপারটা? লেখক বলেছেন: লাবণ্য লাকি বলে নাই।অন্য কিছু বলছে।
কালপুরুষ বলেছেন:
হয়তো বোঝে- শুধু আপনার মতো অনেকের ক্ষেত্রেই সব ওলট পালট হয়ে যায়। ছেলেতে ছেলেতে ও মেয়েতে মেয়েতে অহরহ অনেক গভীর ও দীর্ঘস্থায়ী বন্ধুত্বের প্রকাশ দেখেছি কিন্তু ছেলে আর মেয়েতে বন্ধুত্ব হলেই সেই বন্ধুত্বের মাঝে কোথায় যেন একটু "অন্যরকম ভাব" এসে যায়। আসলে মানুষের মনটাও চম্বুকের মতোই বিপরীত পোলকে সবসময় আকর্ষণ করে। তবে তাদের মাঝে যে নির্মল বন্ধুত্ব যে হয়না তা নয়- তবে তা খুবই কম এবং তা ধরে রাখতে দৃঢ় মানসিকতা ও প্রবল ব্যক্তিত্বের প্রয়োজন হয়। তেমন মানুষের সংখ্যা কম সেটা আপনিও স্বীকার করবেন। তবে নেই, সেটা আমি বিশ্বাস করিনা। কারণ আমি এমন অনেক বন্ধুকে চিনি, জানি, দেখেছি কাছে থেকে- তারা ছেলে ও মেয়ে হলেও শুধুই বন্ধু, প্রকৃতই বন্ধু। তাদের অটুট বন্ধুত্বের প্রধান শর্তই হলো তাদের নির্মোহতা। একে অন্যের প্রতি শ্রদ্ধা ও সম্মান। নিজেদের অবস্থান সম্পর্কে তারা যথেষ্ট সচেতন। আপনার নিজের প্রকাশ যদি বন্ধুসুলভ হয় দেখবেন অপর জনরও আপনাকে বন্ধুই ভাবছে। তবে সবারই বন্ধুত্বের সঠিক সংজ্ঞা সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন নচেৎ সম্পর্ক পাল্টে যাওয়াই স্বাভাবিক।
লেখক বলেছেন: আপনার পর্যবেক্ষণ অসাধারণ।আগেও পড়েছি আপনার সুন্দর কমেন্ট।
প্রণব আচার্য বলেছেন:
হুম!
কঁাকন বলেছেন:
ধুর
টুনি বলেছেন:
এইখানেও ওই লোকটা!! অসহ্য!!
বিয়ের আগেই ভয় পাচ্ছি। না জানি বিয়ের পর কি হয়........... !!!
অচেনা সৈকত বলেছেন:
বহ্নিশিখা, আপনি মানুষটা দেখতে খুবই সুন্দর(প্রোফাইলের ছবি অনুযায়ী) কিন্তু আপনার মতামতটা তেমন সুন্দর না।মনে হচ্ছে ঝগড়া করবেন বলে মাঠে নেমেছেন। সব ছেলেকে এক পাল্লায় মেপে ফেললেন?কয়জন ছেলেকে দেখেছেন আপনি এ জীবনে? আপনার অভিজ্ঞতা তো অন্য মেয়েদের সাথে নাও মিলতে পারে।সেটা ভেবেছেন?
লেখক বলেছেন: সৈকত, ঝগড়া বোধহয় আপনিই করতে এসেছেন। আমি কিন্তু বলি নি সব ছেলেই এক।বলেছি বেশীরভাগই এরকম।
এস এম শাখওয়াত আহমেদ বলেছেন:
সবাইত মনুষ রাগ করেন কেন। ওরা আপনাকে বুঝতে পারেনা আপনিত পারেন।
শিরোনামহীন বলেছেন:
সবাইকে এক ক্যাটাগরীতে ফেলা ঠিক না । অনেকেই বোঝে অনেকেই বোঝে না। পুরো ছেলে জাতি নিয়ে টানাটানি করাটা বোধ হয় ঠিক হচ্ছেনা। ভালো থাকবেন।
মাহবুবুল আলম লীংকন বলেছেন:
ছেলেরা বন্ধুত্ব বোঝে না। যেমন করে মেয়েরা বোঝে না ঝগড়া। আফসুস।।
লেখক বলেছেন: আমি ঝগড়া করি নি।
পথিক মানিক বলেছেন:
আমি পুরুষ.....তুমি নারীএই নিয়ে কেন এত বাড়াবাড়ি?
আসো হাতে রাখো হাত
বসে বাদাম খাই শিমুল তলায়....
গল্প করি মুখে অল্প অল্প
মনের সাগরে ডুবাই যত
বিপদে আপদে - হাত বাড়ালেই
পেয়ে যাবে আসে পাশেই।
আমি আছি - তুমি আছো
এইত দেখ প্রজাপতির ডানার রং
রাংগিয়ে দিবে তোমার মন।
--মাথা ডা কি এখন ঠান্ডা হইছে ......?
শুভেচ্ছা ও শুভকামনা রইল।
লেখক বলেছেন: হুমম..ঠান্ডা হয়েছে।
ভাইরাস! বলেছেন:
মাইনাস
শ্রাবনসন্ধ্যা বলেছেন:
আমি শেরিফ আল সায়ার এর সাথে একমত। ছেলেরা বন্ধুত্ব বোঝে না এটা ঠিক না। যে আপনার বন্ধু তাকে আপনার অপছন্দের কথা অকপটে খুলে বলুন। তবে বন্ধু যদি প্রেমে পড়ে তার দায়ভার একা তার নয়, একটু ভেবে দেখুন।
মামুনহ্যাপী বলেছেন:
১ম থেকেই সব কিছু খোলামেলা আলোচনা না করলে প্যাচ তো লাগতেই পারে।১ম দিকেই জানিয়ে দিন আপনার পছন্দ এবং আপনার বন্ধুর পছন্দ ও জেনেনিন।
িত্রস্তান বলেছেন:
হয়ত জানেন তবুও বলছি, বন্ধু শব্দের উৎপত্তি কোথা থেকে আপনি কি জানেন? খুব মজার একটা পর্যায়ক্রমিক ঘটনার ফসল হচ্ছে বন্ধু। আচ্ছা আপনি তো মানেন যে মানুষের জীবনে বিশ্বাস নামক শব্দটা খুবই দূর্লভ এবং অপরিহার্য। আর সেই বিশ্বাসই কিছু ক্ষেত্রে মানুষের হৃদয়ে জন্ম নেয়।খেয়াল করুন, আমরা জানি জন্মটার প্রথম ধাপ হচ্ছে ভ্রুণ। আর বিশ্বাসের ক্ষেত্রে, পরিচয় তারপর চলাফেরা এবং তারপর পরিলক্ষিত বিষয়গুলো নিয়ে ভাবা এবং সেগুলো আসলেই বা সত্য কিনা যাচাই করা। তারপর ভালো লাগলে খুবই আশংকাজনক একটা কিছূ। যার নাম বলা চলে বিশ্বাস। জটিল তাইনা? তাও আবার সেটার কোন নির্ভরতা নেই। এভাবেই ক্রমান্বয়ে বিশ্বাস, বিশ্বাস এবং সবশেষে বিশ্বাস। হ্যাঁ বিরাট, বিরল বিশ্বাসের জন্ম নেয় এবং দুটি মানুষের এই পারস্পারিক বিশ্বাসই একটা অদৃশ্য বন্ধন তৈরি করে। আর সেই বন্ধন থেকেই বন্ধু শব্দের উৎপত্তি।
আসলে আমি বলতে চাচ্ছি একটা ছেলে এবং একটা মেয়ের মধ্যে কখনও বন্ধুত হতে পারেনা কারন এভাবে বন্ধুত্ব হলে একজনের আরেকজনকে ভালো লাগতেই পারে অর্থাৎ ভালোবাসার কথা বলতেই পারে। সেক্ষেত্রে ভালোবাসা মেনে নেওয়াটা বোকামি নয়। না মেনে নিলেও অন্তত্ব অসহ্য বলবেন না। এটা মাথায় রেখে বন্ধু নির্বাচন করা উচিত। অথবা ছেলেদের সাথে বন্ধুত্ব করা থেকে দুরে থাকুন। হয়ত এটাই আপনার জন্য শ্রেয়।
লেকচার হয়ে গেল নাকি......??????
Anyway ভালো থাকুন সবসময় ।
লেখক বলেছেন: খুব ভাল বলেছেন,ভাল লাগল।
ওমর হাসান আল জাহিদ বলেছেন:
আপনি যা বলেছেন, তার সাথে কিছুটা একমত। তবে মেয়েদের কিছু কিছু আচরণ মাঝে মাঝে ছেলেদেরকে ভালবাসার দিকে টেনে নিয়ে যায়।অর্থাৎ আমি বলতে চাচ্ছি এটা শুধু যে ছেলেদের সমস্যা, তাই নয়- বরং অধিকাংশ জায়গায় মেয়েদের আচরণ থেকেও এই সমস্যার উদ্ভব ঘটে।
তবে উভয়েরই তাদের সম্পর্কের মাত্রা সম্পর্কে সম্যক ধারণা রাখা উচিৎ।
ভাল থাকবেন।
কৌশিক_বিশ্বাস বলেছেন:
আপনি ঠিকই বলেছেন। তবে আপনি যদি সুন্দরী হন তাহলে ছেলেদের দোষ দেবেন না দয়া করে। সৈন্দর্যের প্রতি আকৃষ্ট হওয়া প্রাকৃতিক নিয়মের মধ্যেই পড়ে। হ্যাঁ, সব কিছুর সীমারেখা নিশ্চই আছে! সেই সীমা পার হওয়ার পরেই মনে হয় আপনি এই পোস্ট করেছেন। কি আর করবেন বলুন, ধরে নিন মশার উপদ্রব হয়েছে, এখন মশা তাড়ান আর শাপ-শাপান্ত করুন।Miss Right was looking for her Mr. Right. By the time when she found him, Mr. Right was looking for Miss Right!
রাগ করবেন না যেন! উপরের কথাটা আমার নয়, পুরোনো একটা joke মাত্র, তবে আপনার মনে লাগলে আমি advance মাফ চেয়ে নিচ্ছি। আপাততঃ আমি পালাই, আপনার পোস্টে লেখা ছ্যাবলাদের দলে পড়তে চাইছিনা...
আপনার জন্য gift রইলো - Click This Link
লেখক বলেছেন: গিফট এর জন্য ধন্যবাদ।
চাচামিঞা বলেছেন:
না, ছেলেরা সবাই বোকা .......এই দেখেন না, আপনার প্রফাইল ইমেজ দেখেই আপনার প্রেমে প্রায় পরেই গেছি। কালপুরুষ দা ঠিকি বলেছেন - "আসলে মানুষের মনটাও চম্বুকের মতোই বিপরীত পোলকে সবসময় আকর্ষণ করে। "আপনার ফোন নাম্বার টা কি দেওয়া যায়? যদিও আমার অলরেডি ১টা বউ ও ১টা বাচ্চা আছে, তবুও সুন্নত পুরন করতে আরো ৩টা বউ লাগবে...........আপনার সাথে কথা বলে ভালো লাগলে পরিবারিক ভাবে প্রস্তাব পাঠাবো......।তার আগে কিছুদিন প্রেম প্রেম খেলা খেলবো........।প্রেম প্রেম খেলা কি জানেন তো......ঐ যে.....পার্কে....অন্ধকারে......বা আলো আধারিতে......চলবে নাকি?
লেখক বলেছেন: ছি:, চাচামিয়া, ছি:।বুড়ো বয়সে একি ভীমরতি!!!
চিকনমিয়া বলেছেন:
পুতু পুতু টাইপ পুলা দেখলে মেজাজ খারাপ হয়
লেখক বলেছেন: আমারও হয়।
চোরকাঁটা বলেছেন:
ন্যাকা ন্যাকা টাইপ মাইয়া দেখলে মেজাজ খারাপ হয় 'এই যাহ!!! ছি ছি..। আল্লাহহহহহ। ইশশশশশ...."
লেখক বলেছেন: কাঁটা দিয়ে গুঁতো দিয়ে দিব কিন্তু
লংকার রাজা বলেছেন:
আমি প্রাইমারী স্কুল থেকে এখন পর্যন্ত কোএডুকেশন এ লেখাপড়া করেছি।তাই নিজের অভিগ্গতার আলোকে বলতে পারি আপনার অভিযোগ ঠিক না।কিছু ছেলে যে এরকম না তা না,তবে বেশির ভাগ ছেলে এমন হলে দেশের অবস্থা মনে হয় না এমন হত। ছেলেরা যেমন প্রেমে পড়ে তেমনি মেয়েরাও প্রেমে পড়ে।জানি না এর আগে কই পরাশুনা করছেন অথবা এখন কোথায় করছেন।আনলাকিলি আপনি হয়ত এমন ছেলেদের সাথেই মেলামেশার সুযোগ পেয়েছেন যারা ভাবে মেয়েদের সাথে প্রেম করাই জীবনের লক্ষ।আপনার পরিচিত গন্ডির ছেলেদের দিয়ে সমস্ত ছেলে জাতটার বিচার করা ঠিক হবে না।
লেখক বলেছেন: সবার বিচার করতে বসিনি।আর আমি ইন্জিনীয়ারিং পড়ছি।যদিও মডেলিং করার সখ আছে।মেলে না ঠিক অন্যদের সাথে, তাই না?
বেরসিক বলেছেন:
ছেলেরা ব্ন্ধুত্ব বোঝে এবং ভালোভাবেই বোঝে ! যত্তসব আজেবাজে কথা..
আরণ্যক যাযাবর বলেছেন:
বলেকয়ে মাইনাস দিয়ে গেলাম। দূরে গিয়া মরেন।
নিজে যা বোঝেন বা মনে করেন, সেটাকে জেনারালাইজ করার স্বভাব আর গেলোনা বাঙালির।
লেখক বলেছেন: বলেকয়ে প্লাস আপনাকে।যা বলার সরাসরি বলেছেন।আপাতত মরার ইচ্ছা নাই।
অশোক দেব বলেছেন:
আগেকার দিনের স্বয়ম্বর সভা আবার ফিরিয়ে আনা দরকার। কোনো মেয়েকে যদি কেউ কোনোদিন প্রপোজ না করে তবে তার বালিশ সর্বদা ভিজে থাকে চোখের জলে _ এটাও সত্যি।
. . . এখনো খুঁজি বলেছেন:
আহারে ন্যাকামি ! কত কষ্ট ছেলেদের নিয়ে। এক কাজ করেন, "প্রণব আচার্য " এর সাথে বন্ধুত্ব করেন। উনি খুবই "নিরাপদ" ছেলে। এই বিশাল মনের বন্ধুত্ব প্রবণ মানুষটা নিজের ঘরে হাতের কাছে মেয়েছেলে পেয়েও কিছু করেননি। উনি আপনাকে বিরক্ত করবেননা।
আর ছেলেরা যখন এতই বিরক্ত করে, খালি মেয়েদের সাথেই বন্ধুত্ব করলেই পারেন। ছেলেদের ভিতর বন্ধুত্ব খোঁজার কি দরকার!
এই সব ন্যাকামি বাদ দিয়ে আসল কথা বলেন - যে লেভেলের পুরুষের অত্যাচার উপভোগ করতে মন চায় সেরকম কাউরে এখনো খুঁজে পাননি। যখন পাবেন তখন বন্ধুত্ব, প্রেমত্ব, বাবাত্ব সব এক জাগাতেই খুঁজে পাবেন।
@টুনি
"টুনি বলেছেন: এইখানেও ওই লোকটা!! অসহ্য!! "
ক্যান কি হইসে? কারে দেইখা কি অসহ্য লাগলো?
লেখক বলেছেন: বন্ধুত্ব আমি আপনার সাথেও করতে পারি, যদি আপনি সুস্হ বন্ধুত্ব চান।আর আমি কিন্তু জেনারেলাইজ করি নি, বলেছি 'বেশীর ভাগ'।এটা কি সত্যি না? মেয়েরা একমত হবে। ছেলেরা হবে না।আগেই জানতাম।
. . . এখনো খুঁজি বলেছেন:
ওহ! আপনার আগের পোস্টটা চোখে পড়েনি! "আপনি যাকে খুঁজে বেড়ান" সেই সুদর্শন ফাসটো কেলাস পোলাটা যেদিন ছ্যাকামাইসিন দেবে, সেদিন বুঝবেন ছেলেরা যখন প্রেম না করে শুধু বন্ধুত্ব করতে চায় তখন কেমন লাগে!
লেখক বলেছেন: 'সুদর্শন ফাসটো কেলাস পোলাটা' ছ্যাকামাইসিন দিতেই পারেন।উনি আমার বন্ধু নন,শিক্ষক।সেটা মেনে নেবার মত মন আছে আমার।
মানুষ বলেছেন:
ও মোর প্রাণের প্রিয়তমা
তুমি দাড়ি আমি কমা
তুমি দাও আমি কুমড়া
তুমি ছেমরি আমি দামড়া
তুমি সর্দি আমি কাশি
তোমায় আমি ভালবাসি
আপনার ফটুক দেখে তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় এই কাব্য আসিল মনে
লেখক বলেছেন: আপনার প্রিয়তমা আমি মরে গেলেও হব না।
লেখক বলেছেন: ঐ লেখাটা আমার নয়।তবে বিষয়বস্তু দেখছি এক।
মানুষ বলেছেন:
এই কি তবে সেই? @ মৈথুদা
লেখক বলেছেন: এই তবে সেই নয়।
তরু_ বলেছেন:
বুঝবে না কেন ? আমার মনে হয় বন্ধুত্বের জন্য ছেলে মেয়ে এটা কোন ব্যাপার না।
লেখক বলেছেন: সহমত।
লেখক বলেছেন: কোন ট্র্যাপ নাই, শুধুই আমার ভাবনা আছে।
শাওন বলেছেন:
আপনার জন্য বলছি মেয়েদের জন্য কি সোজা ভাবে পথ ও চলা যাবে না ? ৪ টা মেয়ে প্রেমের প্রাস্তাব দিছে । মাত্র কলেজে উঠলাম । তাইলে নিশ্চই বুঝছেন আমার বয়স কত । ছেলেদের উপর রাগ দেখে খারাপ লাগল । প্রথমত সব ছেলে এক না আর ২য়ত বন্ধুত্ব হতে গেলে ছেলে মেয়ের প্রশ্নটা না আসাই ভালো । বন্ঢুত্ব সবার সাথেই করা যায় ।
লেখক বলেছেন: আমি মোটেও রাগ করি নি।বিরক্ত হয়েছি।ভাইয়া আপনিই বলুন, আপনারও কি বিরক্ত লাগছে না?
শাওন বলেছেন:
একটু বিরক্ত আরেকটু মজা । উমম ডাড়ান একটা লেখা বের করে দিচ্ছি পড়বেন , তাহলে বুঝবেন মজা কেনো ।
একজন ব্লগার বলেছেন:
শাউন, এক পোস্টে দুইজন একলগে লুলাইলে চলবে কেমনে? মাইয়াডারে ইকটু রেস্ট দাও। মাত্র তো নতুন আইছে বেচারী। সময় তো অনেক পইড়াছে সামনে
রুখসানা তাজীন বলেছেন:
মডেল হওয়ার সহজ টিপস জানতে চাইলে শিরিন আপার পোস্ট পড়তে পারেন।
লেখক বলেছেন: পড়েছি..
লেখক বলেছেন: ছি..মজুরের সাথে প্রেম?তাও আবার রাতমজুর!!!
একজন ব্লগার বলেছেন:
লেখক বলেছেন: আপনার প্রিয়তমা আমি মরে গেলেও হব না। (@ মানুষ)অভাগা যেদিকে যায়, সাগর শুকিয়ে যায়!
লেখক বলেছেন: আমি সাগর নাকি?আমি তো মেঘ ![]()
লেখক বলেছেন: না, বললাম তো, এটাই আমার প্রথম আইডি। আর লুলামিতে আপনিও কম যান না।![]()
অচেনা সৈকত বলেছেন:
পড়েন প্রকৌশলে, হতে চান মডেল, আবার মনে হচ্ছে রূপের গর্বে মাটিতে পা পড়ে না।তা কোন প্রকৌশল, বুয়েট নাকি?আপনার মত কিছু এলিমেন্ট দেখেছি জীবনে, যারা সমালোচনা করতে পারলে আর কিছু চায় না।আপনার মন-কাড়া পিকচার দেখে মনে হচ্ছে অলরেডি একদল স্তাবক ফিদা হয়ে গেছে।আপু,শুনেন, এধরণের পোস্ট দিয়ে হিট পাওয়া যায়,কিন্তু ভাল লেখা উপহার দেয়া যায় না।আপনার পোস্টে যে হারে কমেন্ট পড়ছে তাতে আপনি অচিরেই ব্লগীয় সুপারমডেলে রূপ নেবেন মনে হচ্ছে।খালি আক্রমণ না করে ভাল কিছু লিখেন।উপদেশ মনে হচ্ছে?
লেখক বলেছেন: হ্যাঁ।মনে হচ্ছে।আপনি শিক্ষক ছিলেন, পোস্ট পড়ে তো তাই বুঝলাম।এজন্য উপদেশ দেয়া আপনার স্বভাব হয়ে গেছে।আপনার উপদেশ আমি চাই না।
রূপের কথা তোলেন কেন? আমি যদি দেখতে সুন্দর হই সেটা আমার দোষ না। বুয়েট হলেও হতে পারে, আপনাকে বলব কেন?
একজন ব্লগার বলেছেন:
আপা, এখন বলেন কার লুল আপনার বেশী ভাল লাগসে? লোল্পুরুশ, লইথু, শাউন নাকি আমার? নাকি সবারটাই ভাল লাগসে?
লেখক বলেছেন: কোন মেয়ের লুলামি ভাল লাগতে পারে এটা মাথায় আসে কি করে আপনার?ছি ছি।
টোকন বলেছেন:
ছেলে মেয়ের বন্ধুত্ব ক্ষ ণস্হায়ী। ক্যাম্পাস বান্ধবীরা বিয়ের পর কথায় কথায় স্বামীর এই সেই বলে মাথা ধরায়।শারীরিক ব্যাপার-টাও কিছু ভূমিকা রাখে।
ছেলেরা যতই ইগনোর করূক না কেন ..... শী রিমাইন্ডস
হা হা হা
লেখক বলেছেন: বিয়েই করিনি তাই বলতে পারলাম না।
অমাবশ্যার চাঁদ বলেছেন:
বেরসিক বলেছেন: ছেলেরা ব্ন্ধুত্ব বোঝে এবং ভালোভাবেই বোঝে ! যত্তসব আজেবাজে কথা..
অচেনা সৈকত বলেছেন:
বহ্নিশিখা is mad at boyz.
লেখক বলেছেন: You are crazy for galz। ঠিক বলেছি না?
লেখক বলেছেন: বিষাক্ত না, নাম পাল্টে নোংরা মানুষ রাখেন।আমি কি এত সস্তা?
নকীবুল বারী বলেছেন:
আপনার ফুটু দেইখা:.........আপনারে খুব সুন্দর লাগতাছে..............আমার পিছনে আনেক মেয়ে লাগছিলো...পারিবারিক কঠোরতার কারণে সাড়া দিতে পারি নাই..........মেয়ে রাও অনেক সময় বন্ধুত্ব বোঝে না........ছেলেরা প্রেমের ব্যাপারে অনেক সাহসী(আমি বাদে)। আর মেয়েরা প্রেমের ব্যাপারে অনেক অনেক হিসেবী..................ক্যালকুরেটিভ....
লেখক বলেছেন: আমি কিন্তু ক্যালকুলেটিভ না।খুব, খুব খেয়ালী।
নিলিমা বলেছেন:
আপনার চেহারা দেখলে হয়ত বন্ধুত্ব আসেনা......... আসে প্রেম . কেউ যদি আপনাকে ভাল বাসে নিন না
অ্যালন বলেছেন:
কেউ যদি আপনাকে ভালবাসে সমস্যা কি?
অচেনা সৈকত বলেছেন:
বহ্নিশিখা, আমি তো বন্ধুত্ব ভালই বুঝি।কিন্তু আপনার মত ঝগড়াটে মেয়ের সাথে তো বন্ধুত্ব হয় না।
সাঈফ শেরিফ বলেছেন:
আপনি অবশ্যই এমন পরিস্থিতির সুযোগ করে দেন ছেলেদের যে ওরা "ব্যক্তিগতভাবে" আপনাকে পেতে, বিনিময় করতে ও বুঝতে শিখে। এক হাতে তালি বাজেনা এবং আপনাদের "অনর্থক হাসি" (উন্মাদের মত) আর "ঢং করে ঘুরিয়ে" কথা বলার ধরনটা যতনা সহজাত তার চেয়ে উদ্দেশ্যমূলক।মেয়ে প্রজাতি "সুন্দরী" হলে ছোটকাল থেকেই তারা পুরুষের আগ্রহ পেতে পেতে বড় হয়, খুব স্বাভাবিকভাবেই "পুরুষ" মানেই তাদের কাছে "বিরক্তি ও সস্তা" পণ্য হয়ে পড়ে।
আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি "বন্ধুত্বে"র নামে/আড়ালে একালে নোংরামি চলে অনেক। ঢাবির মেয়ে দু' বছর বুয়েটের ছেলের সাথে ঘুরে, এক সাথে টিএসসিতে বসে "বন্ধুত্বে"র অভিনয় করে। ছেলেটা যখন অতি স্বাভাবিকভাবেই "ন্যাকামো" (আপনার ভাষায়) করতে থাকে, তখন পাল্টা কথা আসে,
"ছি ছি ভাইয়া, আমি তো আপনাকে বড় ভাইয়ের মত শ্রদ্ধা করি।"
ছেলে মেয়েতে বন্ধুত্বের সংজ্ঞা যদি এমন হয় , যে এক জোড়া ছেলে-মেয়ে আলাদা হয়ে "বন্ধুত্ব" চর্চা করবে জনসম্মুখে "উই আর জাস্ট ফ্রেন্ড" ঘোষনা দিয়ে "আনিবার্য" কিছু প্রবৃত্তিকে মাথা চাড়া দেয়ার জন্য, তাহলে আপনার ধারণা ভুল।
এক দল ছেলে মেয়ে আড্ডা দিবে বন্ধুত্বের খাতিরে সেটা ঠিক আছে। কিন্তু সেখানে ব্যক্তিগত আলাপচারিতার সুযোগ দেয়া মানেই "ন্যাকামোর" রাস্তাকে খুলে দেয়া।
আপনি যত সহজে নারী হয়ে একটা ছেলের মুখের উপর "চড়, গালি, ন্যাকামোর" অভিযোগ তুলে দিতে পারেন, কোন পুরুষের পক্ষে কোন নারীর সামনে "এ অপমান সূচক" কথা বলে কাদানো সম্ভব হয় কি?
এ যাবৎ কতজন পুরুষের আগ্রহ, প্রস্তাব পেয়েছেন সেটা গুণে রেখেছেন তো? ওটাই তো আপনাদের জীবনের একমাত
















