দয়া করে এই কোডটির কেউ অপব্যবহার করবেন না।
কোডটির বৈশিষ্ট্য:
এই কোডটি চালু করলে কম্পিউটার একটি নির্দিষ্ট সেকেন্ড এর পরে অটোমেটিক শার্টডাউন হবে।
নকল ভাইরাস তৈরীর ধাপ সমূহ:
১. আপনার কমি্পউটারের ডেস্কটপ এ রাইট ক্লীক করুন।
২. এখন New থেকে Shortcut নির্বাচন করে ক্লীক করুন।
৩. ফলে একটি ডায়ালগ বক্স আসবে।
৪. সেখানে নিচের কোডটি কপি করে পেষ্ট করে দিন।
shutdown -s -t 20 -c "Your computer has been infected it will now restart."
৫. Next বাটনে ক্লীক করুন।
৬. শর্টকাট নেম এ দেখবেন shutdown লেখা আছে। (আপনি shutdown এর বদলে অন্য নামও ব্যবহার করতে পারবেন)
৭. Finish বাটনে ক্লীক করে কাজ শেষ করুন।
এবার আসুন শিখে নেই কীভাবে এই কোডটি ব্যবহার করতে হবে:
আপনি এটি কোড দুইটি দুইভাবে ব্যবহার করতে পারবেন।
১. সরাসরি চালু করে।
২. স্টার্টআপ ফোল্ডারে পেষ্ট করে।
বিবরণ:
১. যদি আপনি সরাসরি চালু করেন তাহলে কিছুক্ষন পরে কম্পিউটার অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এতে আপনার কোন ক্ষতি হবে না।
২. স্টার্টআপ ফোল্ডারে কপি করে দিলে কম্পিউটার চালু হবে ঠিকই কিন্তু কম্পিউটার ২০ সেকেন্ড পরে অটোমেটিক বন্ধ হয়ে যাবে।
প্রমাণ:
এখানে দেখুন
ভাল লাগলে বা কোন মন্তব্য থাকলে বা কোন ভুল ত্রুটি থাকলে কমেন্টস করতে করবেন ।
Click This Link);

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



